এক্সপ্লোর

Shantilal Mukherjee: বিদ্যুতের বিলের নামে ফোনে লিঙ্ক, ক্লিক করতেই উধাও টাকা, প্রতারিত অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়

Shantilal Mukherjee Update: অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর নিত্য নতুন ফন্দি খোঁজে প্রতারকরা। সেই রকমই একটি ফাঁদে পা দিয়ে আড়াই লক্ষ টাকা খোয়ালেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: এবার প্রতারণার (fraud) শিকার অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee)। বিদ্যুতের বিলের (electricity bill fruad) নাম করে ফোনে লিঙ্ক। ক্লিক করতেই অ্যাকাউন্ট থেকে উধাও আড়াই লক্ষ টাকা। আপাতত থানা, লালবাজারের সাইবার সেল (Lalbazar Cyber Cell) ও ব্যাঙ্কে (Bank) অভিযোগ দায়ের করেছেন অভিনেতা। কিন্তু, টাকা ফেরত মিলবে কি? সেটাই প্রশ্ন।

প্রতারণার শিকার শান্তিলাল মুখোপাধ্যায়

অ্যাকাউন্ট থেকে টাকা হাতানোর নিত্য নতুন ফন্দি খোঁজে প্রতারকরা। সেই রকমই একটি ফাঁদে পা দিয়ে আড়াই লক্ষ টাকা খোয়ালেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। তাঁর দাবি, ১৩ জুন তাঁর মোবাইল ফোনে একটি SMS আসে। যেখানে বলা হয়, সেদিন বিদ্যুতের বিল না দিলে রাতের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। 

তিনি তৎক্ষণাৎ অ্যাপের মাধ্যমে বকেয়া বিল মিটিয়ে দেন। তাঁর দাবি, এরপরই অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। বলা হয়, পেমেন্ট আপডেট হয়নি। তার জন্য ১১ টাকা দিতে হবে। তাঁর ফোনে একটি লিঙ্কও পাঠানো হয়। 

শান্তিলাল মুখোপাধ্যায়ের দাবি, লিঙ্কে ক্লিক করার কিছুক্ষণ পরই, ব্যাঙ্ক থেকে ফোন করে তাঁকে জানানো হয়, যে অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা বেরিয়ে গেছে। এই ঘটনায় সরশুনা থানা ও লালবাজারের সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন অভিনেতা। ব্যাঙ্কেও অভিযোগ করেছেন। কিন্তু, এতগুলো টাকা আর ফেরত মিলবে কি? সেটাই প্রশ্ন। 

আরও পড়ুন: Digital Fraud: বিদ্যুৎ বন্ধের নামে চলছে প্রতারণাচক্র, মেসেজের আগে এই লেখা দেখে নিন

বিদ্যুৎ বন্ধের নামে চলছে প্রতারণাচক্র

নাগরিকদের ফাঁদে ফেলতে এবার নতুন পথ নিয়েছে প্রতারকরা। আপনার বিদ্যুতের বিল (Electricity Bill Scam) দেওয়া থাকলেও মিথ্যে বলা হচ্ছে এসএমএস করে। একবার জালিয়াতদের জালে পা দিলেই ফাঁকা হতে পারে আপনার অ্যাকাউন্ট। 

Digital Fraud: এই ধরনের জালিয়াতি এড়াতে এই জিনিসগুলি মনে রাখবেন

  • দেখতে হবে এসএমএস কোথা থেকে এসেছে
  • অজানা উৎস থাকলে বিলের টাকা দেবেন না
  • মেসেজে দেওয়া লিঙ্কের মাধ্যমে কোনও অ্যাপ ইন্সটল করবেন না
  • কারও ব্যক্তিগত নম্বর বা অ্যাকাউন্টে অর্থ পাঠাবেন না
  • কাউকে ফোন করবেন না বা মেসেজের লিঙ্কে ট্যাপ করবেন না
  • প্রদত্ত নম্বরের সাথে আপনার কোনও তথ্য শেয়ার করবেন না
  • বিষয়টি আগে বিদ্যুৎ বিভাগ বা বোর্ডের সঙ্গে যাচাই করুন। অফিশিয়াল অ্যাপে বিলের বিষয়টি জেনে নিন
  • কেবল একটি অ্যাপ থেকে বকেয়া বিদ্যুৎ বিলের টাকা জমা করুন

সেরা শিরোনাম

Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget