এক্সপ্লোর

Siliguri News: অক্সফোর্ডকাণ্ডের মধ্যেই সুর চড়িয়ে পথে নামল DYFI, পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ

Minakshi On DYFI Protest: অক্সফোর্ডকাণ্ডের মধ্যেই সুর চড়িয়ে পথে নামল DYFI, পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ,উত্তরকন্যা অভিযানের নেতৃত্বে মীনাক্ষী

শিলিগুড়ি: অক্সফোর্ডকাণ্ডের মধ্যেই সুর চড়িয়ে ফের আজ পথে নেমেছে DYFI. বেকার বিরোধী দিবসে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল সিপিএমের যুব সংগঠনের। সংগঠনের তরফে দুপুর ১টায় শিলিগুড়ির জলপাই মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই নির্দিষ্ট সময়েই পথে নেমেছে DYFI.উত্তরকন্যা অভিযানের নেতৃত্বে সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।শেষ অবধি পাওয়া খবরে, এদিকে পথে নামতে না নামতেই পুলিশের সঙ্গে বচসা DYFI কর্মীদের। পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে রাখার অভিযোগ তুলেছে DYFI. 

অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে SFI সমর্থকদের বিক্ষোভ ঘিরে রাজ্য রাজনীতি যখন উত্তাল, তার মধ্যেই আজ সুর চড়িয়ে ফের পথে নামছে DYFI. বেকারত্ব বিরোধী দিবসে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে সিপিএমের যুব সংগঠন। স্থায়ী কাজ দাও, বিভাজন রুখে দাও, লুঠতরাজ, দুর্নীতিরাজ, দুষ্কৃতীরাজ, দাঙ্গাবাজ হটাও। এই স্লোগান সামনে রেখে, সংগঠনের তরফে দুপুর ১টায় শিলিগুড়ির জলপাই মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। DYFI-এর উত্তরকন্যা অভিযানের নেতৃত্বে থাকবেন সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বিশে এপ্রিল ব্রিগেড সম্মেলনের আগে উত্তরবঙ্গে কর্মীদের তৎপরতা বাড়াতেই DYFI-এর আজকের উত্তরকন্যা অভিযান। এমনটাই মনে করছে রাজনৈতিকমহলের একাংশ।  

আরও পড়ুন, কেষ্টপুরে হানা রাজ্য ড্রাগ কন্ট্রোলের ! স্ক্যান করে দেখা হচ্ছে ওষুধের কিউ আর কোড আর ব্যাচ নম্বর..

প্রসঙ্গত, অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের কেলগ কলেজে মুখ্য়মন্ত্রীর বক্তৃতা চলাকালীন SFI-এর বিক্ষোভ। অক্সফোর্ডে গিয়ে মিথ্যাভাষণ দেবেন, আর SFI চুপ করে শুনবে? পোস্ট SFI-এর। পাল্টা, মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় যান এবং আপনার পার্টিকে বলুন আরও শক্তিশালী হতে। টাটাদের সিঙগুর-ত্য়াগের প্রসঙ্গ তোলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে কোন কোন কোম্পানি এসেছে তা নিয়ে প্রশ্ন করা, আর জি কর কাণ্ড নিয়ে প্রশ্ন থেকে গো ব্য়াক স্লোগান। অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের কেলগ কলেজে মুখ্য়মন্ত্রীর বকতৃতার সময় এইভাবেই বিক্ষোভ দেখাল সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর ইউনাইটেড কিংডম শাখা...পাল্টা তাদের উদ্দেশে রাজনৈতিক পরামর্শ দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'আপনারা যদি চান এটাকে রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত করতে, তাহলে বাংলায় যান এবং আপনার পার্টিকে বলুন আরও শক্তিশালী হতে।' 

SFI-এর বিক্ষোভের তীব্র প্রতিবাদ করে তৃণমূল নেতা রাজীব বন্দ্য়োপাধ্য়ায় সোশাল মিডিয়ায় লিখেছেন, আমাদের রাজ্যে মমতাদির সঙ্গে রাজনৈতিক লড়াই এ পর্যুদস্ত হয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি তে মুখ্যমন্ত্রী কে চক্রান্ত করে অপমান করতে গিয়ে বামেরা নিজেরাই অপমানিত হলো । শুধু তাই নয় বিদেশের মাটিতে দেশ ও রাজ্যের সম্মান নস্ট করলো । দিদি কে ধন্যবাদ যে তিনি ঠান্ডা মাথায় ওদের যোগ্য জবাব দিয়েছেন । আগামীদিনে বাংলার মানুষও এদের উচিত শিক্ষা দেবেন । পাল্টা SFI-এর তরফে সোশাল মিডিয়া পোস্ট করে বলা হয়েছে, অক্সফোর্ডে গিয়ে মিথ্যাভাষণ দেবেন, আর SFI চুপ করে শুনবে? তা হয় না। আজ অক্সফোর্ডে দুনিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে পাঠরত পড়ুয়া- গবেষক, যারা বিলেতে ভারতীয় ছাত্রদের যন্ত্রণার পাশে থাকে, সেই Students' Federation of India - United Kingdom এর সদস্যরা গিয়ে মমতার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সব মিলিয়ে লন্ডনে বিক্ষোভের আঁচ এসে পড়ল গঙ্গা পাড়েও। 

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget