এক্সপ্লোর

Siliguri: দুই প্রেমিকাকে খুন, দেহ লোপাটের চেষ্টা! গ্রেফতার 'বিবাহিত' যুবক

অন্য খুনে ধৃত অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার হয় মৃতদেহ।

বাচ্চু দাস, শিলিগুড়ি: দুই প্রেমিকাকে খুন করে দেহ লোপাটের চেষ্টা অভিযুক্তের। চার মাস পর মাটি খুঁড়ে তরুণীর দেহ উদ্ধার করল পুলিশ। অন্যদিকে আরও একজনের কম্বলে মোড়ানো দেহ পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ আখতারকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার শুটকি হাটের বাসিন্দা। দুজনের একজন বিবাহিত ছিলেন বলে পুলিশ সূত্রে খবর। বিবাহিত ওই যুবতী মাটিগাড়ার টুম্বাজোতের বাসিন্দা। আরএকজন মাটিগাড়ার চাঁদমণি এলাকার বাসিন্দা। অভিযুক্তকে পুলিশ প্রাথমিক জেরা করে জানতে পেরেছে, সে নিজেও বিবাহিত। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।

বহুদিন ধরেই ওই অভিযুক্তের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব, জোন ১) জয় টুডু বলেন, 'ঘটনায় ওই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দেহ দুটির ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।  তবে ইতিমধ্যে অভিযুক্তকে পাঁচদিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।' 


গত ৩১ আগস্ট চাঁদমণির ওই যুবতীর দেহ মাটিগাড়া রেলগেট সংলগ্ন এলাকায় উদ্ধার হয়। মাসখানেক ধরে ওই যুবতী নিখোঁজ ছিল। তদন্তে নেমে মাটিগাড়া থানা ও মেডিক্যাল ফাঁড়ির পুলিশ মহম্মদ আখতারকে গ্রেফতার করে। তাকে জেরা করলে পুলিশ জানতে পারে, বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে যাওয়ায়  মদ পান করিয়ে ওই যুবতীকে খুন করা হয়। এর পর তদন্তকারী পুলিশ আধিকারিকরা জেরায় আরও চাপ বাড়ালে চারমাস আগে একইভাবে আরেক প্রেমিকাকে খুন করে দেহ লোপাটের কথা স্বীকার করে অভিযুক্ত।

এর পর অভিযুক্তের বয়ান অনুযায়ী সোমবার দুপুরে মাটিগাড়ার কবরস্থান আরেক প্রেমিকার কঙ্কালসার দেহ উদ্ধার করে পুলিশ। এরপর দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় দুই যুবতীর পরিবারের সদস্যদের তলব করা হয়েছে। তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

উল্লেখ্য, আজই দেগঙ্গায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের রহস্যমৃত্যু। দরজা ভেঙে বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। কীভাবে মৃত্যু? ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
Unrest in SRFTI: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির অনুষ্ঠানে সংঘর্ষ SRFTI-তে, ছাত্রদের 'বাংলাদেশি, দেশদ্রোহী, পাকিস্তানি' বলার অভিযোগ
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির অনুষ্ঠানে সংঘর্ষ SRFTI-তে, ছাত্রদের 'বাংলাদেশি, দেশদ্রোহী, পাকিস্তানি' বলার অভিযোগ
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল
শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল

ভিডিও

Sukanta Majumdar News: ‘এটা ওদের ঘরের বিষয়, ওদের স্বামী-স্ত্রীর মধ্যে লড়াই’, বললেন সুকান্ত মজুমদার
Ritabrata Banerjee: সরকার তদন্ত করে দেখুক যে উনি এই কাণ্ডটি ঘটিয়েছেন কি না : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Kunal Ghosh Car Demolished |
Agnimitra Paul |
Humayun Kabir News : 'সেটাকে সুশাসন বলে না, কুশাসন বলে, অত্যাচারীর শাসন বলে', বললেন হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike Tomorrow: ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী, গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী, গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
Embed widget