এক্সপ্লোর

Dengue: কলকাতায় কি 'ডেঙ্গি থ্রি'? আশঙ্কা পুর-বৈঠকেই

Kolkata Municipal Corporation: কলকাতা পুরনিগম এলাকায় ফিভার ক্যাম্প, ২৪ ঘণ্টার ডেঙ্গি পরীক্ষা কেন্দ্র খোলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে এই বৈঠকে।

সন্দীপ সরকার, কলকাতা: বেশ কিছুদিন ধরেই রাজ্যের বেশ কিছু এলাকায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। হাওড়া-হুগলির পাশাপাশি ডেঙ্গি বিপদ ঘনাচ্ছে কলকাতাতেও। ইতিমধ্যেই ডেঙ্গির কারণে গিয়েছে প্রাণ। পরিস্থিতি সামলাতে আগেভাগে বৈঠকে বসল কলকাতা পুর কর্তৃপক্ষ। আর সেই ডেঙ্গি-বৈঠকে একগুচ্ছ পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হল। সূত্রের খবর, বৈঠকে বলা হয়েছে, কলকাতায় সিঙ্গাপুরের মতো ডেঙ্গি থ্রি এসেছে কি না, তা নিশ্চিত করতে হবে। কলকাতা পুরনিগম (Kolkata Municipal Corporation) এলাকায় ফিভার ক্যাম্প, ২৪ ঘণ্টার ডেঙ্গি পরীক্ষা কেন্দ্র খোলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে এই বৈঠকে।

ডেঙ্গির নয়া ভ্যারিয়েন্ট:
কোভিডের মতো ভ্যারিয়েন্ট প্রশ্ন এখন ভাবাচ্ছে ডেঙ্গি নিয়েও। সিঙ্গাপুরে মিলেছে ডেঙ্গি-থ্রি ভ্যারিয়েন্ট যার মারণ ক্ষমতা অনেক বেশি। কলকাতাতেও কি হানা দিয়েছে ভয়ঙ্কর মারণ ক্ষমতার নতুন ডেঙ্গি ভ্যারিয়েন্ট? সোমবার কলকাতা পুরসভার ডেঙ্গি নিয়ে জরুরি বৈঠকে উঠেছে এই প্রশ্ন। সূত্রের খবর, পুর আধিকারিকরা বৈঠকে জানান, সিঙ্গাপুরে এ বছর ভয়ঙ্কর 'ডেঙ্গি থ্রি' ভ্যারিয়েন্ট মিলেছে। কলকাতায় যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেদিকে ভেবেই পুর আধিকারিকদের প্রশ্ন উঠেছে এখানেও হানা দিয়েছে 'ডেঙ্গি থ্রি'? স্বাস্থ্য দফতরের অফিসাররা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের রিপোর্ট উল্লেখ করে জানিয়েছেন, রাজ্যে ডেঙ্গি '২.৭৩' ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। সূত্রের দাবি, তখন স্বাস্থ্য দফতরের আধিকারিকদের বলা হয়, নাইসেডের সাহায্য নিয়ে এটা 'ডেঙ্গি থ্রি' কি না, তা নিশ্চিত করতে। 

কোনও ল্যাবে কোনও নমুনা ডেঙ্গি পজিটিভ ধরা পড়লে সরকারকে জানানোর নিয়ম। কিন্তু কোনও কোনও ল্যাব জানাচ্ছে না বলে অভিযোগ। এদিন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, 'যে সমস্ত ল্যাব ডেঙ্গি পজিটিভ হলে সরকারকে জানাচ্ছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

মেয়রের বার্তা:
কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'কেন্দ্র দেশের বিভিন্নরাজ্যে পতঙ্গবাহিত রোগ নির্ণয়ের জন্য ল্যাব খোলার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের রাজ্যে এই ল্যাব খোলা হবে কলকাতায়। কলকাতা পুরসভা জায়গা চিহ্নিত করে কেএমডিএ-কে জানিয়েছে। কেএমডিএ তা কেন্দ্রকে জানাবে।'

কলকাতায় কোথায় ডেঙ্গি?
কলকাতা পুরসভার রিপোর্ট বলছে, কলকাতার ২৫টি ওয়ার্ডে সবথেকে বেশি ডেঙ্গির প্রকোপ। উত্তর কলকাতায় ২৪ শতাংশ ও দক্ষিণ কলকাতায় ৭৬ শতাংশ ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলেছে। কিন্তু ডেঙ্গির প্রকোপ এতটা বাড়ল কেন? সূত্রের দাবি, বৈঠকে পেশ করা রিপোর্টে বলা হয়েছে, আদ্র আবহাওয়া ও বৃষ্টি এর অন্যতম কারণ। পাশাপাশি ডেঙ্গির বাহক এডিস ইজিপ্টাই মশা তার প্রজননের ধরন বদলে ফেলেছে। রিপোর্টে উঠে এসেছে গাফিলতির কথাও। সেখানে দাবি করা হয়েছে, কলকাতা পুরসভার কিছু ওয়ার্ডে মশা দমনের কাজ সেরকম হয়নি।

ডেঙ্গি মোকাবিলায় নানা পদক্ষেপ:
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কলকাতার ২৫টি ওয়ার্ডে খোলা হবে ফিভার ক্যাম্প (Fever Camp)। ৪টি সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা খোলা থাকবে ডেঙ্গি পরীক্ষা কেন্দ্র (Dengue Test Centre)। বেলেঘাটা আইডি ও এমআর বাঙুরে ৮০ বেডের ডেঙ্গি ওয়ার্ড (Dengue Ward) খোলা হচ্ছে। শিশুদের দিকেও নজর রাখা হচ্ছে। বিসি রায় হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত শিশুদের জন্য ১০টি সিসিইউ (CCU) থাকবে।

আরও পড়ুন:  'আমাদের কর্মসংস্থান লক্ষ্য, কর্মসঙ্কোচন নয়, বাংলা বিনিয়োগের গন্তব্য', সাফ বার্তা মুখ্যমন্ত্রীর

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget