এক্সপ্লোর

Toy Train: ধসের বাধা পেরিয়ে পাহাড়ে আজ ফের চালু টয় ট্রেন, পরিষেবায় জুড়ল নয়া পালক

New Jalpaiguri Darjeeling Toy Train Service: টানা বৃষ্টিতে ধসের জেরে একাধিকবার বন্ধ হয়েছে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন পরিষেবা ।তবে বাধা কাটিয়ে আজ থেকে ফের চালু হল পরিষেবা।

সনৎ ঝা এবং মোহন প্রসাদ, শিলিগুড়ি: টানা বৃষ্টিতে (Rain) ধসের জেরে (Landslide) একাধিকবার বন্ধ হয়েছে নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থেকে দার্জিলিং (Darjeeling) পর্যন্ত টয় ট্রেন পরিষেবা (Toy Train Service)।তবে সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে উঠে আজ থেকে চালু হল এই পরিষেবা। কিন্তু এবার হেরিটেজ তকমাধারী টয় ট্রেনের মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। সব বাঁধা কাটিয়ে এবার পাহাড় সমতলের টয়ট্রেন পরিষেবা আরও একধাপ উন্নত হতে চলেছে।

পর্যটকদের নিয়ে শৈলশহরের পথে যাত্রা শুরু করল ভিস্তা ডোম কোচ

সোমবার সকালে সমতল থেকে পাহাড়ের বাঁক ধরে পর্যটকদের নিয়ে শৈলশহরের পথে যাত্রা শুরু করল ভিস্তা ডোম কোচ। এই কোচের থেকেই পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য দেখতে পাবেন পর্যটকরা।শুধু তাই নয় পর্যটকদের সুবিধার্থে সম্পূর্ণ বাতানুকুল রেস্তোরাঁ পরিষেবাও নিয়ে এলডিএইচআর।এর ফলে শিলিগুড়ি থেকে দার্জিলিং সফরকালে আঁকাবাঁকা পাহাড়ি পথে সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি রেলের এই রেস্তোরাতেই মিলবে সুস্বাদু খাবারও। জানা গিয়েছে,সপ্তাহে তিনদিন চলবে এই ট্রেন।এনজেপি থেকে চলবে সোমবার,বুধবার এবং শনিবার।উল্টোদিকে শৈলশহর দার্জিলিং থেকে চলবে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার। প্রতিবছরই পুজোর আগে পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে পাহাড়। তাই এবারও পুজোর মরশুমে পাহাড়ে পর্যটকদের ভিড় উপচে পড়তে চলেছে বলে আশাবাদী DHR কর্তৃপক্ষ।যেকারণে পর্যটক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ভিস্তাডোম কোচ চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।এদিন সবুজ পতাকা দেখিয়ে ট্রেনের যাত্রা শুরু করেন উপস্থিত সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অনসুল গুপ্তা।কাটিহার ডিভিশনের ডিআরএম (DRM) এস কে চৌধুরী সহ রেলের কর্তারা।

আরও পড়ুন, 'কেন্দ্রীয় প্রকল্পের টাকায় তৃণমূলের অফিস তৈরী'-র অভিযোগ শুভেন্দুর, 'প্রমাণ করলে রাজনীতি ছাড়ব', চ্যালেঞ্জ সুকুমারের

ধসের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল টয় ট্রেন পরিষেবা

চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি, প্রবল বর্ষণে পাহাড়ে ধস নেমে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়, নিউ জলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। ধসের জেরে বন্ধ হয় সেসময়, ৫৫ নম্বর জাতীয় সড়কের একাংশ। এদিকে পুজোর মুখে টয় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন ব্যবসা মার খাওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়।তবে এই মুহূর্তে সেই সব ধকল পেরিয়ে আগের মতো সুস্থ এবং স্বাভাবিক পাহাড়ের টয়ট্রেন পরিষেবা।

 

 

 

 

সেরা শিরোনাম

Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget