এক্সপ্লোর

Fake Medicine: কেষ্টপুরে হানা রাজ্য ড্রাগ কন্ট্রোলের ! স্ক্যান করে দেখা হচ্ছে ওষুধের কিউ আর কোড আর ব্যাচ নম্বর..

State Drug Control Raid in Kestopur: কেষ্টপুরে এক ডিস্ট্রিবিউটরের স্টোরে তল্লাশি চালাচ্ছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের ৪ সদস্যের টিম !

ঝিলম করঞ্জাই, কলকাতা: জাল ও নিম্নমানের ওষুধের সন্ধানে কেষ্টপুরে হানা দিল রাজ্য ড্রাগ কন্ট্রোল। কেষ্টপুরে এক ডিস্ট্রিবিউটরের স্টোরে তল্লাশি চালাচ্ছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের ৪ সদস্যের টিম । স্ক্যান করে দেখা হচ্ছে ওই স্টোরে থাকা ওষুধের কিউ আর কোড আর ব্যাচ নম্বর। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, সম্প্রতি বাগরি মার্কেট ও মেহতা বিল্ডিংয়ে অভিযান চালিয়ে জাল ও নিম্নমানের ওষুধের সন্ধান মেলে। সেই তদন্তের সূত্র ধরে কেষ্টপুরের ডিস্ট্রিবিউটরের নাম উঠে আসে। আজ সেখানে অভিযান চালায় ৪ সদস্যের একটি টিম।

জাল ওষুধকাণ্ডের তদন্তে স্পষ্ট হয়েছে ভিনরাজ্যের যোগ। দিকে দিকে চলছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের অভিযান। শুক্রবার, দুপুরে কেষ্টপুরে অভিযান চালান রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। ঘোষপাড়া এলাকায়, একটি হোলসেল ওষুধ ডিস্ট্রিবিউটরের দোকানে হানা দেন ৪ ড্রাগ ইন্সপেক্টর। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, উদ্ধার করা হয়েছে ব্যাকটেরিয়াল ইনফেকশন ও গ্যাসের ওষুধ। QR কোড স্ক্যান করলে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। এই ওষুধগুলি জাল হতে পারে বলে সন্দেহ ড্রাগ কন্ট্রোলের 
 
সূত্রের খবর, উত্তরপ্রদেশের আগ্রা থেকে এই ওষুধগুলি কেনা হয়েছিল। এই হোলসেল শপে থাকা সমস্ত ধরনের ওষুধের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। অভিযান শেষ হওয়ার পর ড্রাগ ইন্সপেক্টর দীপিকা মণ্ডল বলেন, মাল্টিবুম ও ৩টের লাইভে সিঙ্গল বুম বাইট আছে, যেটা ভাল সেটা লাগাবে, কী কী ওষুধ কোন কোন কোম্পানির ওষুধ তা বলেছেন। নিম্নমানের ওষুধ নিয়ে সেন্ট্রাল ড্রাগস স্ট্য়ান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCO-র রিপোর্ট আতঙ্ক ধরিয়েছে সাধারণ মানুষের মনে। এই প্রেক্ষিতে মঙ্গলবার কলকাতার সবথেকে বড় পাইকারি ওষুধ ব্যবসায়ীদের ডেরা বাগড়ি মার্কেট, মেহতা বিল্ডিং, গান্ধী কমপ্লেক্স, গিরিয়া ট্রেড সেন্টারে অভিযান চালান রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। 
 
সন্দেহজনক প্রায় ২০ লক্ষ টাকার ওষুধ সাময়িকভাবে বাজেয়াপ্ত করে পাঠানো হয় পরীক্ষার জন্য। বৃহস্পতিবার ওই দোকানগুলি থেকে সংগ্রহ করা হয় আরও তথ্য ও নথি। সেই সব তথ্যের ভিত্তিতেই এদিনের অভিযান।জাল ওষুধকাণ্ডের তদন্তে উঠে আসছে একের পর এক রাজ্যের নাম।রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, এ রাজ্য থেকে তথ্য পেয়ে সোনিপতে জাল ওষুধের কারখানায় হানা দিয়ে নামী সংস্থার নামে তৈরি জাল ট্যাবলেট ও ক্যাপসুল বাজেয়াপ্ত করেছে হরিয়ানা ড্রাগ কন্ট্রোল। উদ্ধার হয়েছে প্যাকেজিং, প্রিন্টিং মেশিন ও স্ক্যানার। যোগেশ কুমার নামে সোনিপতের এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতারও করেছে হরিয়ানা পুলিশ। পাশাপাশি, তদন্ত করতে গিয়ে পুদুচেরিতে জাল ওষুধ কারখানার হদিশ মিলেছে। তামিলনাড়ু ড্রাগ কন্ট্রোলে বিষয়টি জানানো হয়েছে। 

অন্যদিকে, হাওড়ার আমতায় জাল ওষুধকাণ্ডেও সামনে এসেছে ভিনরাজ্যের যোগ। তদন্তে জানা যায়, বিহারের পাটনা এবং উত্তরপ্রদেশ থেকে জাল ওষুধ কিনতে ব্যবহার করা হয়েছিল ভুয়ো GST নম্বর। টাকা লেনদেনের জন্য গয়ার এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া করা হয়। বিষয়টি বিহার ড্রাগ কন্ট্রোলকে জানিয়েছে এ রাজ্যের ড্রাগ কন্ট্রোল।

আরও পড়ুন, অর্জুন সিংকে থানায় তলব, ২৪ ঘণ্টার মধ্যে ৫ টি নোটিস ! এবার কোন পথে BJP নেতা ?

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Weather Updates: আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Blood Bank Scam: কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget