এক্সপ্লোর

Job Scam: 'সরকারি চাকরি' দেওয়ার নামে প্রতারণা, পুলিশের জালে 'চক্র'

South 24 Parganas Govt Job Scam: নিয়োগ-‌দুর্নীতি মামলার মধ্যে সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে চক্র ।

গৌতম মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: নিয়োগ-‌দুর্নীতি মামলার (Recruitment Scam) মধ্যে সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণাকাণ্ডের (Fraud Case) পর্দা ফাঁস। এবার চক্রের হদিশ পেল পুলিশ (Police)।

নিজেকে 'জয়েন্ট বিডিও' পরিচয়

গত কয়েক মাস ধরে নিজেকে 'জয়েন্ট বিডিও' পরিচয়ে দক্ষিণ ২৪ পরগনার কুলপির রমজাননগর এলাকার বেশ কয়েকজন যুবককে সরকারি চাকরির টোপ দেয় অভিযুক্ত। এবার সাড়ে ৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল ডায়মন্ড হারবারের বোলসিদ্ধির বাসিন্দা আক্রাম ওরফে মুন্নাফ মোল্লাকে। গতকাল কুলপির রমজাননগর এলাকার বেশ কয়েকজন আটকে রাখে প্রতারক মুন্নাফকে। এরপর খবর পেয়ে আর দেরি করেনি কুলপি থানার পুলিশ। গ্রেফতার করা হয় মুন্নাফকে।

'প্রতারণাচক্রের জাল অনেক গভীরে'

রাতে রমজাননগর এলাকার দুই বাসিন্দা হকসান মোল্লা ও শরিফ নস্কর কুলপি থানায় অভিযোগ দায়ের করেন। দু’‌জনকে সরকারি চাকরির টোপ দিয়ে প্রায় ৬ লক্ষ টাকা নেয় মুন্নাফ। মুন্নাফ, নিজেকে ডায়মন্ড হারবারের 'জয়েন্ট বিডিও' বলে পরিচয় দিয়েছিল প্রতারিতদের কাছে। প্রতারিতরা দু’‌মাস কাজও করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। দশ হাজার টাকা করে বেতনও পান। এই প্রতারণাচক্রের জাল অনেক গভীরে বলে অনুমান পুলিশের। ধৃতকে আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে। নিজেদের হেফাজতে নিয়ে চক্রের বাকিদের সন্ধান চালাবে।

আরও পড়ুন, 'সবাই যুক্ত জানলেন কী করে ?' নৌশাদের মামলায় বিচারপতির প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য

 নিয়োগ দুর্নীতি মামলা 

প্রসঙ্গত, রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় গতবছর থেকেই একের পর এক নতুন নাম উঠে আসছে। তবে দিলীপ ঘোষের কথায়, 'কান,হাত, পা আর কতদিন ধরা হবে, মাথা কেন ধরা হচ্ছে না। 'এবার কথা হচ্ছে 'মাথাটা' তাহলে কে ? যদিও  প্রকৃত নাম না নিলেও বিরোধীদের মুখে বারবার নানা ভিন্ন নামে সেই 'মাথাদের' নাম উঠছে। এদিকে একের পর এক গ্রেফতারে, যার জেরে চাপও বেড়েছে শাসকদলের। তবে নিয়োগ দুর্নীতিতে যাদেরকেই গ্রেফতার করা  হচ্ছে, তাদেরকে প্রথমে একা জেরা করা হচ্ছে। পরে বাকি ধৃতদের সঙ্গে বসিয়ে মুখোমুখি জেরা করা হচ্ছে। আর এই জেরার ভিন্নমুখী প্যাটার্নই কাজ করছে, আঁতস কাচে পড়া রোদের মতো। আলোকরশ্মি একমুখী হয়ে জ্বালা ধরাচ্ছে। সেখানেই উঠে আসছে ফের নতুন নাম। তবে এবারের উঠে আসা নামগুলিতে নয়া ফিউশন। 

সেরা শিরোনাম

News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
Kolkata Metro: মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা', জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ
মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা', জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে ফের গ্রেফতার ! গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫, কোন দিকে জল গড়াচ্ছে ?
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে ফের গ্রেফতার ! গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫, কোন দিকে জল গড়াচ্ছে ?
Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget