এক্সপ্লোর

Samik Bhattacharya: "আমরা সংযত ছিলাম বলেই আজ তৃণমূল কংগ্রেস অক্ষত আছে", ডিজে থেকে রবীন্দ্র সঙ্গীত নিয়ে ক্ষোভ উগরে দিলেন শমীক ভট্টাচার্য

Trinamool and DJ: "আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকত, আমি হয়তো এখানে দাঁড়িয়ে থাকতাম না। ৫০০ কর্মী খুন হয়ে যেত", ভোট হিংসা নিয়ে বলতে গিয়ে বললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

কলকাতা: সোনারপুরে গিয়ে জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে এক মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন তিনি। আর সেখানে যাওয়ার পথে মুহুর্মুহু 'চোর' স্লোগান। ছোড়া হয় ডিমও। তারপর তাঁকে সেই কর্মীর বাড়ি থেকে বের করে নিয়ে আসে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন: কলকাতায় ফিরেই হাসপাতালে গিয়েছিলেন অভিষেক, বেরোলেন তারপর, সঙ্গে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি টেনে এনেছেন তৃণমূলের অত্যাচারের প্রসঙ্গ। তিনি বলছেন, "যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, মহিলাদের সঙ্গে; আমরা সংযত ছিলাম বলেই আজ তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। মেয়ের সামনে ছেলে ভাত খাচ্ছে, তাকে গুলি করে খুন, মহিলাদের মাথা নেড়া করে তাদের দিয়ে থুতু চাটানো, নৈহাটিতে একজন পুরুষকে বিজেপি করার অপরাধে উলঙ্গ করে তাকে থুতু ফেলে চাটানো, বিজেপির হয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে ৫ লক্ষ টাকা জরিমানা দিয়ে বিধায়ক পদপ্রার্থীকে বাড়ি ঢোকানো, অত্যাচার কিছু বাদ রেখেছে?"

এরপর শমীক ভট্টাচার্যের মুখে শোনা যায় পূর্বতন সরকারের মন্ত্রীদের সম্পর্ক কথাও। তিনি বলেন, "তারপরও তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক ও প্রাক্তন মন্ত্রীগুলো অক্ষত আছে, এটাই হচ্ছে বিজেপি। বিজেপির কারণে আছে।"

আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নিতে নারাজ বেল ভিউ বা অ্যাপোলো, শহরের দুই নামী বেসরকারি হাসপাতালই

এ ছাড়াও তিনি বলেন, যদি তৃণমূল জিততো তাহলে কী হতে পারত। আর সেই প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকত, আমি হয়তো এখানে দাঁড়িয়ে থাকতাম না। ৫০০ কর্মী খুন হয়ে যেত। আর কংগ্রেস বা সিপিএম হত, তাহলে আজ যিনি বলেছেন, বিবৃতি দেওয়ার অবস্থায় থাকতেন না। অনেক আগেই লিঞ্চিংয়ের শিকার হয়ে যেতেন।"

এরপর শমীক ভট্টাচার্যের মুখে শোনা যায় ডায়মন্ড মডেলের কথাও। তিনি বলেন, "ডায়মন্ড মডেল? প্রচার করতে এলেন না কেন? ফলতায় যে নির্বাচন হল, প্রচর নেই কেন? কোথায় ডিজে? কোথায় রবীন্দ্র সঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না।"

উল্লেখ্য, সোনারপুর থেকে ফিরে প্রথমে অ্যাপোলো হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে দেখতে অ্যাপোলো হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়ও। অভিষেকের হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনও গুরুতর চোট নেই, জানানও হয়েছিল অ্যাপোলো সূত্রে। যদিও এর কিছুক্ষণ পর অভিষেককে নিয়ে অ্যাপোলো থেকে বেরিয়ে যান মমতা।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget