এক্সপ্লোর

SIR New Update : ভোটার তালিকায় নামে ভুল ! শুনানি নয় , এভাবেই হবে সমাধান, এল বড় আপডেট

SIR Update: কবে থেকে শুরু হবে এসআইআর শুনানি? প্রশ্ন অনেক । আপাতত এই সব বানান ভুল শুধরে নিতে BLO অ্যাপে। 


রুমা পাল, কলকাতা
:  SIR- এর খসড়া তালিকা প্রকাশ হয়েছে। শুনানি পর্ব শুরুর আগে বিএলও অ্যাপে নতুন সংযোজন করা হয়েছে। এমনটাই দাবি করেছে ভোটকর্মী ও BLO ঐক্যমঞ্চ। প্রতিদিনই ভোটার তালিকায় নামের বানান ভুল নিয়ে নতুন নতুন অভিযোগ শোনা যাচ্ছে। কারও কারও আবার ২০০২ সাল থেকেই নামের বানানে গরমিল রয়েছে। থাকতে পারে বানান  বা নামে অন্য ধরনের ভুলও। সেই সব ভুলের জন্য কি শুনানিতে ডাক পড়বে ? পড়লেও কীভাবে পড়বে? কবে থেকে শুরু হবে এসআইআর শুনানি? প্রশ্ন অনেক । আপাতত এই সব বানান ভুল শুধরে নিতে BLO অ্যাপে। 

শুনানি পর্ব শুরুর আগে বিএলও অ্যাপে নতুন সংযোজন করা হয়েছে বলে দাবি করেছে ভোটকর্মী ও BLO ঐক্যমঞ্চ। তাদের দাবি, অ্য়াপে রি-ভেরিফাই লজিক্যাল  ডিসক্রিপেন্সি নামে একটি অপশন সংযোজন করা হয়েছে। ২০০২-এর তালিকায় যে যে ভোটারের নামে ভুল রয়েছে, তা যাচাই করে আন্ডারটেকিং দিতে হবে BLO-কে। অর্থাৎ যাদের নামের বানান ভুল আছে, তাদের আর শুনানিতে ডাকা হবে না, বানান যাচাই করে অ্যাপের নতুন ফিচারে আন্ডারটেকিং দিতে হবে BLO-কে। এই আন্ডার টেকিংয়ের মাধ্য়মে সেই অসঙ্গতি দূর হবে বলে জানানো হয়েছে। 

সূত্রের খবর অনুসারে, শুনানি শুরু হতে হতে এই মাসের ২৬ থেকে ২৭ তারিখ হয়ে যেতে পারে। কারণ কমিশনের সূত্রে খবর, এই পুরো পদ্ধতিটি সহজ ভাবে করতে সফটওয়্যারে আপডেশন দরকার। সেই কাজই চলছে এখন। সে সব ঠিক হলে শুরু হবে শুনানিতে ডাকার কাজ। এখন প্রশ্ন উঠছে, খসড়া ভোটার তালিকায় নাম উঠে গেলেই কি নিশ্চিন্ত? তালিকা থেকে নাম বাদ যাওয়ার সম্ভাবনা কি এখনও রয়েছে? নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এবার শুরু হবে খসড়া ভোটার তালিকার চুলচেরা বিশ্লেষণ।

আর কয়েক দিনেই শুরু হবে হিয়ারিংয়ের পর্ব । নো ম্যাপিং অর্থাৎ যেসব ভোটার তার নিজের বা নিকটাত্মীয় কারও নাম ২০০২ সালের ভোটার তালিকা থেকে ম্যাচ করাতে পারেননি, এরকম প্রায় ৩০ লক্ষ ভোটার রয়েছে। তাদের সকলকেই হিয়ারিংয়ে ডাকা হবে। কমিশন সূত্রে দাবি, ১ কোটি ৬৭ লক্ষ ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে। এঁদের আগামী দিনে কী হবে? ভোটার তালিকায় ভূত ধরতে ঝাড়াই বাছাইয়ে নেমেছে নির্বাচন কমিশন।                      

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget