এক্সপ্লোর

Sheikh Shajahan Missing: খোঁজ নেই শাহজাহানের, 'দায়িত্ব' নিলেন নারায়ণ

North 24 Parganas:সোমবার, জেলা পরিষদের অফিসে গিয়ে দেখা গেল শাহজাহানের ঘর পড়ে রয়েছে তালাবন্ধ হয়ে। বেশ কয়েকদিন ধরে জেলা পরিষদে দেখা যায়নি তাঁকে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বেপাত্তা শেখ শাহজাহান (Sheikh Shajahan Missing)। তাই তাঁর দায়িত্ব আপাতত সামলাবেন জেলা পরিষদের সভাধিপতি। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের প্রাণিসম্পদ ও মৎস্য় কর্মাধ্য়ক্ষের দায়িত্ব এবার সামলাবেন সভাধিপতি নারায়ণ গোস্বামী।

শাহজাহান এখনও বেপাত্তা। বিরোধীরা প্রশ্ন তুলছেন তাঁর আত্মগোপনের নেপথ্য়ে তৃণমূল ও প্রশাসনের মদত নেই তো? এরইমধ্য়ে এবার শাহজাহাজের পদ গেল। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য় কর্মাধ্য়ক্ষ ছিলেন শাহজাহান। সেই দায়িত্ব আপাতত নিজের হাতে নিলেন তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী।  তিনি বলেন, 'যেহেতু সে নেই, ন্যাচারালি এখন আমাদের প্রেসক্রাইব অথরিটি যেভাবে চলতে বলবেন, পঞ্চায়েত রুলে যেভাবে আছে, সেইভাবেই চলবে। তত সময় পর্যন্ত সভাধিপতি হিসেবে আমিই চালাব।'

সোমবার, জেলা পরিষদের (North 24 Parganas) অফিসে গিয়ে দেখা গেল শাহজাহানের ঘর পড়ে রয়েছে তালাবন্ধ হয়ে। বেশ কয়েকদিন ধরে জেলা পরিষদে দেখা যায়নি তাঁকে। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। পরিষেবা নিতে এসে ফিরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই তাঁর জায়গায়, এবার এই দায়িত্ব সামলাবেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। তবে যে ইস্যুতে গত কয়েকদিন ধরে শিরোনামে রয়েছেন সন্দেশখালির শাহজাহান, সেই নির্দিষ্ট ঘটনায় 'ঘোর আপত্তি' রয়েছে নারায়ণের। তিনি বলেন, 'আইন আইনের পথে চলবে। ব্যক্তিগত স্তরে আমি বলতে চাই যে, রাজ্য সরকারের তদন্তকারী সংস্থা হোক বা কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা হোক, বিইং আ ল অ্যাবাইডিং পিপল, আমাদের উচিত তদন্তকারী সংস্থাকে সাহায্য করা।'

এখন সবথেকে বড় প্রশ্ন, জেলা পরিষদে কি ফিরবেন সন্দেশখালির বেতাজ বাদশা? ফিরলেও কি কর্মাধ্যক্ষ পদেই বহাল রাখা হবে তাঁকে?

বেপাত্তা শাহজাহান: 
কোথায় শেখ শাহজাহান? এই প্রশ্নেই যখন তোলপাড় গোটা রাজ্য, তখন ফের বিস্ফোরক দাবি করলেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক। সুকুমার মাহাতো বলেন, 'শেখ শাহজাহানের আইনজীবীরা ইডি দফতরে গিয়েছিল। আজও তাঁর আইনজীবীরা হাইকোর্টে যাবে। লোকাল প্রশাসন ভাববে যে কখন কাকে গ্রেফতার করতে হবে। প্রথম কথা তো তিনি বলছেন তো তিনি ছিলেনই না বাড়িতে। ঘটনা ঘটে যাওয়ার পর তিনি জানতে পারেন। তাঁকে গ্রেফতার করা হবে, সে যদি সরাসরি জড়িত থাকত। কিন্তু প্রত্যক্ষ-পরোক্ষ কোনওভাবেই জড়িত নয় এই ঘটনার সঙ্গে। তাহলে গ্রেফতারের প্রশ্নই নেই।' সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির সামনে, ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনার দিনই, একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয় ইডির তরফে। সেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়। ঘটনার সময় শেখ শাহজাহানের ফোনের টাওয়ার লোকেশনই বলছিল, তিনি বাড়ির ভিতরেই ছিলেন। যদিও তাঁর ভাই শেখ আলমগীরের দাবি, 'শেখ শাহজাহান তিনি কোথায় এটা তো আমি যথার্থভাবে বলতে পারব না কারণ আমার সঙ্গে যোগাযোগ হয়নি এখনও। আমার যেটা ধারণা উনি ফোনটা রেখে মোটামুটি বাইরে বেরিয়েছিলেন এতটুকুই জানি।'

আরও পড়ুন: ঘনিষ্ঠতা থাকলে পুরভোটে টিকিট দেওয়া হল না কেন? জ্যোতিপ্রিয়র সঙ্গে ঘনিষ্ঠতা অস্বীকার শঙ্কর আঢ্যর

সেরা শিরোনাম

রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget