এক্সপ্লোর

Flood Threat in South Bengal: ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের ৫ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা

৫ জেলার ডিএমকে সর্তক থাকার নির্দেশ, সেনা চেয়ে কেন্দ্রকে আগাম চিঠি রাজ্যের...

সুমন ঘড়াই, কলকাতা: ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির ফলে ডিভিসির ছাড়া জলে রাজ্যে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। 

নবান্ন সূত্রের খবর, ডিভিসির জলে দক্ষিণবঙ্গের ৫ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। এই জেলাগুলি হল -- হাওড়া, হুগলি, পঃ বর্ধমান, বীরভূম, বাঁকুড়া। এই পাঁচ জেলা  নিয়ে আশঙ্কা রয়েছে রাজ্য প্রশাসনের। 

বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকায় এই সংশ্লিষ্ট ৫ জেলার ডিএমকে সর্তক থাকতে বললেন মুখ্যসচিব। সূত্রের খবর, হাওড়া, হুগলি, পঃ বর্ধমান-- এই তিন জেলার জন্য ৩ কলাম সেনা চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। 

পাশাপাশি, বীরভূম ও বাঁকুড়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এসডিআরএফকে। ইতিমধ্যেই ২ লক্ষ ৪৮ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। 

এদিকে, অজয়ের তোড়ে ভেসে গেছে পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের ইলামবাজারের সংযোগকারী নির্মীয়মাণ সেতুর বিশাল কাঠামো। ভেসে গেছে পশ্চিম বর্ধমান থেকে বীরভূমের সংযোগকারী অস্থায়ী ফেরিঘাটও। 

ঝাড়খণ্ডের শিকাটা ব্যারেজ থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার ফলেই ঘটেছে এই বিপত্তি। এমনই অভিযোগ করলেন  বীরভূমের জেলাশাসক  বিধান রায়। 

তিনি বলেন, ঙ্গে না জানিয়ে ঝাড়খণ্ডের শিকাটা ব্যারেজ থেকে ২ দফায় ১ লক্ষ ২৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। অজয় তীরবর্তী এলাকায় মাইকে প্রচার করা হচ্ছে, কিছু জনকে ত্রাণশিবিরে পাঠানো হয়েছে। 

এর পাশাপাশি, বীরভূমের হিংলো জলাধার থেকে ৪৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। বিপর্যয়ের আশঙ্কায় সতর্ক করা হয়েছে জেলার সমস্ত ব্লককে। 

অন্যদিকে, টানা বৃষ্টিতে বেড়েছে বিভিন্ন নদীর জল। যার জেরে জলবন্দি হয়ে পড়েছে পশ্চিম বর্ধমানের বেশ কিছু এলাকা। পাশাপাশি, রাস্তায় ধস নেমেছে জামুরিয়া ও দুর্গাপুরে। আতঙ্কে এলাকার বাসিন্দারা। 

আরও পড়ুন: ‘অবৈধ ভেড়ি ও ইটভাটাতেই বন্যা পরিস্থিতি পূর্ব মেদিনীপুরে’, মানলেন সেচমন্ত্রী

আরও পড়ুন: 'প্রশাসন আমাকে বলছে এমন বন্যা তো কতই হয়, আমি খুব লজ্জিত', বিস্ফোরক রতুয়ার তৃণমূল বিধায়ক

সেরা শিরোনাম

Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget