এক্সপ্লোর

Siliguri: পুরভোটের দাবিতে শিলিগুড়িতে পথে নামল বামেরা

Siliguri: অন্যদিকে, ওই সময়ই দ্রুত পুরভোট করার দাবিতে শিলিগুড়িতে পথে নামল বামেরা। পুরভোটের পাশাপাশি, শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোটের দাবিতে সই সংগ্রহ অভিযান করে তারা।

সনৎ ঝা, শিলিগুড়ি: পরিষেবা পাচ্ছে না মানুষ। তাই দ্রুত হোক পুরভোট। এই দাবিতে শিলিগুড়িতে পথে নামল বামেরা। সই সংগ্রহ করলেন অশোক ভট্টাচার্য, জীবেশ সরকাররা। একই দাবিতে সরব হয়েছে বিজেপি, কংগ্রেসও। পরিষেবা বন্ধ নেই। পাল্টা দাবি করেছে তৃণমূল। 

বৃহস্পতিবার বিকেলে তখনও ভোট চলছে ভবানীপুর, সামশেরগঞ্জ, জঙ্গিপুরে। অন্যদিকে, ওই সময়ই দ্রুত পুরভোট করার দাবিতে শিলিগুড়িতে পথে নামল বামেরা। পুরভোটের পাশাপাশি, শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোটের দাবিতে সই সংগ্রহ অভিযান করে তারা। শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য বলেন, 'ভবানীপুরে ভোট না হওয়ায় নাকি সাংবিধানিক সঙ্কট হচ্ছে। কিন্তু পুরসভা, শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট না হওয়ায় সাংবিধানিক সঙ্কট তৈরি হয়েছে। মানুষ পরিষেবা পাচ্ছে না। তাই রাস্তায় নেমে আসা।'

রাজ্যে ১২৫টি পুরসভার মধ্যে ১১২টির মেয়াদ ফুরিয়েছে। যার মধ্যে রয়েছে শিলিগুড়িও। বামেদের পাশাপাশি দ্রুত পুরভোটের দাবি তুলেছে বিজেপি, কংগ্রেসও। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'পঞ্চায়েত পুরসভা জনপ্রতিনিধি নেই, দেখার লোক নেই। সামাজিক সঙ্কটও তৈরি হয়েছে। পুজোর পরই শিলিগুড়িতে বিজেপি নামবে।' দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার বলেন, 'ভবানীপুরে যদি সাংবাধিক সঙ্কট হয়, তাহলে রাজ্যে ১২৫টি পুরসভা ভোট না হওয়ায়, পিছনের দরজা দিয়ে সরকার লোক রেখে কুক্ষীগত করে রেখেছে। মানুষের হাতে ক্ষমতা নেই।'

বর্তমানে শিলিগুড়ি পুরসভার প্রশাসক, তৃণমূল নেতা গৌতম দেব। বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে শাসকদল পাল্টা দাবি করছে, পুরভোট না হলেও পরিষেবা থেমে নেই। তৃণমূল নেতা রঞ্জন সরকার বলেন, 'এদের এতো মাথাব্যথা, তাড়াহুড়ো কেন। রেস্ট নিক। পরিষেবা মানুষের কাছে ঠিক পৌঁছে যাচ্ছে। উপনির্বাচন বিজেপি করতে দিচ্ছিল না। ভোট ঠিক সময়ে হয়ে যাবে। এদের হাতে কী প্রার্থী আছে? ভোট নিয়ে ভাবছেন কেন?'

রাজ্যের বাকি চার বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপর পুরসভা কবে হয়, সেদিকেই তাকিয়ে সবাই।

আরও পড়ুন: ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের ৫ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget