এক্সপ্লোর

SIR in West Bengal: পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় বড় ধরনের গাফিলতির অভিযোগ তুলল কমিশন, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি

SIR in Bengal: পশ্চিমবঙ্গে SIR নিয়ে বড় ধরনের গাফিলতি পাওয়া গিয়েছে বলে দাবি কমিশনের।

রুমা পাল, কলকাতা: ভোটার তালিকায় নিবিড় সংশোধন, অর্থাৎ SIR নিয়ে তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। সেই আবহেই পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় বড় ধরনের গাফিলতির অভিযোগ তুলল নির্বাচন কমিশন। মাইক্রো আবজার্ভারদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ। গাফিলতি হলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হল। কোনও রকম অস্বচ্ছতা, ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে জানাল কমিশন। (SIR in Bengal)

পশ্চিমবঙ্গে SIR নিয়ে বড় ধরনের গাফিলতি পাওয়া গিয়েছে বলে দাবি কমিশনের। কমিশনের দাবি, একাধিক জেলায় মাইক্রো অবজার্ভাররা সঠিক ভাবে দায়িত্ব পালন করেননি। ভোটারদের জমা দেওয়া নথি, সই এবং পরিচয় যাচাইয়ে গাফিলতি রয়ে গিয়েছে। কমিশন জানিয়েছে, SIR প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি। কোনও রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। দায়িত্ব পালনে গাফিলতি হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কমিশন। (SIR in West Bengal)

SIR প্রক্রিয়ায় মাইক্রো অবজার্ভারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকারি কর্মীদেরই এই কাজে নিয়োগ করা হয়েছিল। কিন্তু কমিশনের দাবি, SIR-এর বড় ধরনের গাফলতি রয়েছে। অভিযোগ, একাধিক জেলায় SIR-শুনানি চলাকালীন মাইক্রো অবজার্ভাররা নির্ধারিত কাজ ঠিক করে করেননি, জমা দেওয়া নথি, পরিচয় ও স্বাক্ষর যাচাইয়ে ঘাটতি রয়ে গিয়েছে। এমনকি ডিজিটাল এনুমারেশন ফর্ম যাচাই জন্ম-মৃত্যু সংক্রান্ত নথির সঙ্গে ভোটার তালিকার মিল, দাবি ও আপত্তি সংক্রান্ত নথি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজেও গাফিলতি রয়েছে বলে পর্যবেক্ষণে পেয়েছে কমিশন। আর তাই কমিশন জানিয়েছে, ভবিষ্যতে দায়িত্ব পালনে গাফিলতি পাওয়া গেলে, অনিয়ম চোখে পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 

বিধানসভা নির্বাচনের আগে SIR নিয়ে এই মুহূর্তে তপ্ত রাজ্য রাজনীতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষকে চূড়ান্ত হয়রানিরশিকার হতে দেখা গিয়েছে। ভূরি ভূরি অভিযোগ উঠে এসেছে সেই মর্মে। এমন পরিস্থিতিতে এদিন ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনই রাজ্যে আরও চারজন স্পেশ্যাল রোল অবজার্ভার নিয়োগ করেছে কমিশন। ন্যাশনাল হেল্থ অথরিটির ডেপুটি ডিরেক্টর শৈলেশ, ত্রিপুরার সেনসাস অপারেশনের ডিরেক্টর রতন বিশ্বাস, যুব ও ক্রীড়া মন্ত্রকের ক্রীড়া বিভাগের ডিরেক্টর সন্দীপ রেওয়জি রাঠোর এবং সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের দিব্যাঙ্গজন ক্ষমতায়ন বিভাগের ডিরেক্টর বিকাশ সিংহকে নিয়োগ করা হয়েছে। নির্বাচনে কমিশন সূত্রে খবর, SIR শুনানির কাজের তদারকিতেই এরাজ্যে আসছেন ওই অবজার্ভাররা।

সূত্রের খবর, লজিক্যাল Discrepancy থাকা ৯৪ লক্ষ ৪৯ হাজার ভোটারকেই শুনানিতে ডাকতে চলেছে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহ থেকেই শুরু হতে পারে শুনানি। তার আগেই চারজন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করল কমিশন।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Prasanta Barman : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
Prasanta Barman : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
CM Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...

ভিডিও

Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি
Nandigram News | ভোট দিলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget