এক্সপ্লোর

SIR in West Bengal: ৮৫ ঊর্ধ্বদের শুনানিকেন্দ্রে ডাকলে BLO-দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, ছাড় পাবেন আর কারা?

SIR in Bengal: SIR-শুনানি ঘিরে ভূরি ভূরি হয়রানির অভিযোগ আসছিল।

কলকাতা: SIR-শুনানি চলাকালীন রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে হয়রানি ছবি উঠে এসেছে। কোথাও সিঁড়ি বেয়ে গিয়ে নথিপত্র জমা দিতে হয়েছে বয়স্কদের, কোথাও আবার হয়রানির শিকার হয়েছেন অন্তঃসত্ত্বা মহিলা। এমনকি ভিন্ন ভাবে সক্ষমদেরও হেনস্থার শিকার হতে হয়েছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হতেই বিশেষ নির্দেশ এল নির্বাচন কমিশনের তরফে। ৮৫ বছরের বেশি বয়স্কদের শুনানি কেন্দ্রে আসতে বাধ্য করা যাবে না বলে নির্দেশ দেওয়া হল। পাশাপাশি, অন্তঃসত্ত্বা, গুরুতর অসুস্থদেরও শুনানিতে আসতে বাধ্য করা যাবে না বলে জানিয়ে দিল কমিশন। ঘটনাচক্রে, একদিন আগেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে অশীতিপরদের শুনানিতে যাতে না ডাকা হয়, অসুস্থদের যাতে ছাড় দেওয়া হয় শুনানি থেকে, ভিন্ রাজ্যে বসবাসকারীদের ক্ষেত্রে যাতে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করা হয়, সেই মর্মে আবেদন জানিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। (SIR in Bengal)

SIR-শুনানি ঘিরে ভূরি ভূরি হয়রানির অভিযোগ আসছিল। সেই আবহে কমিশন জানিয়েছে, ৮৫ বা তার বেশি বয়সিদের SIR-শুনানি কেন্দ্রে আসতে বাধ্য করা যাবে না। তাঁদের শুনানি কেন্দ্রে আসতে বলা হলে BLO এবং সুপারভাইজারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। অন্তঃসত্ত্বা, গুরুতর অসুস্থদেরও শুনানিকেন্দ্রে আসতে বাধ্য করা যাবে না বলে জানিয়েছে কমিশন, এক্ষেত্রে বয়সের মাপকাঠি নেই। এই সব বিশেষ বিশেষ ক্ষেত্রে একেবারে শেষ সপ্তাহে শুনানি করতে হবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি, যাঁরা আশ্রমে থাকেন, যাঁরা যৌনকর্মী, যাঁরা রূপান্তরকামী এবং বেশ কিছু ক্ষেত্রে (২০০ বছরের) আদিবাসীদের শুনানিতে নথি না দেখালেও চলবে বলে জানিয়েছে কমিশন। বলা হয়েছে, এঁদের কাছে যথাযথ নথি না থাকলে স্থানীয় ভাবে অনুসন্ধান চালিয়ে ভোটার তালিকায় নাম তুলে দিতে পারেন, AERO, ERO. (SIR in West Bengal)

যা জানাল কমিশন-

  • ৮৫ বা তার বেশি বয়সিদের শুনানিকেন্দ্রে আসতে বাধ্য করা যাবে না।
  • যাঁরা খুব অসুস্থ, যাঁরা চিকিৎসাধীন, শয্যাশায়ী, অস্ত্রোপচার হয়েছে, তাঁদেরও বাধ্য করা যাবে না। এক্ষেত্রে বয়সের কোনও মাপকাঠি নেই।
  • হেনস্থার খবর এলে BLO, সুপারভাইজারদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।
  • যৌনকর্মী, রূপান্তরকামী এবং কিছু ক্ষেত্রে আদিবাসীদের শুনানিতে নথি না দেখালেও চলবে। যথাযথ নথি না থাকলে AERO,ERO অনুসন্ধান চালিয়ে তালিকায় নাম তুলে দিতে পারেন।
  • পরীক্ষায় না বসলেও অ্যাডমিট কার্ড গৃহীত হবে।

দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার চা-বাগানে যাঁরা কাজ করেন, ২০০ বছর ধরে যাঁদের কাজের রেকর্ড রয়েছে, ট্রি প্ল্যান্টেশন লেবার আইন অনুযায়ী হেরেডিটরি সংক্রান্ত নথি রয়েছে। সেক্ষেত্রে পরিবারের সংযোগকে যাতে নথি হিসেবে ব্যবহৃত হয়, তার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। আর একটি ব্যাপারে পদক্ষেপ করা হচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে অ্যাডমিট কার্ড-কে নথই হিসেবে দেখাতে সমস্যা হচ্ছিল। অ্যাডমিট কার্ডে জন্মের তারিখ উল্লেখ থাকে। অনেক ভোটার পরীক্ষায় বসেননি, সার্টিফিকেট নেই বলে দেখা যায়। তাঁদের ক্ষেত্রেও যাতে অ্যাডমিট কার্ড নথি হিসেবে গৃহীত হয়, সেই সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।
CJP Protest: বিজেপি মনে করে শিক্ষা দিয়ে কী হবে, গুন্ডাগিরিতেই হবে সবকিছু: সৌরভ দাস
CM Suvendu Adhikari: আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এরাজ্যের বাসিন্দারা: মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget