এক্সপ্লোর

Metro New Route:গঙ্গার নীচ দিয়ে মেট্রোয় যাতায়াত করতে পারবেন এ মাস থেকেই, কতক্ষণ ছাড়া পাবেন মেট্রো?

PM Narendra Modi:লোকসভা ভোটের মুখে কলকাতা মেট্রোয় চালু হচ্ছে ৩টি নতুন রুট। আগামী ১৫ মার্চ থেকে নতুন ৩টি রুটে পরিষেবা শুরু হতে চলেছে।

কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মুখে কলকাতা মেট্রোয় চালু হচ্ছে (Kolkata Metro New Route) ৩টি নতুন রুট। আগামী ১৫ মার্চ থেকে নতুন ৩টি রুটে পরিষেবা শুরু হতে চলেছে। গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পৌঁছনোর মেট্রো পরিষেবা থাকছে। পাশাপাশি, নিউগড়িয়া থেকে রুবি ও তারাতলা-মাঝেরহাট রুটেও চালু হচ্ছে পরিষেবা। 

বিশদ...
১৫ মার্চ সকাল ৭টায় হাওড়া ময়দান থেকে এসপ্লানেড রুটের প্রথম মেট্রো ছাড়বে, এদিন জানান মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র। শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। দুদিকেই শেষ ট্রেনের সময়সীমা এক। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত, ১২ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে, জানালেন  মেট্রো রেলের সিপিআরও। আর ১১টা বিকেল ৫টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর ট্রেন মিলবে। বিকেল ৫টা রাত ৮টা পর্যন্ত ১২ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। রাত ৮টা থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্তও মেট্রো পরিষেবা শুরু হবে আগামী ১৫ মার্চ থেকে। প্রথম ট্রেন ছাড়বে সকাল ৯টায়। ২০ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। আর পার্পল লাইনে যে পরিষেবা ছিল, সেটি মাঝেরহাট পর্যন্ত বাড়ানো হবে, জানালেন মেট্রো রেলের সিপিআরও।

ফিরে দেখা...
গত ৬ মার্চ কলকাতার মুকুটে নতুন পালক ওঠে। Esplanade থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা এবং তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত রুটেরও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এদিকে, ভবিষ্য়তে হোয়াটসঅ্য়াপ টিকিট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মেট্রো রেলের সিপিআরও। এর আগে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত অংশে চলতে দেখা গিয়েছে। এবার হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তা এই ধরনের রেকে করেই  যেতে পারবেন সাধারণ মানুষ। হাওড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলস্টেশন। সেখানে মেট্রো হওয়ায় সেখান থেকে একেবারে গঙ্গা পেরিয়ে কলকাতার এসপ্ল্যানেড পৌঁছে যাওয়ার সুবিধা তৈরি পাওয়া যাবে এর পর থেকে।  শুধু এতেই শেষ নয়। সেখান থেকে মেট্রো রুটের মাধ্যমে উত্তর-দক্ষিণে সহজে চলে যাওয়া সম্ভব হবে। সব মিলিয়ে সাধারণ মানুষের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে। একইসঙ্গে নিউ গড়িয়া থেকে রুবি অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রো রুটের পরিষেবাও নিত্যযাত্রীদের যাতায়াত অনেকটা সহজ করবে। জোকা-তারাতলা রুটে পার্পল লাইনে ইতিমধ্যেই মেট্রো পরিষেবা চালু হয়েছে। এই রুট মাঝেরহাট পর্যন্ত যে সম্প্রসারণ করা হয়েছে, সেটি চালু হওয়ার ফলে পরিষেবা আরও মসৃণ হবে বলে আশা অনেকের। 

 

আরও পড়ুন:কনে-বরপক্ষ ভক্তরাই, শিব পার্বতীর বিয়ে ঘিরে মন্দিরে উপচে ভিড়

সেরা শিরোনাম

Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Kolkata Medical: কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
Dipsita Dhar: অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget