এক্সপ্লোর

Sheikh Shajahan: তিনিই 'অলিখিত ট্রেড লাইসেন্স'! তাঁর ভেড়িতে 'হুকিং'! রইল সন্দেশখালির শাহজাহান-নামা

Sandeshkhali Update:গোটা সন্দেশখালির নাকি বেতাজ বাদশা তিনি। তাঁকেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কার আশ্রয়ে রয়েছেন তিনি? শেখ শাহাজাহানকাণ্ডে রাজ্য়জুড়ে ঘুরপাক খাচ্ছে এই একটাই প্রশ্ন।

সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন, কলকাতা: বিদ্য়াধরী নদীর পাড়ে হ্য়াচারি সেন্টারের বোর্ড। সেই বোর্ডের নীচেই রয়েছে শেখ শাহজাহানের নাম। নথি অনুযায়ী, ঠিক তিন দিন আগে হ্যাচারির ট্রেড লাইসেন্স মিলেছে। যদিও ব্যবসায়ীরা জানাচ্ছেন, ২ বছর ধরে চলছে এই হ্যাচারি।   

সন্দেশখালিতে ইডি আধিকারিকদের মারধরের পরে প্রায় দুই সপ্তাহ কাটতে চলল। কিন্তু দেখা নেই শেখ শাহজাহানের। গোটা সন্দেশখালির নাকি বেতাজ বাদশা তিনি। তাঁকেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কার আশ্রয়ে রয়েছেন তিনি? শেখ শাহাজাহানকাণ্ডে রাজ্য়জুড়ে ঘুরপাক খাচ্ছে এই একটাই প্রশ্ন।

এলাকায় ঢুঁ মারতেই উঠে এসেছে তারই কিছু টুকরো ছবি। শেখ শাহজাহানের নামে মার্কেটের কথা আগেই জানা গিয়েছে। এবার, সামনে এল শেখ শাহজাহানের হ্যাচারি। ধামাখালির ছোট কলাগাছি ও বিদ্যাধরী নদীর সঙ্গমস্থলের ধারেই রয়েছে 'পিন হ্যাচারি সেন্টার'। হ্যাচারি সেন্টারের বোর্ডের নীচে জ্বলজ্বল করছে শেখ শাহজাহানের নাম। 

কিন্তু সন্দেশখালিকাণ্ডের পর টালমাটাল পরিস্থিতিতে, 'ঝুঁকি' নিতে রাজি নন হ্যাচারির ব্যবসায়ীরা। যে পরিচয়ই এতদিন 'অলিখিত ট্রেড লাইসেন্স' ছিল বলে অনেকে দাবি করছেন, সেই পরিচয়ই কি এখন 'গোপন' করতে চাইছেন 'আত্মগোপন' করে থাকা শেখ শাহজাহানেরই ব্যবসায়িক সহযোগীরা? 'ভাই'কে আড়াল করতে কি উঠেপড়ে লেগেছেন তাঁরাও? শেখ শাহজাহানের হ্যাচারির ব্যবসায়িক সহযোগী রফসের মোল্লা বলেন, 'আমরা জমি কিনে করেছি। কিন্তু ভাইয়ের নাম সামনে রেখেছিলাম যাতে এখানে গরিব মানুষরা মাছ কিনে মাছচাষ করতে পারে। ব্যবসাটা আমাদেরই।'

কিন্তু হ্যাচারি সেন্টারের যে ট্রেড লাইসেন্স এই ব্যবসায়ীরা দেখালেন, তাতে দেখা যাচ্ছে, এ বছরই জানুয়ারির ১৫ তারিখে তার ট্রেড লাইসেন্স হয়েছে। অর্থাৎ, মাত্র ৩ দিন আগে! কিন্তু, হ্য়াচারি তো চলছে ২০২২ থেকে। তাহলে ট্রেড লাইসেন্স ৩ দিন আগের কেন? তাহলে কি শাহজাহানের নাম থাকলে ট্রেড লাইসেন্সেরও প্রয়োজন নেই? রফসের মোল্লা বলেন, 'শাহজাহান না থাকলেও আমাদের ব্যবসা চালাতে হবে।' শেখ শাহজাহানের হ্যাচারি সেন্টার বলে পরিচিত এই জায়গাটি বেরমজুর ২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত। 

বেরমজুর ২ পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লাকে বারবার ফোন করা হলেও ফোন ধরেননি। রামপুরের বাড়ি ও পঞ্চায়েত অফিসে গিয়েও তাঁর দেখা মেলেনি। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর কটাক্ষ, 'উনি তৃণমূলের কর্মাধ্য়ক্ষ। তৃণমূলের একজন পঞ্চায়েত মেম্বার হওয়াটা হচ্ছে লুঠ করার লাইসেন্স। আবার আলাদা করে ট্রেড লাইসেন্স নিতে যাবে কোন দুঃখে? ওটাই তো তাঁর লাখ লাখ কোটি কোটি টাকা লুঠ করার লাইসেন্স'

এর পাশাপাশি, শেখ শাহজাহানের প্রাসাদোপম বাগান বাড়ির হদিশও মিলেছে। বাসন্তী হাইওয়ের ধারে রাজবাড়ি এলাকায়, ৪০ বিঘা অর্থাৎ ৮০০ কাঠা জমির ওপর তৈরি শেখ শাহজাহানের বাগানবাড়ি। বাইরে তালা ঝোলানো। অথচ বাড়ির ভিতরে রয়েছে লোকজন। প্রাসাদোপম বাগানবাড়িতে রয়েছে ৫টি এসি। ৪০ বিঘা জমি ঘেরা রয়েছে নেট দিয়ে। বাগানবাড়িতেই রয়েছে মাছের ভেড়ি। চাঞ্চল্যকর বিষয় হল, যিনি শাসক দলের দাপুটে ব্লক সভাপতি এবং কয়েকদিন আগে পর্যন্ত জেলা পরিষদের কর্মাধ্য়ক্ষ ছিলেন তাঁরই ভেড়িতে না কি বিদ্যুৎ নেওয়া হয়েছে হুকিং করে!

সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলেন, 'এটা আমি জানি না, জানতে হবে। এটা আমার জানা নেই। এটা হয়ে থাকলে অন্যায়।' গোটা ঘটনায় তৃণমূল সরকারকে তুলোধনা করেছেন রাজ্য বিজেপির নেতা শমীক ভট্টাচার্য।

আরও পড়ুন: রামভক্তি তুঙ্গে, ২০ কেজির বিস্কুট দিয়ে রাম মন্দির বানালেন দুর্গাপুরের যুবক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget