এক্সপ্লোর

North Bengal: 'পর্যটক MLA, কোনও কাজ নেই', বিজেপি বিধায়ককে অ্যাডিনো তোপে পাল্টা আক্রমণ TMC-র

সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশের পর, বুধবার শিলিগুড়ি জেলা হাসপাতাল পরিদর্শনে যান শঙ্কর ঘোষ। কথা বলেন সুপারের সঙ্গে। এর পর চিকিৎসা-পরিকাঠামো নিয়ে প্রশাসনকে কাঠগড়ায় তোলেন বিজেপি বিধায়ক। 

সনৎ ঝা, দার্জিলিং: এবার অ্যাডিনো ভাইরাস (Adeno Virus) নিয়ে উত্তরবঙ্গকে (North Bengal) বঞ্চনা করার অভিযোগ তুললেন শিলিগুড়ির (Siliguri) বিজেপি (BJP) বিধায়ক। মমতা-শুভেন্দু, সুকান্ত (Sukanta Mazumdar)-দিলীপকে (Dilip Ghosh) ট্যাগ করে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন শঙ্কর ঘোষ। শিলিগুড়ি হাসপাতাল পরিদর্শন করে অ্যাডিনো-মোকাবিলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। 

শিলিগুড়ি পুরসভার তৃণমূল নেতা ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারের পাল্টা দাবি, পর্যটক এমএলএ...শহরে থাকেন না...হাসপাতালে এসেছেন সেটাকে জানান দেওয়া ছাড়া কোনও কাজ নেই...আমরা তৎপরতার সঙ্গে কাজ করছি।

শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ বলছেন, ভাইরাসের আলাদা করে কোনও ট্রিটমেন্ট হয় না...ভাইরাসের জন্য আলাাদা কিছু নয়...সিম্পটোম্যাটিক সুস্থ করতে হয়।

রাজ্যে অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই পরপর শিশুমৃত্যুর ঘটনা। আর সেই সূত্র ধরেই উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগে সরব হলেন বিজেপি বিধায়ক। অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ নিয়ে এবার সোশাল মিডিয়ায় তোপ দাগলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা ছাড়াও, দিলীপ ঘোষ (Dilip Ghosh), সুকান্ত মজুমদারকে (Sukanta Mazumdar) ট্যাগ করে উত্তরবঙ্গে অ্যাডিনো-চিকিৎসার (Adeno Virus treatment) পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক (BJP)। 

সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশের পর, বুধবার শিলিগুড়ি জেলা হাসপাতাল পরিদর্শনে যান শঙ্কর ঘোষ। কথা বলেন সুপারের সঙ্গে। এর পর চিকিৎসা-পরিকাঠামো নিয়ে প্রশাসনকে কাঠগড়ায় তোলেন বিজেপি বিধায়ক। 
 
বিজেপি বিধায়কের মন্তব্য, শিলিগুড়ির বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষ বলছেন, কলকাতা (Kolkata) যেভাবে শিশুমৃত্যুর হার বেড়েছে...উত্তরবঙ্গে (North Bengal) কিছু নেই...স্বাস্থ্য দফতরের সদিচ্ছা নিয়ে প্রশ্ন রয়েছে...অ্যাডিনো ছড়ালে কী হবে...ল্যাব নেই...নিকু পিকুর সংখ্যা অত্যন্ত কম। পাল্টা বিজেপি বিধায়ককে পর্যটক বলে কটাক্ষ করেছে তৃণমূল। যদিও অ্যাডিনো-সংক্রমণ নিয়ে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে শিলিগুড়ি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, সরকারি নির্দেশিকা মেনে অ্যাডিনো-ভাইরাস মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু পরিকাঠামো প্রস্তুত না থাকলে, প্রশিক্ষণপ্রাপ্তদের কীভাবে কাজে লাগানো হবে? প্রশ্ন উঠছে। 

আরও পড়ুন: Job Scam: 'সরকারি চাকরি' দেওয়ার নামে প্রতারণা, পুলিশের জালে 'চক্র'

হাসপাতালে বাড়ছে শিশু মৃত্যু: অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে বাড়ছে শিশু মৃত্যু। চলতি বছরে ১ মার্চ পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে মেডিক্যাল কলেজে এখনও পর্যন্ত ১৫ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বি সি রায় শিশু হাসপাতালে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের। এছাড়াও, পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ৫, পিয়ারলেস হাসপাতালে ২ ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ শিশুর মৃত্যু হয়েছে। এদিন বি সি রায় শিশু হাসপাতালে ২২টি ক্রিটিক্য়াল কেয়ার ও ৭০টি জেনারেল বেড তৈরির ঘোষণা করেন স্বাস্থ্য সচিব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
Kunal Ghosh: “যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
“যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget