এক্সপ্লোর

SIR in Bengal: মঙ্গলবার পর্যন্ত SIR-এ বাদ ১৪ লক্ষ নাম, একদিনেই বাড়ল অনেকটা, এগিয়ে কোন জেলা?

SIR in West Bengal: বিহারের পর ভোটমুখী পশ্চিমবঙ্গেও রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ SIR শুরু হয়েছে।

কলকাতা: SIR-এর দরুণ রাজ্যে আরও ৪ লক্ষ মানুষের নাম বাদ গেল ভোটার তালিকা থেকে। সোমবার পর্যন্ত ১০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল। সেই সংখ্যা বেড়ে হল প্রায় ১৪ লক্ষ। মঙ্গলবার দুপুর পর্যন্ত এই হিসেবই সামনে এল নির্বাচন কমিশন সূত্রে। SIR-এ পশ্চিমবঙ্গের কত সংখ্যক নাম যেতে পারে, তা নিয়ে জল্পনার শেষ নেই। রাজনীতিকদের কেউ কেউ নিজের মতো করে সংখ্যা পেশ করছেন। সেই আবহেই ১৪ লক্ষের হিসেব মিলেছে এখনও পর্যন্ত। (SIR in West Bengal)

বিহারের পর ভোটমুখী পশ্চিমবঙ্গেও রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ SIR শুরু হয়েছে। চলতি সপ্তাহের সোমবার জানা যায়, SIR করতে গিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ১০ লক্ষের নাম বাদ গিয়েছে। মঙ্গলবার পর্যন্ত সেই সংখ্যা আরও ৪ লক্ষ বৃদ্ধি পেল। কমিশন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ১৩ লক্ষ ৯২ হাজার নাম বাদ গিয়েছে। (SIR in Bengal)

কমিশন সূত্রে খবর, রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত শতাংশের বিচারে সব চেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর ও দক্ষিণ কলকাতায়। এ ছাড়াও নাম বাদ যাওয়ার নিরিখে এগিয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। গতকাল পর্যন্ত পশ্চিমবঙ্গে ৭ কোটি ৬৪ লক্ষ ৫৯ হাজার ১২৯টি এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। শতাংশের নিরিখে ফর্ম বিলি হয়েছে ৯৯.৭৭ শতাংশ। এখনও পর্যন্ত ফর্ম ডিজিটাইজড হয়েছে ৫ কোটি ৩৭ লক্ষ ৫১ হাজার ৬২৬, শতাংশের নিরিখে যা ৭০.১৪ শতাংশ। SIR প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। 

পশ্চিমবঙ্গে SIR-এ কত নাম বাদ যেতে পারে, সেই নিয়ে এখনও পর্যন্ত নানা দাবি শোনা গিয়েছে। বিশেষ করে বিজেপি-র তরফে নানা সংখ্যা পেশ করা হয়েছে। কেউ দাবি করেছেন, রাজ্যে ১ কোটি ভোটারের নাম বাদ যেতে পারে। কেউ আবার ১ কোটি ২০ লক্ষ নাম বাদ যেতে পারে বলে দাবি করেন। তবে কমিশনের তথ্য বলছে এখনও পর্যন্ত ১৪ লক্ষের নাম বাদ গিয়েছে।

বিহার বিধানসভা নির্বাচনের পরই বাংলার দিকে লক্ষ্য স্থির বিজেপি-র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোদ জানান, এবার তাঁদের 'টার্গেট' পশ্চিমবঙ্গ। সেই নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল বিজেপি-কে তীব্র আক্রমণ করেছে। গতকালই মতুয়াগড় থেকে বিজেপি-কে 'হ্যাংলা' বলে কটাক্ষ করেন তিনি। নির্বাচন কমিশনের নিরপেক্ষ থাকা উচিত, বিজেপি-র কমিশন হিসেবে কাজ করা উচিত নয় বলে মন্তব্য করেন মমতা। তিনি বলেন, "এত লোভ কেন? বিহারেও অনুপ্রবেশ বলেছিলেন। ওখানে আপনাদের গেম ধরতে পারেনি বেচারারা। আমরা তো অভ্যস্ত। তাই আমাদের সঙ্গে পারা মুশকিল। কেউ লোভী হলে আমরা ছোটবেলায় বলতাম, কী হ্যাংলা দেখ! বাংলা দখলের এত লোভ কেন?" অন্য দিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা কটাক্ষ ছোড়েন। আগে মমতা নন্দীগ্রামে জিতে দেখান বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget