এক্সপ্লোর

Kaliaganj Incident: 'ইচ্ছে ছিল নার্স হবে', মৃত মেয়ের উচ্চমাধ্যমিকের মার্কশিট হাতে আক্ষেপ পাথর বাবা-মা

করোনাকালে দিতে হয়নি মাধ্যমিক। সেই অর্থে, জীবনের প্রথম বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক। সেই পরীক্ষায় সফল। কিন্তু, সেই সাফল্য উপভোগ করবে কে?

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: মেয়ের ইচ্ছে ছিল বড় হয়ে নার্স হবে। কিন্তু, সে স্বপ্ন আর পূরণ হল না। অকালে ঝরে গেছে প্রাণ। উচ্চ মাধ্যমিকে মেয়ের পাস করার খবরে শুধুই আক্ষেপ করছেন মেয়েকে হারানোর যন্ত্রণা বয়ে বেড়ানোর কালিয়াগঞ্জের নির্যাতিতার বাবা-মা।  

করোনাকালে দিতে হয়নি মাধ্যমিক। সেই অর্থে, জীবনের প্রথম বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক। সেই পরীক্ষায় সফল। কিন্তু, সেই সাফল্য উপভোগ করবে কে? বুধবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। মার্কশিটে জ্বল জ্বল করছে প্রাপ্ত নম্বর। ২৪৩ নম্বর পেয়ে পাস করেছে মেয়ে। 

তবে যার নামের পাশে বসানো আছে এই নম্বর, জীবনের সব অঙ্ক মেলার আগেই বিদায় নিযেছে সে। প্রাপ্ত নম্বর দেখে মেয়ের পাস করার আনন্দ নেই। যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে কালিয়াগঞ্জের নিহত নাবালিকার বাবা-মায়ের। ছোট থেকেই পড়াশোনায় ভাল ছিল মৃত নাবালিকা। বড় হয়ে নার্স হতে চেয়েছিল। ইচ্ছে ছিল অন্যদের সুশ্রূষা করবে। কিন্তু, সেই স্বপ্ন আর পূরণ হল না। অকালেই ঝরে গেল ছোট্ট প্রাণ। নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল মেয়ে। কিন্তু, তা আর হল না, আক্ষেপ নিহত নাবালিকার মায়ের। 

মৃত নাবালিকার মা বলেছেন, 'মেয়ে পড়াশোনায় খুবই ভালো ছিল। ইচ্ছে ছিল মানুষের মতো মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়াবে। মেয়ের ইচ্ছে ছিল যে সে একজন নার্স হবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখে খুবই দুঃখ হচ্ছে, যা ভাষায় প্রকাশ করতে পারব না। আফসোস সেই আশা আর পূর্ণ হল না। যদি আজ মেয়ে বেঁচে থাকতো তাহলে রেজাল্ট দেখে কত আনন্দ পেত। দোষীদের চরম শাস্তি চাই। সিবিআই তদন্ত চাই।

পড়াশোনার সঙ্গে খেলাধূলাতেও ভাল ছিল মৃত নির্যাতিতা। উচ্চ মাধ্যমিকের ফল বেরনোর পর বাকরুদ্ধ স্কুলের শিক্ষকরাও। স্কুল শিক্ষকের কথায়, মেয়েটি ভাল রেজাল্ট করেছে। ক্লাস ফাইভ থেকেই ভাল ছাত্রী ছিল। খেলাধূলাতেও ভালো ছিল। মেয়েটি আজ নেই, খুব খারাপ লাগছে। আমরা বাকরুদ্ধ।

কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় হয় গোটা রাজ্য। দফায় দফায় বিক্ষোভ, ভাঙচুরে অগ্নিগর্ভ হয় ওঠে সাহেবঘাটা। এখন শান্ত গ্রাম। শুধু ছোট্ট মেয়েকে অকালে হারানোর যন্ত্রণা বুকে বয়ে বেড়াচ্ছেন বাবা-মা। এখন তাঁদের একটাই দাবি, সিবিআই তদন্ত, দোষীদের শাস্তি। আর ফিরবে না মেয়ে। তবে দোষীরা শাস্তি পেলে হয়তো কিছুটা জুড়োবে জ্বালা। হাইকোর্টের নির্দেশে নাবালিকার মৃত্যুর তদন্তে সিট গঠন হয়েছে। দোষীদের শাস্তির অপেক্ষায় দিন গুণছেন মেয়েকে হারানো বাবা-মা।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Paper Leak : নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল
নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল
ট্যুরিস্ট লজের বন্ধ ঘরে শিক্ষিকার নিথর দেহ, সঙ্গী উত্তরপ্রদেশের বাসিন্দা, সম্পর্কের টানাপোড়েনেই কি মর্মান্তিক পরিণতি?
ট্যুরিস্ট লজের বন্ধ ঘরে শিক্ষিকার নিথর দেহ, সঙ্গী উত্তরপ্রদেশের বাসিন্দা, সম্পর্কের টানাপোড়েনেই কি মর্মান্তিক পরিণতি?
Kunal Ghosh : কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিস, 'আমি পরিষ্কার বলছি...'
কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিস, 'আমি পরিষ্কার বলছি...'
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget