এক্সপ্লোর

Bangladeshis Arrested: অপরাধ করে ইকো পার্ক থানা এলাকার ফ্ল্যাটে গা ঢাকা, গ্রেফতার ৩ বাংলাদেশি !

Bangladesh Update: ইকো পার্ক থানার পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে তল্লাশি অভিযান চালায় শিলং পুলিশ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ভারত-বিরোধী জিগির দিন দিন বাড়ছে বাংলাদেশে। উত্তেজনা প্রশমন করা তো দূরঅস্ত, নিত্যদিনই হুঙ্কার ছাড়ছে খালেদা জিয়ার দল BNP। এদিকে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারও কমার চিহ্ন নেই বাংলাদেশে। চাপানউতোর পরিস্থিতির মধ্যে সীমান্ত দিয়ে যাতে অবৈধ অনুপ্রবেশ না ঘটে তার জন্য সক্রিয় রয়েছে BSF। এই আবহে এবার নিউটাউনে শিলং পুলিশ অভিযান চালিয়ে ৩ বাংলাদেশিকে গ্রেফতার করল। ইকো পার্ক থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের ধরা হয়েছে। তিন বাংলাদেশির বিরুদ্ধে শিলংয়ে একাধিক অভিযোগ রয়েছে। মোবাইলের টাওয়ার লোকেশন-সহ বিভিন্ন সূত্র ধরে শিলং পুলিশ জানতে পারে যে, এরা নিউটাউনের ইকো পার্ক থানা এলাকার একটি ফ্ল্যাটে গা ঢাকা দিয়ে রয়েছে। এরপরই ইকো পার্ক থানার পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে তল্লাশি অভিযান চালায় শিলং পুলিশ। তাদের গ্রেফতার করা হয়। 

দিনকয়েক আগেই আগরতলা রেল স্টেশনে পুলিশের জালে ধরা পড়ে ৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। গোপন সূত্রে খবর পেয়ে স্টেশন চত্বরে যৌথ অভিযান চালায় RPF, GRP, BSF ও ত্রিপুরা পুলিশের গোয়েন্দা বিভাগ। ৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়। ধৃতরা কলকাতায় যাচ্ছিল বলে জেরায় জানতে পারেন তদন্তকারীরা। ধৃত মহম্মদ রহমান নোয়াখালী, মহম্মদ শাহিন খুলনা, মহম্মদ ইয়াসিন খুলনা ও মহম্মদ জিয়াদ শেখ বাগেরহাটের বাসিন্দা বলে জানা যায়। ধৃতদের জেরা করে আরও অনুপ্রবেশকারীদের খোঁজ চলছে। 

একইভাবে বাংলাদেশে অশান্তির আবহে ভারতে অনুুপ্রবেশের ঘটনা দেখা যায় তার আগেও। আগরতলা স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়ে কলকাতা যাওয়ার আগে গ্রেফতার করা হয় দুই বাংলাদেশি নাগরিককে। বাংলাদেশ থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে ঢোকে দুই বাংলাদেশি মিন্টু বড়ুয়া ও মধু দাস। এর মধ্যে মিন্টু বান্দরবন জেলার বাসিন্দা, মধুর বাড়ি চট্টগ্রামের কক্সবাজারে। টাকার বিনিময়ে মধু এপার-ওপার করাত বলে ত্রিপুরা GRP-র দাবি। রেল পুলিশ সূত্রে খবর, গত ৩ মাসে আগরতলা স্টেশন থেকেই ৫০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। 

বাংলাদেশে হাসিনা-সরকারের পতনের পর থেকে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে অনেকেই এপার বাংলায় চলে আসার চেষ্টা করছেন বলে খবর। যদিও বেআইনি সেই অনুপ্রবেশ রুখতে সক্রিয় রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
Howrah Waterlogged: ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ
ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget