এক্সপ্লোর

TMC: বিধায়ক-ভাতা, স্কুল শিক্ষকের বেতন একসঙ্গে তোলার অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

Burdwan News: ফেব্রুয়ারির বেতন প্রায় ৫০হাজার বিধায়কের অ্যাকাউন্টে', তথ্য দিয়ে দাবি ডিএ আন্দোলনকারীদের।

বর্ধমান: এবার ডিএ (DA) আন্দোলনকারীদের নিশানায় বর্ধমান উত্তরের তৃণমূল (TMC) বিধায়ক। বিধায়ক-ভাতা ও স্কুল শিক্ষকের বেতন একসঙ্গে তোলার অভিযোগ। 'জানুয়ারির বেতন ৩৩হাজার ৩৬৭ টাকা বিধায়কের অ্যাকাউন্টে। ফেব্রুয়ারির বেতন প্রায় ৫০হাজার বিধায়কের অ্যাকাউন্টে', তথ্য দিয়ে দাবি ডিএ আন্দোলনকারীদের। অভিযোগ ভিত্তিহীন দাবি তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের।  

এদিকে, ৪ শতাংশ ডিএ বাড়ায় যখন খুশির হাওয়া প্রতিবেশী রাজ্য অসমে। তখন বকেয়া ডিএর দাবিতে এরাজ্যে ৬৫ দিন ধরে লাগাতার ধর্না অবস্থান চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। এই পরিস্থিতিতে, সংগ্রামী যৌথ মঞ্চের প্রশ্ন, পাশের রাজ্য অসম পারলে, বাংলা পারবে না কেন? 

আন্দোলনকারীদের যুক্তি, DA দেওয়া নির্ভর করে মানসিকতার উপর। এই সরকার খেলা-মেলা করে অর্থ ব্যয় করবে, কিন্তু যাদের কাঁধে ভর করে সরকার চলছে, সেই কর্মচারীদেরই ডিএ দেবে না। এটাই মুখ্যমন্ত্রীর মানসিকতা। আগামী ৬ এপ্রিল, ফের কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ও কো-অর্ডিনেশন কমিটি। আন্দোলনকারীদের দাবি, অসম সরকারের ঘোষণা বাংলার সরকারি কর্মীদের আরও বেশি আন্দোলনমুখী করে তুলবে। 

অন্যদিকে, বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটে অংশ নেওয়ায়, সরকারি কর্মীদের যদি একদিনের বেতন কাটা হয়, তাহলে রেডরোডে দুদিন ধর্না দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীরই বা বেতন কাটা হবে না কেন? তিনিও তো সরকারি কর্মী। এবার এই প্রশ্ন তুলল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি।                                                    

আরও পড়ুন, 'নেতার ছেলেকে ডাক্তারিতে সুযোগ পাইয়ে দিয়েছিলেন জ্যোতি বসু'! আরও বিস্ফোরক অভিযোগ উদয়নের

বাম কর্মী সংগঠন ও সংগ্রামী যৌথমঞ্চের তরফে গতকাল সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, ডিএ-আন্দোলনে এবার থেকে একযোগে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে তারা। মুখ্যমন্ত্রীর 'চোর-ডাকাত' মন্তব্য়ের প্রতিবাদে ইতিমধ্যেই ৬ এপ্রিল কর্মবিরতির ডাক দিয়েছেন ডিএ আন্দোলনকারীরা। কোঅর্ডিনেশন কমিটি ও  সংগ্রামী যৌথমঞ্চের দাবি, ১০ মার্চের ডিএ ধর্মঘটে যত সংখ্যক রাজ্য সরকারি কর্মী অংশ নিয়েছিলেন, ৬ এপ্রিলের কর্মবিরতিতে তার চেয়েও বেশি সংখ্যক সরকারি কর্মী অংশ নেবেন। বকেয়া ডিএ-র দাবিতে ৬ এপ্রিল দিল্লিতে ধর্নায় বসবে কোঅর্ডিনেশন কমিটি। ১০ ও ১১ এপ্রিল দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসবেন সংগ্রামী যৌথমঞ্চের এক হাজার জন্য সদস্য। ১১ তারিখই ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা। 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan Landfall : ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
ল্যান্ডফল শুরু আকভানের, 'আই অফ দ্য সাইক্লোন' কোথায় পড়বে আছড়ে? সবথেকে বড় ধাক্কা ...
Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget