এক্সপ্লোর

Mamata on GTA : মে-জুনে GTA-তে নির্বাচন চান মুখ্যমন্ত্রী, দ্বিধাবিভক্ত পাহাড়ের দলগুলি

Mamata Banerjee wants GTA election : মুখ্যমন্ত্রীর মন্তব্যে ফের আলোচনায় থমকে থাকা GTA নির্বাচন

সনৎ ঝা ও মোহন প্রসাদ, শিলিগুড়ি : মে-জুনে GTA-তে নির্বাচন করাতে চান মুখ্যমন্ত্রী। তাঁর এই মন্তব্যকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া (Mixed Reaction) দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। সিপিএমের (CPIM) দাবি, দীর্ঘদিন ধরে ভোটের কথা বলছে তারাই। এদিকে, GTA নির্বাচন নিয়ে দ্বিধাবিভক্ত পাহাড়ের দলগুলি।

আজ মমতা বলেন, জিটিএ নির্বাচনটাও মে-জুনে হয়ে যাক, জিটিএ নির্বাচন হোক এটা চাই।

মুখ্যমন্ত্রীর মন্তব্যে ফের আলোচনায় থমকে থাকা GTA নির্বাচন। মে-জুনে পাহাড়ে ভোট করাতে চান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর বক্তব্যে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। 

রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর, ২০১১ সালে তৈরি হয় গোর্খাল্যান্ড টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা GTA। ২০১২ সালে প্রথমবার ভোট হয় GTA’তে। ৫ বছর পর, ২০১৭-তে মেয়াদ শেষের সময় উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়। পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে বিমল গুরুঙ্গদের রক্তক্ষয়ী আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে দার্জিলিং। যার জেরে অচলাবস্থা তৈরি হয় GTA’তেও। তখন থেকেই এই স্বশাসিত সংস্থার মাথায় রয়েছেন প্রশাসক। এই অবস্থায় উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

দার্জিলিঙের বিজেপি বিধায়ক নীরজ জিম্বা বলেন, এখনই জিটিএ-র ভোট করা উচিত নয়, পাহাড়ের মানুষ ২০১৭-তেই জিটিএ-কে বাতিল করেছে, পাহাড়ের দলগুলির মধ্যে মতবিরোধ আছে।

মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে দ্বিধাবিভক্ত পাহাড়ের দলগুলিও। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সাধারণ সম্পাদক অমর লামা বলেন, মুখ্যমন্ত্রীর মন্তব্যকে স্বাগত জানাই, উনি ঠিকই বলেছেন, জিটিএ রাজ্যের আওতায়।

গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি বলেন, কাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আছে, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব প্রথমে রাজনৈতিক সমাধান করা হোক, তারপর জিটিএ নির্বাচন হলে ভাল।

হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড বলেন, জিটিএ ভোট করাতে চায়, আমরা লড়াই করব।

এদিকে, শুধু GTA নির্বাচনই নয়। পাহাড়ে ত্রিস্তর পঞ্চায়েত গঠনের জন্যও জোর সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পাহাড়ে পঞ্চায়েত ভোট হোক এটাও চাই, দ্বিস্তর পঞ্চায়েতের জন্য সেখানে ভোট আটকে আছে, কেন্দ্রকে পাহাড়ে ত্রিস্তর পঞ্চায়েত গঠনের জন্য অনুরোধ করেছি।

পাহাড়ে পঞ্চায়েত ভোট নিয়ে সহমত পোষণ করেছে আঞ্চলিক দলগুলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget