এক্সপ্লোর

SIR : 'ধন্যবাদ SIR', ২৬ বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেলেন বৃদ্ধ দম্পতি

SIR-এর সৌজন্যে মুখে হাসি ফুটল হাবড়ার বাসিন্দা প্রশান্ত দত্ত ও তাঁর স্ত্রী সান্ত্বনা দত্তর।

সমীরণ পাল, কলকাতা : ২৬ বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেলেন বৃদ্ধ দম্পতি। SIR-এর সৌজন্যে মুখে হাসি ফুটল হাবড়ার বাসিন্দা প্রশান্ত দত্ত ও তাঁর স্ত্রী সান্ত্বনা দত্তর।

১৯৯৯ সালে তাঁদের ছেলে তরুণ দত্ত ব্যবসায়িক ক্ষতির কারণে বাড়ি ছেড়ে চলে যান। এরপর আর কোনও খোঁজ মেলেনি। SIR-এর পর্ব শুরু হতেই প্রশান্তবাবু তাঁর নিজের এবং স্ত্রী ও ছেলের ফর্ম পূরণ করে স্থানীয় বিএলওর কাছে জমা দেন। এরপরই ভোটার কার্ড ম্যাপিং করতে গিয়ে হাবড়া ২৫৯ পার্টের বিএলও দেখেন। তরুণের নাম পশ্চিম মেদিনীপুরের পিংলা থানায় রয়েছে। খোঁজখবর নিয়ে জানা যায়, তরুণ ওই এলাকার ভোটার। এরপরই পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। ২৬ বছর পর সন্তানের খোঁজ মেলায় খুশি বৃদ্ধ দম্পতি।

কেনই বা চলে গিয়েছিলেন ছেলে? কেনই বা এতদিন মা-বাবার কাছে, ফিরে আসেননি? হারিয়ে যাওয়া ছেলে তরুণ দত্ত জানান, ধান-চালের ব্য়বসা করতেন।  অনেক টাকা ঋণ হয়ে যায়। সেই কারণেই বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়।  বাবা নাকি  বকাবকিও করেন। তারপরই অভিমানে বাড়ি ছাড়েন তিনি। তরুণ জানান, তিনি প্রথম দিল্লি যান। সেখানে ৮-১০ বছর ছিলেন।  তারপর পিংলায় এসে স্থায়ীভাবে জায়গা কিনে ঘরদোর করে বসবাস শুরু করেন।

তরুণ আরও জানান, এরপর SIR শুরু হয়।  ২০০২ সালে তাঁর নাম ছিল বাবা-মায়ের সঙ্গে একই বিধানসভা এলাকায়।  ওখানে নাম এখানে নাম তুলতে গেলে ওখানকার ২০০২ এর লিস্টে নাম দিতে হবে। ওদিকে বাবা প্রশান্ত দত্ত জানালেন, 'আমরা ভেবেছিলাম নানা রকম। হয়তো সে বেঁচে নেই।  নানারকম ভাবনা আমাদের মনে আসত। ওর যে আই কার্ড সেটা আমরা নষ্ট করিনি। জমাও দিইনি। আমাদের কাছে আমরা রেখে দিয়েছিলাম।  ইদানিং BLO-এসে আমাদের তিনটে ফর্ম দিয়ে যায়।' এরপর BLO র মাধ্যমেই জানতে পারেন,  পশ্চিম মেদিনীপুর পিংলা থানায় ছেলের নাম পাওয়া যাচ্ছে। 

এমন ঘটনায় আনন্দ ধরে রাখতে পারছেন না  তরুণ দত্তর মা। বললেন,  'লটারি পাওয়ার মতো অবস্থা। খুবই ভাল হয়েছে। একমাত্র ছেলে। যাইহোক খুঁজে পেলাম... ছেলের সঙ্গে কথা হয়েছে।'

কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা? হাবড়ার BLO তপন ধর জানালেন, বয়স্ক ভদ্রলোক তাঁকে ফর্ম জমা দিয়েছিলেন। তাঁরই ছেলে ছেলে তরুণ দত্ত। ফর্ম জমা দেওয়ার পর  যখন তিনি  ডিজিটাইস করছিলেন,  তখনই দেখেন কোনও একজন BLO ওই নামটিকে ম্য়াপিং করে দিয়েছেন। এরপর তিনিই ওই বিএলও-র থেকে ছবি চেয়ে পাঠান। সেই সূত্রেই পুরো বিষয়টা সামনে আসে।       

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ, ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন
তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ, ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন
Taratala Collapsed: তারাতলার ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত উদ্ধার ২২ জন, মৃত্যু হয়েছে ৪ জনের, তাঁদের মধ্যে দু'জনের পরিচয় প্রকাশ্যে
তারাতলার ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত উদ্ধার ২২ জন, মৃত্যু হয়েছে ৪ জনের, তাঁদের মধ্যে দু'জনের পরিচয় প্রকাশ্যে
Kolkata Underconstruction Buildings: কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
Taratala Building Collapse : তারাতলায় বিপর্যয়ে মৃত ৩, এখনও আটকে ১৮ জন; ঘটনাস্থল পরিদর্শনের পর জানালেন মুখ্যমন্ত্রী
তারাতলায় বিপর্যয়ে মৃত ৩, এখনও আটকে ১৮ জন; ঘটনাস্থল পরিদর্শনের পর জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

TMC - Paresh Pal News | ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরোতেই বিক্ষোভের মুখে পরেশ পাল | ABP ANANDA LIVE
Mursidabad News | মাঝ গঙ্গায় বজ্রপাত, নৌকাতেই ৪জনের মৃত্যু, আহত ১৫ | ABP ANANDA LIVE
Jyotipriya Mallick News | দীর্ঘ অপেক্ষার পরেও মুখ্যমন্ত্রীর দেখা পেলেন না বালু | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | মঙ্গলবার বিধানসভার অধিবেশনে দেখা গেল নাটকীয় পরিস্থিতি | ABP ANANDA LIVE
Suvendu Adhikari News | আর জি কর থেকে কসবা, কামদুনি থেকে হাঁসখালি, এসব ঘটনার বিচারের প্রতিশ্রুতি দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
West Bengal News Live : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
Suvendu Adhikari :
"আপনাদের এই দৈন্যদশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী", কুণালকে কোন বার্তা মুখ্যমন্ত্রীর ?
Metro Rail North Bengal: উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
Astrology : ২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
Stock Market Prediction : ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
Serampore News: জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
FIFA World Cup 2026: ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
Embed widget