এক্সপ্লোর

Suvendu Adhikari: ৮ মে নন্দীগ্রামে স্বৈরাচারী শাসকের পরাজয়ের বর্ষপূর্তি পালন: শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari News: ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে ফের পথে বিজেপি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংকল্প যাত্রার নাম দিয়ে মিছিল। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল।

কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই রাজ্যে সবচেয়ে বেশি ভোট সন্ত্রাস হয়েছে, এমনই অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। ভোট পরবর্তী সন্ত্রাসের বর্ষপূর্তির অভিযোগে ফের পথে নেমেছে বিজেপি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংকল্প যাত্রার নাম দিয়ে মিছিল। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল। মিছিলে সামিল সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী। সেখানে বর্তমান সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ নিশানা করে বিরোধী দলনেতা বলেন, ''২ মে-র পর যে ভোট সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাস আগে অন্য কোনও ভোটে হয়নি। ২৫ হাজার দোকান ও ঘর লুঠ হয়েছে। নন্দীগ্রামের দেবব্রত মাইতি খুন হয়েছেন। বাংলায় বর্বরোচিত অধ্যায়ের সূচনা হয়েছে। উদয়ন গুহ, অনুব্রত মণ্ডল, শতকত মোল্লাকে আইনের আওতায় আনতে হবে। বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ১২ হাজার এফআইআর হয়েছে। শিখ দাঙ্গার ১৫ বছর পর কংগ্রেস নেতার যদি জেল হয়। তাহলে ভোট সন্ত্রাসের অভিযোগে অভিযুক্তদের কেন জেল হবে না ?''

শুভেন্দু অধিকারী আর কী বলছেন?

বিরোধী দলনেতা তাঁর ভাষণে আরও বলেন, ''বাংলায় আসছেন অমিত শাহ, বাংলাকে ভয়মুক্ত করবেন। ২১৩ আসনে জিতেও শান্তিতে নেই তৃণমূল কংগ্রেস। পাশে থাকতে কেন্দ্রীয় নেতৃত্বকে ‍বাধ্য করাবে বঙ্গ বিজেপি। ৮ মে নন্দীগ্রামে স্বৈরাচারী শাসকের পরাজয়ের বর্ষপূর্তি পালন। ১১ মে দেউচা পাঁচামি যাব, সঙ্গে থাকবেন সুকান্ত।

আজ কলকাতায় বিজেপির (BJP) মহামিছিল। কর্মসূচির নাম, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংকল্প মিছিল। দুপুর ২টোয় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত হাঁটবেন বিজেপির নেতা কর্মীরা। শিয়ালদা ষ্টেশনে একে একে জমায়েত হতে শুরু করেছে বিভিন্ন জেলার বিজেপি কর্মী সমর্থকেরা। বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র বলেন, “এক বছর আগে এই দিন থেকেই ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছিল। এবং আমাদের প্রায় ৬৮ জন কর্মকর্তাকে হত্যা করেছিল তৃণমূল কংগ্রেসের জল্লাদ বাহিনী। সমস্ত শহিদ পরিবারদের নিয়ে আজ এই মিছিল করব। ১১ তারিখ পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচি আছে, তারই শুভ সূচনা আজ এই মিছিল দিয়ে।”

সেরা শিরোনাম

News Live Updates: হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget