এক্সপ্লোর

Sikkim Snowfall: বসন্তের শুরুতেই ভ্যাপসা গরম সমতলে, শ্বেতশুভ্র তুষারের আলিঙ্গনে সিকিম

Sikkim Weather: গায়ে জ্বালা ধরার উপক্রম হয়েছে কলকাতায়। কিন্তু সম্পূর্ণ উল্টো পরিস্থিতি সিকিমে।

সনৎ ঝা, দার্জিলিং: কলকাতায় যেখানে ভ্যাপসা গরম, বরফের চাদরে ঢাকা পড়েছে উত্তর সিকিম (Sikkim Snowfall)। মঙ্গলবার রাত থেকে ইয়ুমথাং ভ্যালি এবং লাচুংয়ে শুরু হয়েছে প্রবল তুষারপাত। বরফ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছেন পর্যটকরা। তাতে অবশ্য লাভই দেখছেন তাঁরা। বসন্তের শুরুতে শীতের আমেজ গায়ে মেখে আনন্দে মেতেছেন পর্যটকরা (Sikkim Weather)।

মঙ্গলবার রাত থেকে ইয়ুমথাং ভ্যালি এবং লাচুংয়ে শুরু হয়েছে প্রবল তুষারপাত

ফেব্রুয়ারি শেষ হওয়ার আগেই কলকাতা-সহ বাংলার বিভিন্ন জেলায় গায়ে জ্বালা ধরার উপক্রম হয়েছে। কিন্তু সম্পূর্ণ উল্টো পরিস্থিতি সিকিমে। মঙ্গলবার রাত থেকে তুষারপাত শুরু হয়েছে সেখানে। তবে এখানেই শেষ নয়। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারও সেখানে তুষারপাত চলবে। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে। বৃহস্পতিবারও সেখানে তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, সিকিম-সহ হিমালয় সংলগ্ন এলাকায় আগামীব তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাতের ফলে ইয়ুমথাং ভ্যালি এবং লাচুংয়ে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। বুধবার সেখানে মেঘলা আকাশ থাকবে দিনভর। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রির আশেপাশে। একই সঙ্গে ঠান্ডা হাওয়ার দাপটও অনুভূত হবে। 

আরও পড়ুন: Air India: মাঝ আকাশে ইঞ্জিন চুঁইয়ে পড়ছিল তেল, ৩০০ যাত্রীসমেত জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের

বসন্তের শুরুতেই কলকতায় পারদ চড়তে শুরু করেছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দখিনা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকছে।

বসন্তের শুরুতেই কলকতায় পারদ চড়তে শুরু করেছে, উল্টো অবস্থা সিকিমে

এর ফলে কলকাতা, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সকালের দিকে আংশিক মেঘলা থাকছে আকাশ। বেলা বাড়লেই চড়া রোদ জানান দিচ্ছে, দুয়ারে গ্রীষ্ম। উত্তরবঙ্গে কিছুটা স্বস্তি। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে আপাতত গরম থেকে রেহাই মেলার লক্ষণ নেই। বসন্তের শুরুতেই যদি এই অবস্থা হয়, আগামী কয়েক মাসে পরিস্থিতি কী হতে পারে, আঁচ করেই শিউড়ে উঠছেন অনেকে।

সেরা শিরোনাম

Weather Alert: ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
Snehasis Chakraborty: প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
Mamata Banerjee: সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?
সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget