এক্সপ্লোর

Shantanu Sinha Biswas: শান্তনু সিন্‌হা বিশ্বাসের কান্দির বাড়ির পুকুরে নজর ED- র, চারদিক CC ক্যামেরায় মোড়া, কী রহস্য লুকিয়ে ?

Shantanu Sinha Biswas Kandi House: গোটা পুকুর সিসি ক্য়ামেরায় মোড়া। পুকুরের চারদিকে, পুরনো পাঁচিলের উপর ৪ ফুটের নতুন পাঁচিল তৈরি করা হয়েছে। তার উপর রয়েছে কাঁটা তার।

মুর্শিদাবাদ, কান্দি : গত সপ্তাহের শুক্রবারের পর গতকাল মঙ্গলবার। ফের শান্তনু সিন্হা বিশ্বাসের কান্দির বাড়িতে গিয়েছিল ইডি। কান্দি থানার জেমো বিশ্বাসপাড়ায় শান্তনু সিন্হা বিশ্বাসের পৈতৃক বাড়িতে যায় ইডি। ৪টি গাড়িতে সেখানে পৌঁছন ইডি আধিকারিকরা। গত শুক্রবার তল্লাশির পর এই বাড়িটি সিল করে দিয়েছিল ইডি। আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মামণি রাজবংশীকে সঙ্গে নিয়ে গতকাল শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে যান ইডি আধিকারিকরা। শান্তনু সিন্‌হা বিশ্বাসের সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ হিসেবনিকেশ করছেন ইডি আধিকারিকরা। পরবর্তীকালে এই সংক্রান্ত তথ্যই আদালতে পেশ করবে ইডি। 

মুর্শিদাবাদের কান্দিতে, শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ফের অভিযান চালাল ED. সূত্রের দাবি, ED-র নজরে রয়েছে প্রাক্তন পুলিশ আধিকারিকের বাড়ির পুকুর, যেটি CC ক্য়ামেরায় মোড়া। গোপন কিছু লুকোনো রয়েছে এই পুকুরে? উঠছে সেই প্রশ্ন। গত শুক্রবার, সদর দরজা বন্ধ থাকায় তালা ভেঙে লাথি মেরে দরজা খুলে, ভিতরে ঢোকে ED। তল্লাশির পর, বাড়িটি সিল করে দেয় ইডি। মঙ্গলবার, সেই সিল খুলে ভিতরে ঢোকেন ইডির অফিসাররা। গতকাল সকাল ১১ টা নাগাদ মুর্শিদাবাদের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের এই বাড়িতে আসেন ইডির অফিসাররা। 

TMC কাউন্সিলরের জুলুমে বাড়ি করতে না পারার অভিযোগ পুলিশকর্মী ও প্রাক্তন সেনাকর্মীর, কী করতেন গ্রেফতার হওয়া সুদীপ পোল্লে? 

সূত্রের দাবি, ED-র নজরে রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির একটি পুকুর। গোটা পুকুর সিসি ক্য়ামেরায় মোড়া। পুকুরের চারদিকে, পুরনো পাঁচিলের উপর ৪ ফুটের নতুন পাঁচিল তৈরি করা হয়েছে। তার উপর রয়েছে কাঁটা তার। প্রশ্ন উঠছে, এই পুকুরে কি কিছু লুকিয়েছেন কলকাতা পুলিশের ধৃত DC? অতীতে মুর্শিদাবাদেরই বড়ঞার প্রাক্তন তৃণমূল বিধায়াক জীবনকৃষ্ণ সাহা যেমন পুকুরে ২-২টি মোবাইল ফোন ছুড়ে ফেলে দিয়েছিলেন, তেমনই কি গোপন কিছু লুকোনো রয়েছে এই পুকুরে? এই পুকুরেই কি লুকোনো রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের মোবাইল ফোন? শান্তনুর ফোন এখনও পাওয়া যায়নি। পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজছে। তাহলে কি পুকুরের মধ্য়েই খাজানা রয়েছে? ফোন? ডুবুরি নামিয়ে তল্লাশি হবে, নাকি পুকুরের পুরো জল ফেলে দিয়ে তল্লাশি হবে? 

২-৩ বছরেই কার্যত ধ্বংসস্তূপ থেকে রাজপ্রাসাদে পরিণত হয়েছিল এই বাড়ি। স্থানীয় সূত্রে খবর, ছোট থেকে এই বাড়িতেই বেড়ে ওঠা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের। শান্তনু সিনহা বিশ্বাসের দিদি, গৌরী বিশ্বাস কান্দি পুরসভার প্রায় ১০ বছরের কাউন্সিলর। বর্তমানে, তৃণমূল পরিচালিত কান্দি পুরসভার ভাইস চেয়ারম্য়ান। স্থানীয় সূত্রে খবর, প্রায় ভগ্নস্তূপে পরিণত হওয়া এই পৈতৃক বাড়িতে একাই থাকতেন তিনি। যেখানে কাউন্সিলরকে সমস্য়ার কথা জানাতে আসতেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু গত ২-৩ বছরে, হঠাৎ করে এই বাড়ির ভোল পাল্টে যায়। প্রতিবেশীরা বলছেন, পুকুরের জল এতটাই স্বচ্ছ ছিল যে, নীচে ইট পড়ে থাকলে দেখা যেত। বছর দুয়েক ধরে, এই পুকুরে কোনও সাফ করা হত না। নোংরা হয়ে রয়েছে। তাহলে কি এর ভিতরে কিছু ফেলা হয়েছে? উঠছে প্রশ্ন। 

Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget