এক্সপ্লোর

Shaoli Mitra Passed Away: "আমরা অভিভাবককে হারালাম,'' নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্রর প্রয়াণে শোকের ছায়া সব মহলে

Shaoli Mitra Passed Away: তিনি অভিনয় করেছেন, ঋত্বিক ঘটকের ছবি ‘যুক্তি তক্কো আর গপ্পো’ ছবিতে। এছাড়াও তাঁর অভিনয় প্রতিভবার স্বাক্ষর রেখেছেন অসংখ্য নাটকে।

কলকাতা: ফুরলো জীবনের সব ‘যুক্তি তক্কো আর গপ্পো’। প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা শাঁওলি মিত্র। আজ বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর শেষ ইচ্ছে অনুযায়ী, অনাড়ম্বর ভাবে আজ বিকেলেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে শিরিটি শ্মশানে। 

তাঁর প্রয়াণে শোকের ছায়া নাট্য জগতে। নাট্যব্যক্তিত্ব রুদ্র প্রসাদ সেনগুপ্ত বলেন, “শাঁওলি সাম্প্রতিক কালে অভিনয় করেননি। একরকম  স্বেচ্ছা নির্বাসনেই ছিলেন। একজন মানুষ রয়েছেন এটাই ভাল কথা। আবার কাজ করব এরকমটাই আশা থাকে। ওঁর মধ্যে শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের ক্ষমতা সন্নিহিত ছিল। আমার পারিবারিক ক্ষতি।’’ নাট্যকার দেব শঙ্কর হালদারের কথায়, “খুবই কাছ থেকে দেখেছি। একটা সম্মানের দূরত্ব ছিল। যা অভিনয়ের মাধ্যমে উনি ঘুচিয়ে দিতেন। ওঁর কাজ দেখা আমাদের শিক্ষার কাজ হত। অভিনয় কোন পথে যেতে পারে ওঁর কাজ থেকে শিখতাম। শাঁওলি মিত্র এমনই একজন অভিনেত্রী।’’

নাট্যকার দেবেশ চট্টোপাধ্যায়ের কথায়, “দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সকাল থেকেই শরীর খারাপ ছিল। দুপুর ৩টে ৪০ নাগাদ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। প্রচারের আলোয় না থেকে শেষ কাজ যেন সম্পন্ন হয়, সেটাই তাঁর ইচ্ছা ছিল। সেটা করার চেষ্টা করেছি। একটা যুগের অবসান। আমরা অভিভাবককে হারালাম।’’ তাঁর প্রয়াণে নাট্যকার অর্পিতা ঘোষ বলেন, “আমার জন্মদাত্রী মা চলে গিয়েছেন গত বছর দুন মাসে। আমার আরেক মা চলে গেলেন জানুয়ারির ১৬ তারিখে। যা কিছু শেখা, যা কিছু জীবনকে দেখা, কীভাবে শিরদাঁড়া সোজা রেখে চলতে হবে উনি শিখিয়ে গিয়েছেন। মর্মান্তিক দিন। আমার কাছে একটা অধ্যায় শেষ হয়ে গেল। আমার খুব কাছের বন্ধু চলে গেল। শিরদাঁড়া সোজা রেখে চলার মতো একজন মানুষ ছিলেন। আমাকে সব সময় বলতেন কারোর কথায় কান দিবি না। তুই যেটা ঠিক মনে করবি, জীবনের শেষ  দিন পর্যন্ত সেটাই করার চেষ্টা করবি।’’

শাঁওলি মিত্র অভিনয় করেছেন, ঋত্বিক ঘটকের ছবি ‘যুক্তি তক্কো আর গপ্পো’ ছবিতে। এছাড়াও তাঁর অভিনয় প্রতিভবার স্বাক্ষর রেখেছেন অসংখ্য নাটকে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, বিতত বীতংশ, নাথবতী অনাথবত্‍, পুতুলখেলা, একটি রাজনৈতিক হত্যা, হযবরল, পাখি, গ্যালিলিওর জীবন, ডাকঘর, যদি আর এক বার। ২০০৩ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান শাঁওলি মিত্র, ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি। ২০১২ সালে অভিনয়ে জীবনব্যাপী অবদানের জন্য পান ‘বঙ্গবিভূষণ’ সম্মান।

আরও পড়ুন: Shaoli Mitra Passed Away: 'ফুলভারে' আপত্তি, ইচ্ছাপত্রে সকলের অগোচরে শেষকৃত্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget