এক্সপ্লোর

Sikkim Flash Flood : সিকিম যেন মৃত্যুপুরী, তিস্তার জলে বাংলায় ভেসে এসেছে ৪২টি মৃতদেহ, নিখোঁজ শতাধিক

Sikkim Disaster:প্রশাসন সূত্রে খবর, দুর্যোগ-বিধ্বস্ত উত্তর সিকিমে এখনও আটকে রয়েছেন প্রায় ৭ হাজার পর্যট।আবহাওয়া খারাপ থাকায় শনিবারও উদ্ধারকাজ শুরু হয়নি।লাচেন,লাচুং থেকে ইয়মথাম,কোথাও এয়ারলিফট করা যায়নি।

সন্দীপ সরকার, সিকিম : এখনও নদী দিয়ে বইছে কাদার স্রোত। পাহাড়ি রাস্তা ধসে মিশে গেছে নদীগর্ভে। আস্ত স্কুল বাড়ির নিচের তলার পুরোটাই ডুবে গেছে কাদায়। স্কুলবাসেরও একই অবস্থা। মেঘভাঙা বৃষ্টির জেরে হ্রদ ফেটে বিপত্তি। ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কয়েকদিন পরেও সিকিম (Sikkim Flash Flood) যেন মৃত্যুপুরী।

প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ৬৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর ৭ জন জওয়ান (Army)। তিস্তার (Teesta River) জলে বাংলায় ভেসে এসেছে ৪২ টি দেহ। তার মধ্য়ে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় তিস্তায় ভেসে এসেছে ২৯ জনের দেহ। কোচবিহারে (CoochBehar) তিস্তায় ভেসে এসেছে ৯টি মৃতদেহ। আর শিলিগুড়িতে (Siliguri) তিস্তার জলে ভেসে এসেছে ৪ জনের মৃতদেহ। এখনও নিখোঁজ ১৪২ জন। 

প্রশাসন সূত্রে খবর, দুর্যোগ-বিধ্বস্ত উত্তর সিকিমে এখনও আটকে রয়েছেন প্রায় ৭ হাজার পর্যটক। আবহাওয়া খারাপ থাকায় শনিবারও উদ্ধারকাজ শুরু হয়নি। লাচেন, লাচুং থেকে ইয়মথাম, কোথাও এয়ারলিফট করা যায়নি।

বাঙালির বেড়াতে যাওয়ার অন্যতম সেরা ঠিকানায় এখন শুধুই যেন ধ্বংসের প্রলাপ। সিকিমের সিংথামে (Singtham) সুন্দরী তিস্তা এখন সর্বগ্রাসী। স্থানীয়দের দাবি, যে নদী অনেক দূর দিয়ে শান্ত মেজাজে বয়ে যেত, তাঁরই ধ্বংসাত্মক চেহারায় নদীগর্ভে তলিয়ে গিয়েছে বাড়ি-ঘর-মানুষ।

গত ৪ অক্টোবর ভোরে মেঘভাঙা বৃষ্টির জেরে ফেটে যায় নর্থ সিকিমের লোনক হ্রদ। নেমে আসে বিপর্যয়ের স্রোত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় উত্তর সিকিমের সিংথাম। তিস্তা এখানে ভয়াল চেহারা নিয়েছে। সিংথামের ইস্ট পয়েন্ট হাইস্কুলের নিচের তলার পুরোটা এখনও কাদায় ডুবে। সেবক-রংপো রেললাইন তৈরির কাজে ব্যবহৃত পে লোডার, ক্রেন সব কিছু খেলনা গাড়ির মতো এদিক-ওদিক ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। 

সিংথামে তিস্তা পাড়ে একটি বাড়িও আস্ত নেই। স্থানীয়দের ঘর-গেরস্থালির সরঞ্জাম নিয়ে উঠে আসতে হয়েছে রাস্তায়। পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন মঙ্গনে যান সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। এরই মধ্যে সিকিমের মঙ্গন জেলায় আগামী ৪-৫ দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জানানো হয়েছে যে, উত্তর সিকিমের লাচুং ও লাচেন মেঘাচ্ছন্ন থাকবে। 

আরও পড়ুন- হাজার পাতা করে নথি পাঠিয়ে ইডি অফিসে হাজিরা দিলেন না অভিষেকের মা, বাবা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial -এ 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? আজ ফের ২ পক্ষকে ডাক কমিশনের
কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? আজ ফের ২ পক্ষকে ডাক কমিশনের
West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
TMC News: জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
জোড়াফুল কার? আগামীকাল ২ তৃণমূলের সঙ্গে ফের বৈঠকে বসবে কমিশন
Mahua Maitra: গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র

ভিডিও

Disha Salian Case | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তে CBI-র সীমা পাহুজা | ABP Ananda LIVE
Tmc News | বাগুইআটি-কেষ্টপুর থেকে প্রায় ১০ কোটি তোলাবাজি ! দেবরাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari | নেপালে হড়পা বানে নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীS
TMC Symbol Row |
NRS Hospital | এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget