এক্সপ্লোর

Shubhanshu Shukla: বাংলার সঙ্গে পুরনো সম্পর্ক! কলকাতায় এসে স্মৃতি রোমন্থন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার

ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন ইসরোর গগনযান মিশনের অন্যতম মুখ শুভাংশু শুক্লা।

কলকাতা: রাকেশ শর্মার পর ভারতীয় হিসেবে ৪১ বছর পর মহাকাশে পাড়ি দিয়েছিলেন শুভাংশু শুক্লা। মহাকাশ ছুঁয়ে ফিরে এসে ১৪০ কোটির স্বপ্ন পূরণ করেছিলেন। এবার লক্ষ্য গগনযান মিশনের। 

বুধবার কলকাতায় এসেছিলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে এলেন ভারতীয় মহাকাশচারী। ভারতের মহাকাশ স্বপ্নের কথা শোনালেন শুভাংশু শুক্লা। ভাগ করে নিলেন বাংলার সঙ্গে তাঁর পুরনো সম্পর্কের, স্মৃতি। বিমানবাহিনীর প্রশিক্ষণ নিতে ব্যারাকপুরে দীর্ঘ সময় কাটিয়েছেন, কথায় কথায় উঠে এল সে কথা। সেন্টার ফর স্পেস ফিজিক্সে তাঁর নামে তৈরি প্যাভেলিয়ন পরিদর্শনও করেন এদিন।

ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন ইসরোর গগনযান মিশনের অন্যতম মুখ শুভাংশু শুক্লা। আন্তর্জাতিক স্তরে প্রশিক্ষণের অভিজ্ঞতা কীভাবে ভারতের নিজস্ব গগনযান মিশনে কাজে লাগবে? প্রশ্নের উত্তরে শুভাংশু জানান, এই ধরনের মিশনের প্রতিটি ধাপ থেকে শিক্ষা নেওয়াটাই আসল। ডিজাইন টিমের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে, যাতে আন্তর্জাতিক মিশনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গগনযানের ডিজাইনে প্রয়োজনীয় পরিবর্তন করা যায়। আমরা সঠিক পথেই এগোচ্ছি ও এই অভিজ্ঞতা আমাদের নিজস্ব ডিজাইনে অত্যন্ত সুফল দেবে। 

মহাকাশে কাটানো দিনগুলোর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন কলকাতায়। মহাকাশ থেকে ভারতকে কেমন লাগে সেই প্রশ্নে শুভাংশুর জবাব সারে জাহাসে আচ্ছা। হেসে বলেছেন চেনা উত্তরটা আগেও দিয়েছেন, তাঁর অনুভূতি রাকেশ শর্মার চেয়ে আলাদা কিছু নয়। 

পাশাপাশি এও জানালেন, ভারতের মহাকাশ জয়ের স্বপ্ন যে নিছক কল্পনা নয়, বরং এক সুপরিকল্পিত বাস্তব। কলকাতার মাটিতে দাঁড়িয়ে সেই বার্তাই দিয়ে গেলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা।

২০১৮ সালের ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের কর্মসূচিতে ইসরোর প্রথম মনুষ্যবাহী গগনযান প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহাকাশের ৪০০ কিলোমিটার কক্ষপথে মানুষকে পাঠানোর যে পরিকল্পনা, তার অঙ্গ হিসাবে পরীক্ষামূলক ভাবে মহাকাশে মানববিহীন গগনযানও পাঠায় ইসরো। ইসরো জানিয়েছে, সব ঠিক থাকলে দু’-এক বছরের মধ্যেই মহাকাশে নভশ্চর পাঠাবে ভারত। গগনযানে সওয়ার হয়ে মহাকাশে পাড়ি দেবেন চার নভশ্চর— বালাকৃষ্ণন নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণন এবং শুভাংশু।

২৫ জুন নাসার অ্যাক্সিওম ফোর মিশনে রওনা দিয়েছিলেন শুভাংশু-সহ ৪ মহাকাশচারী। ১৮ দিন কাটিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটান তিনি। ১৫ জুলাই মহাকাশ থেকে পৃথিবীতে ফেরেন শুভাংশু।   

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget