এক্সপ্লোর

West Bengal News: ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীকে 'ঝাঁটাপেটা'-র দাওয়াই তৃণমূল বিধায়কের! যা বললেন...

Central Force in West Bengal: 'মানুষের উপর অত্যাচার করলে কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটাপেটা করবে', মন্তব্য তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের। ঝাঁটাপেটা করবেন সাধারণ মানুষ, কার্যত এই ভাষাতেই দাওয়াই তাঁর।

কলকাতা: রাজনীতিতে কুকথা নতুন নয়। ভোটের আগে রাজনীতির পারদ যত বাড়ছে ততই বাড়ছে বাগযুদ্ধ। এবার কেন্দ্রীয় বাহিনী (Central Force) কে 'ঝাঁটাপেটা' করার দাওয়াই দিলেন তৃণমূল বিধায়ক (TMC MLA)। 'মানুষের উপর অত্যাচার করলে কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটাপেটা করবে', মন্তব্য তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের (Shyamal Mondal)। ঝাঁটাপেটা করবেন সাধারণ মানুষ, কার্যত এই ভাষাতেই দাওয়াই তাঁর। একইসঙ্গে ভোটের আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চক্রান্ত, মন্তব্য শ্যামল মণ্ডলের।  

আজ অর্থাৎ শুক্রবার বিধানসভা (Vidhan Sabha) চত্বর থেকে তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, 'কেন্দ্রীয় বাহিনীর কাজ কেন্দ্রীয় বাহিনী করবে। কোনও কারণে সাধারণ মানুষের ওপর যদি তারা অবৈধ বা বেআইনিভাবে অত্যাচার করার চেষ্টা করে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের গ্রামের মানুষ ঝাঁটা নিয়ে তৈরি আছে এর মোকাবিলা করার জন্য। কেন্দ্রীয় বাহিনী যদি অন্যায়ভাবে আমাদের গায়ে হাত দেয়, ঝাঁটাপেটা করবে। নির্বাচন ঘোষণার ২০-২২ দিন আগে যে পাঠাচ্ছে, তা থেকে একটা গভীর চক্রান্তের গন্ধ পাচ্ছি। ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। অন্যায়ভাবে আক্রমণ করলে,মহিলারা তাদের ঝাঁটাপেটা করবে।" 

এর পাল্টা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (BJP MLA Shankar Ghosh) বলেন, "আইনসভার একজন সদস্যের বক্তব্যের মান দেখে বোঝা যায় এদের আইনসভায় আসা উচিত নাকি ঝাঁটা বা ঝাড়ু নিয়ে রাস্তায় কাজ করা উচিত। দুর্ভাগ্যের বিষয়, এঁরা সবকিছুতেই চক্রান্ত খোঁজেন। ন্যায়-অন্যায় কোনটা সেটা ঠিক করবে তৃণমূল কংগ্রেস? এতদিন ধরে ওঁরা যে সাধারণ মানুষের থেকে ঝাঁটার বারি বা ঝাড়ুর বারি খাননি এটাই অনেক বড় ভাগ্য। এরপর এই ধরনের বক্তব্য রাখলে তৃণমূল কংগ্রেসের অসাধু ব্যক্তিত্বদের ঝাঁটার বারি পড়বে।" 

প্রসঙ্গত, আগামিকাল অর্থাৎ শনিবার প্রথম দফায় রাজ্যে আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এদিনই এসআইআরের চূড়ান্ত তালিকা (SIR Final List) প্রকাশের কথা। যে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে, তাদের মধ্যে ৬৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে উত্তরবঙ্গে। বাকি ১৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছড়িয়ে ছিটিয়ে মোতায়েন থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। বারাসাতে মোতায়েন থাকবে ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বনগাঁয় ৪ কোম্পানি, বসিরহাটে ৭ কোম্পানি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ৯ কোম্পানি, বিধাননগর পুলিশ কমিশনারেটে ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এপ্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, "কেন্দ্রীয় বাহিনীকে এসপি-র অধীনেই কাজ করতে হবে। এসপি রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে দায়বদ্ধ।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget