এক্সপ্লোর

Siliguri News: চুরির পরে চোরাই মাল মাটিতে পোঁতা, অন্য চোরের থেকে বাঁচাতে; আজব সাফাই চোরের !

West Bengal News: জানা গিয়েছে, টিকিয়াপাড়ারই বাসিন্দা সুরজ বাঁশফোড় গত ৮ তারিখ ছট পুজোর দিন পুজোর কাজকর্ম সেরে কোচবিহার আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন।

সনৎ ঝা, শিলিগুড়ি: চুরি করা জিনিস অন্য চোরের হাত থেকে বাঁচানোর তাগিদ। আর তাই মাটির নিচে গর্ত করে সেই সব সামগ্রী পুঁতে রাখল চোর। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) টিকিয়াপাড়াতে।

আজব সাফাই চোরের: পুলিশ সূত্রে খবর, বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে টিকিয়াপাড়ারই একটি বাড়ি থেকে চুরি করেছিল ভিকি বাল্মিকী। কিন্তু চুরি করেও শেষ রক্ষা করতে পারল না ভিকি। নগদ টাকা, সোনা এবং রূপোর অলংকার সহ ধরা পড়ল পুলিশের হাতে। চুরি করার সেই জিনিস রেখে দেয় মাটিতে পুঁতে। কেন এমনটা করল সে? পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, অন্য চোরের থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত নিতে হয়।                   

জানা গিয়েছে টিকিয়াপাড়ারই বাসিন্দা সুরজ বাঁশফোড় গত ৮ তারিখ ছট পুজোর দিন পুজোর কাজকর্ম সেরে কোচবিহার আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। ১৫ তারিখ ফিরে আসেন শিলিগুড়ি। বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভাঙা সবকিছু ওলট-পালট। ভেতরে ঢুকে দেখেন খোয়া গিয়েছে সোনা, রুপোর অলঙ্কার এবং নগদ অর্থ। এরপরেই বিষয়টি নিয়ে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। ভিকি বাল্মিকীকে অভিযুক্তকে টিকিয়াপাড়া থেকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ। ধৃতকে আদালতে পাঠানো হয় ১৬ তারিখ। তদন্তের স্বার্থে আদালতের কাছে রিমান্ড চাওয়া হয়। আদালত অভিযুক্তকে চার দিনের পুলিশ রিমান্ডে দেয়।

ধৃত ভিকি বাল্মিকীকে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। চুরি হওয়া জিনিস কোথায় রয়েছে তা জানতে চান পুলিশ আধিকারিকরা। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, বাড়ির কাছে মাটির গর্ত করে পোঁতা আছে চুরি করা সামগ্রী। পুলিশ সূত্রে খবর, কেন মাটির নিচে তা জানতে চাইলে ভিকি দাবি করে, তার অনুপস্থিতিতে যদি বাড়ি থেকে জিনিস চুরি হয়ে যায় তাই এই কাজ করেছে সে। সেই তথ্য অনুযায়ী, ভিকির বাড়ি সংলগ্ন এলাকায় মাটি খুঁড়ে পুলিশ উদ্ধার করে চুরি যাওয়া সব সামগ্রী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Mamata Banerjee: ডিসেম্বরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুন করে পাবেন কারা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget