এক্সপ্লোর

Siliguri Drinking Water Crisis: পানীয় জলের দাবিতে বিক্ষোভ শিলিগুড়িতে, সমাধানের আশ্বাস গৌতম দেবের

Siliguri Agitation: পানীয় জল সহ একাধিক সমস্যা সমাধানে পথ অবরোধ সহ নানাভাবে আন্দোলন চালাচ্ছিলেন শিলিগুড়ি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের ই ব্লকের মোর বাজার এলাকার বাসিন্দারা।

বাচ্চু দাস, শিলিগুড়ি: একমাস ধরে জলহীন পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের ই ব্লকের মোর বাজার এলাকা। বারবার পানীয় জলের (Siliguri Drinking Water Crisis) জন্য স্থানীয় এলাকার কাউন্সিলর বিমান তপাদারের দ্বারস্থ হয়েও লাভের লাভ কিছুই হয়নি।পুরসভা পানীয় জলের সঙ্কট মেটাতে জলের গাড়ি পাঠালেও তা পান করার অযোগ্য। রাস্তার অবস্থাও জরাজীর্ণ,সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ করার জন্য বর্তমানে অন্য এলাকা থেকে বিচ্ছিন্ন রয়েছে। এমনই একাধিক সমস্যায় জর্জরিত মোর বাজার এলাকার বাসিন্দারা। তাই নিজেদের দাবি আদায়ের জন্য তাঁরা বেছে নেন আন্দোলনের পথ।

আরও পড়ুন: Asansol Water Crisis: তৃণমূল লিড না পাওয়ায় আসানসোলে জল বন্ধের অভিযোগ, পথ অবরোধ কুলটির বিজেপি বিধায়কের

পথ অবরোধ থেকে শুরু করে একাধিক আন্দোলন সংগঠিত করেন তাঁরা। অবশেষে তাঁদের সমস্যার সমাধানে এগিয়ে এলেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। রবিবার সকালে পুরসভার জল বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত,জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ মানিক দে, ওই এলাকার কাউন্সিলর বিমান তপাদার সহ বাস্তুকারদের সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছান তিনি। তারপর সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমস্যার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। 

আরও পড়ুন: Shalimar Chaos:পার্কিং ও প্রোমোটিং সিন্ডিকেটের বিবাদে তুমুল উত্তেজনা শালিমারে, ভাঙচুর-মারধরের অভিযোগ

এপ্রসঙ্গে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব জানান, খুব তাড়াতাড়ি পানীয় জল ও সেতুর সমস্যা মিটিয়ে দেওয়া হবে। বর্ষার জন্য স্থায়ী সেতু নির্মাণের কাজ কিছুটা বিঘ্নিত হলেও খুব দ্রুত সেতুর কাজ শেষ করা হবে। আপাতত চলাচলের জন্য একটি অস্থায়ী সেতু ফের নির্মাণ করা হবে। অন্যদিকে মেয়রের কথায় আশ্বস্ত হলেও সমস্যা নিয়ে বেশ ক্ষোভের সুর শোনা গেল স্থানীয়দের মধ্যে।

তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জল সহ একাধিক সমস্যায় জেরবার হচ্ছেন ওই এলাকার বাসিন্দারা। বারবার এলাকার কাউন্সিলার সহ পুরসভার কাছে আবেদন জানিয়েও কোনও কাজ হয়নি। বাধ্য হয়ে আন্দোলনের রাস্তায় হাঁটতে হয়েছে। আজ মেয়র এসে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। দেখা যাক এরপর কী হয়। সমস্যাগুলির সমাধান না হলে ফের আন্দোলনের রাস্তাতেই হাঁটতে হবে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget