এক্সপ্লোর

DA Increase: কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি, আন্দোলনের হঁশিয়ারি একাধিক কর্মী সংগঠনের

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক আরও বেড়ে হল ৩১ শতাংশ।

রুমা পাল, কলকাতা: লাগাতার মূল্যবৃদ্ধির মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত মহার্ঘভাতার ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ আরও ৩১ শতাংশ বেড়ে হল ৩৪ শতাংশ। রাজ্য সরকারের কর্মচারীদের সঙ্গে ডিএ-র ফারাক বেড়ে হল ৩১ শতাংশ। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলনে নামছে একাধিক কর্মী সংগঠন।

মহার্ঘ ভাতার ফারাক: তেলের দাম যখন জ্বালা বাড়াচ্ছে, তখন ক্ষোভের ক্ষতে প্রলেপ দিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বা DA বাড়াল মোদি সরকার। মহার্ঘ ভাতা ৩১ শতাংশ থেকে বেড়ে হল ৩৪ শতাংশ। অর্থাৎ, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এখন থেকে তাঁদের মূল বেতনের ৩৪ শতাংশ DA পাবেন। তার ফলে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক আরও বেড়ে হল ৩১ শতাংশ।

আন্দোলনের হুঁশিয়ারি: এই পরিস্থিতিতে কেন্দ্রীয় হারে DA- দেওয়ার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে একাধিক কর্মী সংগঠন। বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৈঠকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, ৩ শতাংশ DA বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।  চলত বছরের পয়লা জানুয়ারি থেকে এরিয়ার-সহ মিলবে DA। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা যত বাড়ছে, ততই কেন্দ্রের নিরিখে পিছিয়ে পড়ছেন রাজ্য সরকারের কর্মচারীরা। কেন্দ্রীয় সরকারের কর্মীদের এই মুহূর্তে DA যেখানে ৩৪ শতাংশ,  সেখানে রাজ্য সরকারের কর্মীদের DA মাত্র ৩ শতাংশ যা গত বছরের পয়লা জানুয়ারি মেলে। অর্থাৎ ফারাক বেড়ে হল ৩১ শতাংশ।

বকেয়া DA নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কর্মচারী সংগঠনগুলির দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছয়। এই প্রেক্ষাপটে, কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে নামছে কর্মী সংগঠনগুলি। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, “দু’দিনের ধর্মঘটের মধ্যে এই দাবিও ছিল। আজ ঘোষণা করল। মে মাস এলে আমরা আন্দোলনে নামব। সবাইকে আবেদন জানাচ্ছি।‘’কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লিয়জ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়, “আমরা ২০২০ সালে পেয়েছিলাম। তারপর কোনও ডিএ দেয়নি রাজ্য সরকার, হাইকোর্টে বলেছিল আমাদের প্রাপ্য।‘’

যদিও তৃণমূল প্রভাবিত সরকারি কর্মীদের সংগঠন, DA নিয়ে রাজ্যের পাশে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশন আহ্বায়ক দিব্যেন্দু রায় বলেন, “কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তো নিরাপত্তাহীনতায় ভোগেন, বাংলায় এই সমস্যা নেই। মুখ্যমন্ত্রী বলেছেন, ওনার কথায় ভরসা রাখছি।’’ বর্ধিত DA দেওয়ার ফলে উপকৃত হবেন, প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৯ লক্ষ পেনশনপ্রাপক। এর জন্য খরচ হবে ৯ হাজার ৫৪৪ কোটি টাকা।

আরও পড়ুন: Calcutta Medical College: সচল হৃদযন্ত্র, নেই পালস, বিরল রোগের চিকিৎসায় সাফল্য কলকাতা মেডিক্যাল কলেজে

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget