এক্সপ্লোর

Siliguri: জানলা ভেঙে গৃহকর্তার মাথায় শাবলের আঘাত, লক্ষাধিক টাকা-গয়না ডাকাতি শিলিগুড়িতে

Siliguri Robbery News: মাঝরাতে জানলা ভেঙে ঘরে ঢুকে ব্যবসায়ীর বাড়িতে ভয়ঙ্কর ডাকাতি। বৃদ্ধ গৃহকর্তার মাথায় শাবল দিয়ে আঘাত।

বাচ্চু দাস, দার্জিলিং: ব্যবসায়ীকে (Businessman) মারধর করে মুখ-হাত-পা বেঁধে রেখে লুঠপাটের অভিযোগ। শিলিগুড়ির (Siliguri) ৪০নং ওয়ার্ডের ইসকন মন্দির (Isckon Temple) রোডের ঘটনা। গৃহকর্তার দাবি, নগদ টাকা ও সোনার গয়না মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী লুঠ করেছে দুষ্কৃতীরা। এলাকার সিসি ক্যামেরার (CC Camera) ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানা।

কী অভিযোগ? 

মাঝরাতে জানলা ভেঙে ঘরে ঢুকে ব্যবসায়ীর বাড়িতে ভয়ঙ্কর ডাকাতি। বৃদ্ধ গৃহকর্তার মাথায় শাবল দিয়ে আঘাত। গৃহকর্তার স্ত্রীকে ধারাল অস্ত্র দেখিয়ে অবাধে লুঠপাট। শিলিগুড়ির ৪০নং ওয়ার্ডের একটি বাড়িতে ভয়ঙ্কর ডাকাতির ঘটনায় রীতিমতো শোরগোল।

গৃহকর্তার অভিযোগ, সোমবার রাত আড়াইটে নাগাদ জানলা ভাঙার আওয়াজ পেয়ে ঘুম ভাঙে তাঁর। কী হচ্ছে বুঝতে না বুঝতেই হুড়মুড় করে জানলা ভেঙে ঘরে ঢুকে আসে ৩ ডাকাত। অভিযোগ, ঘরে ঢুকে প্রথমে শাবল দিয়ে বৃদ্ধ চন্দন রায়ের মাথায় আঘাত করে দুষ্কৃতীরা। গৃহকর্তা প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়লে তাঁর বৃদ্ধা স্ত্রীকে ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয়।                                     

আরও পড়ুন, দূরপাল্লার ট্রেনে এবার থাকবে 'বেবি বার্থ', দিতে হবে আলাদা ভাড়া?

গৃহকর্তা চন্দন রায় বলেন, "পিছনের জানলা ভাঙার আওয়াজ পাই। শাবল দিয়ে জানলা ভাঙা হচ্ছে। চিৎকার করতে না করতেই ভিতরে ঢুকে মাথায় শাবল দিয়ে আঘাত করে। হাত-পা বেঁধে ফেলে রাখে। তারপর স্ত্রীর গলায় ধারাল অস্ত্র ধরে লুটপাঠ চালায়। আলমারি ভেঙে লুঠ।" 

কত টাকা গায়েব? 

গৃহকর্তার দাবি, ৭ লক্ষ টাকা নগদ, ৩ লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। শিলিগুড়ির ইস্কন মন্দির রোডের মতো একটি অভিজাত এলাকায় এমন ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিবেশীরা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে শিলিগুড়ির ভক্তিনগর থানা।
এখনও অধরা দুষ্কৃতীরা। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget