এক্সপ্লোর

Udayan Guha: নিশীথকে নিয়ে উদয়নের বিতর্কিত মন্তব্য, শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের বিজেপি বিধায়কের

BJP on Udayan Controversy: ‘ভোটে জেতার পরে আর এলাকায় ঢোকেননি নিশীথ প্রামাণিক। দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে', হুঙ্কার উদয়ন গুহ-র। শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করলেন বিধায়ক শঙ্কর ঘোষ।

মলয় চক্রবর্তী,শিলিগুড়ি: উদয়ন গুহর (Udayan Guha) বিতর্কিত মন্তব্যের  বিরুদ্ধে সরব হয়ে শিলিগুড়ি থানায় (Siliguri Police Station) অভিযোগ দায়ের করলেন বিধায়ক শঙ্কর ঘোষ। উল্লেখ্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ফরমান উদয়ন গুহ-র। বুধবার দিনহাটার শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহারে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্দেশ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-র বিতর্কিত মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি।  তার মধ্যে এবার উদয়ন গুহ-র করা মন্তব্যের বিরুদ্ধে সরব হয়ে পুলিশের দ্বারস্থ বিজেপির রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)।

 নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ফরমান উদয়ন গুহ-র

পঞ্চায়েত নির্বাচের আগে ভয় দেখানোর চেষ্টার পাশাপাশি দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য দেশের অন্তর্বর্তী সুরক্ষায় হানি আনবে বলে অভিযোগ করেন শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও অভিযোগ জানানো হবে বলে জানান বিধায়ক শঙ্কর ঘোষ। দিনহাটার সভা থেকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেন, ‘ভোটে জেতার পরে আর এলাকায় ঢোকেননি নিশীথ প্রামাণিক। দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে। কেউ অশান্তি করতে এলে ফোন করে জানাবেন। সে যাতে পঞ্চায়েত ভোটের আগে জেল থেকে ছাড়া না পায়, সেই ব্যবস্থা করব’, হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ-র।

আরও পড়ুন, ৫৯২ দিনে পড়ল ধর্না, পথেই ভাইফোঁটা, চোখ ভিজল চাকরিপ্রার্থীদের

প্রসঙ্গত, আগামী বছর ফেব্রুয়ারি (February) বা এপ্রিলে হতে পারে পঞ্চায়েত ভোট তবে এখন থেকেই চড়তে শুরু করেছে হুমকি-হুঁশিয়ারির পারদ। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সামনে এসেছিল হিংসার ছবি। সেই ভোট হয়েছিল রাজ্য পুলিশ দিয়ে। এবারের পঞ্চায়েত ভোটও, রাজ্য পুলিশ দিয়েই হতে চলেছে বলে, রাজ্য প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। যা শুনে বিরোধীরা প্রশ্ন তুলছে, ২০২৩’এও তাহলে ২০১৮’র পুনরাবৃত্তি হবে না তো? এই প্রেক্ষাপটেই পঞ্চায়েত প্রসঙ্গে, সরাসরি হুমকির সুর শোনা গেল, দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গলায়। কিছুদিন আগেই উদয়ন গুহ (Udayan Guha) এবং তৃণমূলের (TMC) প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের মুখে শোনা গিয়েছিল দাঁত উপড়ে নেওয়ার হুমকি। শাসকদলকে পাল্টা আক্রমণ করেছে বিরোধীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget