এক্সপ্লোর

Birbhum: বীরভূমে লাইন সম্প্রসারণের কাজের জের, এক্সপ্রেস, প্যাসেঞ্জারসহ একাধিক ট্রেন বাতিল

বাতিল হচ্ছে হাওড়া-জয়নগর এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস। বাতিল হচ্ছে রামপুরহাট-আজিমগঞ্জ মেমু স্পেশাল-সহ একাধিক ট্রেন

বীরভূম: বীরভূমে তৃতীয় লাইনের সম্প্রসারণের কাজের জেরে বাতিল একাধিক ট্রেন। চাতরা-মুরারই স্টেশনের মধ্যে তৃতীয় লাইনের সম্প্রসারণের কাজ চলছে। ১০ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ১১ জোড়া মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হচ্ছে আপ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। বাতিল হচ্ছে হাওড়া-জয়নগর এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস। বাতিল হচ্ছে রামপুরহাট-আজিমগঞ্জ মেমু স্পেশাল-সহ একাধিক ট্রেন। লাইনের কাজের জন্য ২১টি মেল, এক্সপ্রেস ঘুরিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘুরপথে চলবে হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস, শিয়ালদা-আগরতলা এক্সপ্রেস। ঘুরপথে চলবে শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কাজ শেষ হলেই কলকাতা-এনজেপির মধ্যে দূরপাল্লার ট্রেন, মালগাড়ি চালু হয়ে যাবে। 

বাতিল একাধিক ট্রেন: অন্যদিকে হাওড়া ডিভিশনে নন ইন্টার লকিং কাজের জন্য আগামী ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিলের পাশাপাশি, বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। বিশেষত পর্যটনের এই সময়ে কলকাতা থেকে উত্তরবঙ্গের ডুয়ার্সে পৌঁছনোর কাঞ্চন কন্যা এক্সপ্রেস বাতিল করা হয়েছে। 

এর ফলে ইতিমধ্যেই সমস্যায় পড়েছেন উত্তরবঙ্গে ঘুরতে আসা পর্যটকদের একাংশের। অনেককে টিকিট কেটে রেখেছেন এই ট্রেনে আসবেন। আবার অনেকেরই ফেরার টিকিট রয়েছে তাই হঠাৎ করে রেলের এই ঘোষণায় বিপাকে পড়েছেন পর্যটকরা।  

এই পরিস্থিতিতে পর্যটকদের এই সমস্যার সমাধানে এগিয়ে এল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। পর্যটকদের কথা মাথায় রেখে কলকাতা থেকে চারটি বাস শিলিগুড়ি পর্যন্ত চালাবে নিগম, অন্যদিকে একই ভাবে শিলিগুড়ি থেকেও প্রতিদিন চারটি বাস কলকাতায় যাবে। পাশাপাসি আলিপুরদুয়ার থেকেও স্পেশাল বাস সার্ভিস চালু করা হয়েছে এই সমস্যা সমাধানে। এছাড়াও যদি প্রয়জন  হয় তবে আরো বাসের ব্যবস্থা করতে পারে নিগম এমনটাই জানিয়েছেন উত্তরবংগ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতীম রায়। ইতিমধ্যে পরিবহন সংস্থার ওয়েব সাইটে এই সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হয়েছে।

বাতিল হয়েছে:
হাওড়া থেকে হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-গয়া এক্সপ্রেস (এই গুলির ক্ষেত্রে ট্রেন যাত্রা শুরু করার দিন ৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর)- হাওড়ার দিকে আসা এই ট্রেনগুলিও বাতিল 

শিয়ালদহ থেকে শিয়ালদহ-আলিপুরদুয়ার জং কাঞ্চনকন্যা এক্সপ্রেস  (ট্রেন যাত্রা শুরু করার দিন ৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর)- শিয়ালদহের দিকে আসা ট্রেনগুলিও বাতিল।

সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ:
সাহেবগঞ্জ-রামপুরহাট স্পেশাল 
রামপুরহাট -গয়া এক্সপ্রেস স্পেশাল
রামপুরহাট-কাটোয়া এক্সপ্রেস স্পেশাল
আজিমগঞ্জ-রামপুরহাট স্পেশাল-সহ আরও একাধিক ট্রেনের। 

একাধিক ট্রেন ছাড়া সময়ের পরিবর্তনও করা হয়েছে:

আপ দিঘা-মালদা টাউন এক্সপ্রেস
ডাউন মালদা টাউন-সুরাট এক্সপ্রেস 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget