এক্সপ্লোর

CBI: কবে থেকে চলছে OMR শিট নিয়ে দুর্নীতি? জিজ্ঞাসাবাদ করতে মূল্যায়নকারী সংস্থা নাইসা-র আধিকারিকদের তলব

নাইসা-র আধিকারিকদের কাছে জানতে চাওয়া হবে, OMR শিট বিকৃত করার প্রক্রিয়া কবে শুরু হয়েছিল, কতদিন ধরে চলেছিল। কাদের নির্দেশে হয়েছিল OMR শিট বিকৃত করা হয়েছিল তাও জানতে চাইবেন সিবিআই অফিসাররা।

আবির দত্ত, কলকাতা: নিয়োগ দুর্নীতি তদন্তে OMR শিট মূল্যায়নকারী সংস্থা নাইসা-র দুই আধিকারিককে আজ নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। সূত্রের খবর, হাতে আসা বয়ানকে সামনে রেখে এঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। নাইসা-র আধিকারিকদের কাছে জানতে চাওয়া হবে, OMR শিট বিকৃত করার প্রক্রিয়া কবে শুরু হয়েছিল, কতদিন ধরে চলেছিল। কাদের নির্দেশে হয়েছিল OMR শিট বিকৃত করা হয়েছিল তাও জানতে চাইবেন সিবিআই অফিসাররা।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে আগেই গ্রেফতার হন নাইসা-র ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাস। সিবিআইয়ের দাবি, নীলাদ্রির ফোন থেকে উদ্ধার হয় চাকরিপ্রার্থীদের নামের তালিকা, রোল নম্বর। কয়েকজন SSC কর্তার ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপ চ্যাটও মেলে। 

এর আগে গোপন জবানবন্দি রেকর্ড করা হয় নাইসার আধিকারিক পঙ্কজ বনসলের। এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় কারও গোপন জবানবন্দি রেকর্ড করা হল। নমুনা নেওয়া হল, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত এজেন্ট আবদুল খালেকের সই ও হাতের লেখার।

নিয়োগ দুর্নীতি মামলায়, এই প্রথম কারও গোপন জবানবন্দি রেকর্ড করা হল। OMR শিট মুল্যায়নকারী সংস্থা নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাসকে গ্রেফতার করেছে CBI এরপরর,নাইসার আধিকারিক পঙ্কজ বনসলের গোপন জবানবন্দি রেকর্ড করা হয়।

সূত্রের দাবি, OMR শিট কীভাবে নষ্ট করা হয়েছিল? কীভাবে এই কাজ করা হত?এর পাশাপাশি, ধৃত নীলাদ্রির সঙ্গে পর্ষদের কারা যোগাযোগ করতেন এখান থেকে কাদের কাছে নির্দেশ যেত? সেই বিষয়ে নাইসার আধিকারিকের বয়ান রেকর্ড করা হয়।

এদিনই, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত এজেন্ট আবদুল খালেকের সই ও হাতের লেখার নমুনা নেওয়া হয়। সূত্রের দাবি, তদন্তে একাধিক নথি এবং ডায়েরি উদ্ধার হয়েছে। যেখানে টাকা লেনদেনের হিসাব রয়েছে। তদন্তকারীরা মনে করছেন, ওই হাতের লেখা আব্দুল খালেকের। সেটা মিলিয়ে দেখতেই তাঁর সই ও হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়।

এদিন, শান্তিপ্রসাদ সিনহা এবং আব্দুল খালেকের মামলার শুনানি হয়। আদালতে প্রতারণার আরও তিনটি ধারা যুক্ত করার আবেদন করা হয়। এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে আদালত। জেলে গিয়ে SSC-র প্রাক্তন চেয়ারম্যান অশোক কুমার সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং এজেন্ট প্রদীপ সিংহকে জেরা করার আবেদন করে CBI। সেই আবেদন গৃহীত হয়েছে। যে কোনও দিন বেলা ১২টা থেকে বিকেল ৪টের মধ্যে জেলে গিয়ে জেরা করতে পারেন গোয়েন্দারা। 

 

সেরা শিরোনাম

Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget