এক্সপ্লোর

Dengue: শিলিগুড়িতে ডেঙ্গি উদ্বেগ, যুব কংগ্রেসের স্মারকলিপি প্রদান ঘিরে ধুন্ধুমার

Siliguri Dengue News: শিলিগুড়ি মহকুমা পরিষদে CMOH এর দফতরে স্মারকলিপি দিতে গেলে মূল প্রবেশ দ্বারে পুলিশ তাঁদের আটকে দেন। এতেই আন্দোলনকারীরা ক্ষিপ্ত হন ও ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri) ডেঙ্গি (Dengue) উদ্বেগ। মুখ‍্য স্বাস্থ্য অধিকারিকের অনুপস্থিতিতে যুব কংগ্রেসের স্মারকলিপি প্রদান ঘিরে ধস্তাধস্তি। শিলিগুড়ি মহকুমা পরিষদে CMOH এর দফতরে স্মারকলিপি দিতে গেলে মূল প্রবেশ দ্বারে পুলিশ তাঁদের আটকে দেন। এতেই আন্দোলনকারীরা ক্ষিপ্ত হন ও ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সব শেষে পুলিশ ৪ জনকে প্রবেশের অনুমতি দেন।

স্মারকলিপি প্রদান ঘিরে ধস্তাধস্তি: শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের যুব কংগ্রেসের (Congress) সহ-সভাপতি শুভজিৎ চক্রবর্তী জানান ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন, সঠিকভাবে সঠিক তথ‍্য তাঁরা জানতে পারছেন না। এছাড়াও স্বাস্থ্যসাথীর আওতায় কোন কোন বেসরকারি নাসিংহোমগুলো রয়েছে তাই অনেকেরই অজানা। এদিন মুখ‍্য স্বাস্থ্য অধিকারিকের অনুপস্থিতিতে অতিরিক্ত মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক নন্দলাল মুখোপাধ্যায় স্মারকলিপি গ্রহণ করেন। অতিরিক্ত মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক নন্দলাল মুখোপাধ্যায় জানান, “পুরো বিষয়টি নজরে রয়েছে। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক রয়েছেন, স্বাস্থ‍্য দফতরের ওয়েবসাইটে সব তথ‍্য দেওয়া আছে। বেশ কিছুদিন অফিস বন্ধ ছিল আপডেটটা দেখতে হবে। এছাড়া কোন কোন বেসরকারি নাসিংহোমগুলো স্বাস্থ্যসাথীর অধীনে রয়েছে তার তালিকা দেওয়া রয়েছে।’’

ঊর্ধ্বমুখী ডেঙ্গি সংক্রমণ: রাজ্যে ভয়ঙ্কর হারে বাড়ছে ডেঙ্গি। একের পর এক প্রাণ যাচ্ছে ডেঙ্গিতে। চিকিত্‍সকরা বলছেন কমবয়সী ও মহিলাদের মধ্যে বাড়ছে ডেঙ্গির প্রবণতা। শুধু তাই নয়, একই সঙ্গে ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। শুধুমাত্র ডেঙ্গি আক্রান্তই নয়, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। ডেঙ্গিতে মৃত্যু হয়েছে জগদ্দলের বাসিন্দা এক ব্যক্তির। বছর ৫৫’র দীনবন্ধু ঘোষ... সপ্তাহ খানেক ধরে ভর্তি ছিলেন, বেলেঘাটা আইডি হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় CCU’তে স্থানন্তরিত করা হয় তাঁকে। কিন্তু শেষ অবধি মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেট উল্লেখ রয়েছে ডেঙ্গি সংক্রমণের। 

স্বাস্থ্য দফতর সূত্রে খ‍বর, বেশ কিছু জায়গায় মারাত্মক হারে বাড়ছে ডেঙ্গি। তার মধ্যে, শীর্ষে রয়েছে কলকাতা। গত এক সপ্তাহে কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৭৪৫ জন। ব্যারাকপুর পুরসভায় এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৩৬। শ্রীরামপুর পুরসভায় ৪৪০ জন। শুধু ডেঙ্গি নয়, একই সঙ্গে বাড়ছে ম্যালেরিয়াও। বেলেঘাটা আইডি সূত্রে খবর, বর্তমানে সেখানে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ২৫ জন। যার মধ্যে ৫ জন ডেঙ্গি ও ম্যালেরিয়া- দুইতেই আক্রান্ত।

আরও পড়ুন: Chhath Puja 2022: রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে হবে না ছট পুজো, আদালতের নির্দেশে ঘেরাটোপে শহরের ফুসফুস

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Mamata Banerjee: তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...
তৃণমূলে ভাঙন, এবার সোশাল মিডিয়ায় লাইভে মমতা, 'ব্যক্তি চলে গেলেও প্রতিষ্ঠান শেষ হয় না'...

ভিডিও

Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার
Chandrima Bhattacharya|''মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য ছাত্রী, পরম্পরা মেনেই করেছেন'',বললেন রুদ্রনীল
Mamata Banerjee | বিজেপির কথায় দলের সঙ্গে গদ্দারি | সাহস থাকলে বিজেপিতে যোগ দিন : মমতা বন্দ্যোপাধ্যায়
Naushad Siddiqui:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget