Siliguri News: ভুয়ো নিয়োগপত্র দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ, জালিয়াতি চক্রের অন্যতম পাণ্ডা গ্রেফতার
Job Scam Racket: সূত্রের খবর, চাকরি জালিয়াতির পাশাপাশি রোহিঙ্গাদের জন্য জাল পরিচয়পত্র ও অন্যান্য নথি তৈরির সঙ্গেও যুক্ত থাকার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে।

সনৎ ঝা, শিলিগুড়ি : চাকরি জালিয়াতি চক্রের অন্যতম পাণ্ডা গ্রেফতার। গ্রাম ডাক সেবক (GDS) পদে ভুয়ো নিয়োগপত্র দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে শিলিগুড়ির হায়দরপাড়া থেকে হরেন্দ্র কুমার সিংহকে গ্রেফতার করেছে সিবিআই। সূত্রের খবর, চাকরি জালিয়াতির পাশাপাশি রোহিঙ্গাদের জন্য জাল পরিচয়পত্র ও অন্যান্য নথি তৈরির সঙ্গেও যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধৃতকে আদালতে পেশ করা হলে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
কোচবিহারের তৃণমূল নেতা অভিজিৎ দে ভৌমিকের খৌঁজে পুলিশ। কোচবিহার দক্ষিণের পরাজিত তৃণমূল প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে ২০২৫ সালে শুভেন্দু অধিকারির কনভয়ে হামলার অভিযোগ রয়েছে। অভিজিতের আত্মীয় ও তৃণমূল নেতা সম্রাট কুণ্ডুর খোঁজেও পুলিশের তল্লাশি।
উত্তর ২৪ পরগনায় গ্রেফতার তৃণমূল নেতা
গ্রেফতার হলেন অশোকনগর-কল্য়াণগড় পুরসভার চেয়ারম্য়ান ও তৃণমূল নেতা প্রবোধ সরকার। অভিযোগ, বেআইনিভাবে পুরসভার নথি পুড়িয়েছেন তিনি। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ। গ্রেফতার করার সময় তৈরি হয় উত্তেজনা। তৃণমূল নেতাকে লক্ষ্য় করে তোলা হয় চোর স্লোগান।
উলুবেড়িয়ার তৃণমূল কাউন্সিলর গ্রেফতার
গ্রেফতার হলেন উলুবেড়িয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মল যাদব। শনিবার ভোরে তাকে তাঁর শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ২০২১ সালে ভোট পরবর্তী সময়ে বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর, মারধর-সহ একাধিক অভিযোগ রয়েছে। কোথাও তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্য়ান, তো কোথাও আবার পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূলের কাউন্সিলর, পালাবদলের পর একাধিক জেলায় গ্রেফতার হলেন তৃণমূলের নেতারা।
উত্তর ২৪ পরগনার নৈহাটিতে তৃণমূলের পুরপ্রধান অশোক চট্টোপাধ্য়ায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতারের পর ধৃতকে লক্ষ্য় করে ছোড়া হল ডিম। ওঠে চোর-স্লোগান। পুলিশের সামনেই তাঁকে মারধর করেন বিক্ষুব্ধরা। পুলিশ সূত্রে দাবি, ধৃতের বিরুদ্ধে বেআইনিভাবে গঙ্গা থেকে বালি তোলার অভিযোগ রয়েছে। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই গ্রেফতার হন, উত্তর ২৪ পরগনারই অশোকনগর-কল্য়াণগড় পুরসভার,চেয়ারম্যান ও তৃণমূল নেতা প্রবোধ সরকার। তাঁর বিরুদ্ধে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ তোলে বিজেপি ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। তৃণমূল নেতার বাড়ির চত্বরেই দেখা যায় আগুনে পোড়া কাগজ। যার উপরে লেখা রয়েছে অশোকনগর-কল্য়াণগড় পুরসভা। নথি পোড়ানোর অভিযোগ তুলে শুক্রবার রাতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, সমর্থক ও স্থানীয়রা। খবর দেওয়া হয় অশোকনগর থানায়।
Before You Go
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬





















