এক্সপ্লোর

Ration Scam:ঘনিষ্ঠতা থাকলে পুরভোটে টিকিট দেওয়া হল না কেন? জ্যোতিপ্রিয়র সঙ্গে ঘনিষ্ঠতা অস্বীকার শঙ্কর আঢ্যর

Shankar Adhya:জ্যোতিপ্রিয় তাঁকে কখনও ১০০ টাকাও দেননি। ঘনিষ্ঠতা থাকলে, পুরভোটে আমাকে টিকিট দেওয়া হল না কেন? এভাবেই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার করলেন শঙ্কর আঢ্য।

প্রকাশ সিংহ, আবির দত্ত, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: জ্যোতিপ্রিয় তাঁকে কখনও ১০০ টাকাও দেননি। ঘনিষ্ঠতা থাকলে, পুরভোটে আমাকে টিকিট দেওয়া হল না কেন? এভাবেই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার করলেন শঙ্কর আঢ্য (Shankar Adhya Denies Closeness With Jyotipriya Mallick)। ধৃত মন্ত্রীই তো চিঠিতে তাঁর নাম লিখে গেছেন। পাল্টা খোঁচা দিলেন সুকান্ত মজুমদার।

কী জানা গেল?
রেশন বণ্টন দুর্নীতি মামলায় একে একে মিল মালিক বাকিবুর রহমান, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পর ED-র হাতে গ্রেফতার হয়েছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। সেই সঙ্গে ধৃত মন্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়েও রীতিমতো চর্চা শুরু হয়ে যায়। যদিও এদিন একেবারে উল্টো সুর শোনা গেল শঙ্কর আঢ্যর কথায়। সংবাদমাধ্যমের সামনে, তাঁর সঙ্গে জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ সম্পর্কের কথা উড়িয়ে দিলেন ধৃত তৃণমূল নেতা। গাড়িতে ওঠার সময় সংবাদমাধ্যমকে বললেন, 'জ্যোতিপ্রিয়বাবু সঙ্গে যদি আমাদের এত সম্পর্ক থাকত... মিউনিসিপ্যালিটিতে টিকিট দিলেন না কেন?' রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের অবশ্য যুক্তি, 'যদি শঙ্করকে জ্যোতিপ্রিয় টাকা না দিয়ে থাকে, তাহলে জ্যোতিপ্রিয়র মেয়েকে টাকা দেবেন, এত বড় সমাজসেবী তো শঙ্কর আঢ্য নন। তাহলে কেন এঁদের নাম লিখলেন? বাকিবুরের কাছে যে জ্যোতিপ্রিয়র টাকা ছিল বা আছে, সেটা তো প্রমাণিত হয়ে গেছে।' শঙ্কর আঢ্যকে গ্রেফতারির পরই আদালতে ED-র দাবি করেছে, রেশন দুর্নীতিতে টাকার অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৯ থেকে ১০ হাজার কোটি টাকা। জ্যোতিপ্রিয় মল্লিক ও শঙ্কর আঢ্যর যোগসাজশের কথা জানিয়ে এই টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলে আদালতে দাবি করেছে ED। পাশাপাশি প্রেস রিলিজে ED দাবি করে, রেশন দুর্নীতির তদন্তে জানা গেছে, জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর একাধিক ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে অপরাধ সংগঠিত করেছিলেন, যাঁরা 'ফুল ফ্লেজেড মানি চেঞ্জার' হিসেবে কাজ করেছেন। এমনকী গ্রেফতারির পর তৃণমূল নেতার স্ত্রীও দাবি করেছিলেন যে, ED তাদের জানিয়েছিল জ্যোতিপ্রিয়কে জেরা করেই শঙ্কর আঢ্যর নাম পাওয়া গেছে। 
ধৃত তৃণমূল নেতার স্ত্রী, জ্যোৎস্না আঢ্যর কথায়, 'সারাদিন ধরে ব্যবসা নিয়ে চলল। রাত সাড়ে ১২টার সময় নাটক করল, জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য আপনাকে অ্যারেস্ট করলাম। জ্যোতিপ্রিয় মল্লিক তো জেলা সভাপতি ছিল। সবার কাছেই তো আসত। আমরাও সে জন্যই তো যেতাম। কিন্তু এখন দেখলাম পুরোটাই নাটক। সাড়ে ৭টা থেকে সারাদিন থেকে আমরা সহযোগিতা করলাম। লাস্টে একটা অফিসার ব্যাগের থেকে কাগজ বের করে দেখাল, এই যে জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য অ্যারেস্ট করলাম।' কিন্তু, সোমবার জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতার কথা কার্যত উড়িয়ে দিলেন ধৃত তৃণমূল নেতা। কিন্তু, মাথায় বড় কারও হাত না থাকলে, কি কেউ রেশন কেলেঙ্কারির মতো বড় দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারে? শঙ্কর আঢ্য, মন্ত্রী ঘনিষ্ঠতা অস্বীকার করলেও, এই প্রশ্নটা থেকে যাচ্ছে?

 

আরও পড়ুন:কিউআর কোড স্ক্যান করে সর্বস্ব খোয়ালেন ব্যক্তি, আপনি এই ভুল করেননি তো?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget