এক্সপ্লোর

Hilsa Story: রসনাতৃপ্তির আশা বাড়িয়ে দীঘা মোহনায় কয়েক টন ইলিশ

Digha Shows Hope For Hilsa Lovers: লকডাউনের খরা কাটার পর গত ১৪ জুন থেকে দীঘা মোহনায় মাছের খোঁজে পাড়ি দিয়েছিল কয়েকশো ট্রলার। আশা ছিল এবার হয়তো রুপোলি শস্য়ের দেখা মিলবে। কিন্তু আশায় জল ঢেলে দিয়েছিল আবহাওয়া। আজ সেই আশা পূর্ণ করে কয়েক টন ইলিশ ধরা দিল মৎস্যজীবীদের জালে।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: এ তো শুধু মাছ (fish) নয়, রুপোলি শস্য। আবেগ, ঐতিহ্য়, কত শত 'টাগ অফ ওয়ার'-র কেন্দ্রীয় চরিত্র। স্বাদ, বর্ণ, গন্ধে দেশ তো বটেই, তাক লাগিয়ে দেয় বিদেশি ভোজনরসিকদেরও। সেই ইলিশ (hilsa) কিনা দীর্ঘ দুছর পর ধরা দিল দীঘা (digha) মোহনায়। 

কয়েক টন ইলিশ দীঘা মোহনায়

লকডাউনের খরা কাটার পর গত ১৪ জুন থেকে দীঘা মোহনায় মাছের খোঁজে পাড়ি দিয়েছিল কয়েকশো ট্রলার। আশা ছিল এবার হয়তো রুপোলি শস্য়ের দেখা মিলবে। কিন্তু আশায় জল ঢেলে দিয়েছিল আবহাওয়া। ইলিশের দেখা নেই বলে হাপিত্যেশ করেছে ট্রলারগুলোর মালিক থেকে শ্রমিক সকলে। আজ তাঁরাই আনন্দে আত্মহারা। দীঘা মোহনায় একসঙ্গে কয়েক টন ইলিশের দেখা মিলেছে বলে কথা। দীর্ঘ অপেক্ষার অবসান আজ। 

রুপোলি শস্যের হদিস...

আজ ৫০০ গ্রাম থেকে ২ কিলোগ্রাম ওজনের ইলিশ ধরা পড়েছে  দীঘা মোহনা থেকে। সঙ্গে আরও বেশ কিছু ট্রলারে ইলিশ আসছে বলে খবর। মৎস্যজীবীদের ধারণা, পুবালি হাওয়া ও ঝিরঝিরও বৃষ্টিই এর মূল কারণ। দুইয়ের মেলবন্ধনেই রুপোলি শস্যের বান ডেকেছে। তবে এই জোগানের জেরে ইলিশের দাম একধাক্কায় অনেকটাই কমে যাবে বলে মনে করছেন তাঁরা। আজ যেখানে ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেখানে আগামী কয়েক দিনে এই দাম বেশ কিছুটা কমবে বলেই মনে করছেন মৎস্যজীবীরা। দাম কমার কথা ২ কিলোগ্রাম ওজনের ইলিশেরও। তা হলে কি এই বর্ষার মরসুমেও চিংড়ির সঙ্গে টক্কর নিতে বাজারে পাল্লা দিয়ে দেখা মিলবে ইলিশের? চিরাচরিত লড়াই আরও একটু তাগড়া হবে বর্ষার ভেজা হাওয়ায়? আপাতত হাঁ করে বাজারের দিকে তাকিয়ে মৎস্যপ্রেমীরা। 

সব ঠিকঠাক চললে রসে-বশে বাঙালির রসনাতৃপ্তির পথ সহজ হবে এবার, আশা মৎস্যজীবীদের। 

 

আরও পড়ুন:লরির ধাক্কায় গুঁড়িয়ে গেল শুভেন্দুর কনভয়ে থাকা পুলিশের গাড়ির কাচ

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget