এক্সপ্লোর

SIR News Purulia: মিলিয়ে দিল SIR, ৩৭ বছর পরে পরিবার খুঁজে পেল হারিয়ে যাওয়া ছেলেকে!

SIR News: এনুমারেশন ফর্মে তার নাম ও মোবাইল নম্বর থাকায়, বিবেক চক্রবর্তীর ছেলে কলকাতা থেকে যোগাযোগ করেন ছোট ভাই প্রদীপের সঙ্গে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ৩৭ বছর পর হারানো ভাইকে খুঁজে পেলেন প্রদীপ চক্রবর্তী।
  • তথ্য সংগ্রহের সূত্রেই দুই ভাইয়ের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়।
  • SIR নিয়ে যেখানে অভিযোগ, সেখানে এই ঘটনা খুশির।
  • কাজের চাপে BLO-র মৃত্যু নিয়ে কমিশন রিপোর্ট তলব করেছে।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: SIR নিয়ে এখন ব্যস্ততা তুঙ্গে, জেলায় জেলায় চূড়ান্ত ব্যস্ততা চলছে BLO দের। সাধারণ মানুষ ও যথেষ্ট তৎপর এই SIR নিয়ে, তবে এ নিয়ে ভিন্ন দলের ভিন্ন মত। SIR নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তৃণমূল বিজেপি তরজা। তবে এর যেমন বিরুদ্ধ মত রয়েছে, কারও কারও পরিবারে আবার SIR হয়ে উঠেছে আশীর্বাদের মতো। ঠিক যেমনটা হয়েছে, পুরুলিয়া জেলার রঘুনাথপুর ২ নম্বর ব্লকের গোবরান্দা গ্রামের একটি পরিবারের কাছে। ৩৭ বছর পর পরিবার ফিরে পেল বাড়ির বড় ছেলেকে!

কীভাবে ঘটল এই অদ্ভুত কাজ? পরিবার সূত্রে জানা যাচ্ছে, পরিবারের ছোট ভাই প্রদীপ চক্রবর্তী ওই গ্রামের বুথ লেভেল অফিসার। এনুমারেশন ফর্মে তাঁর নাম ও মোবাইল নম্বর থাকায়, বিবেক চক্রবর্তীর ছেলে কলকাতা থেকে যোগাযোগ করেন ছোট ভাই প্রদীপের সঙ্গে। তবে ফোন করার আগে তিনি নাকি জানতেনই না যে BLO তাঁর নিজের ছোট কাকু! বি এল ও হিসাবে, প্রদীপের কাছে ২০০২ সালের তথ্য জানতে চায় বিবেকের পরিবার। আর তারপরেই ম্যাজিক। সেই তথ্যের সূত্র ধরেই দাদাকে খুঁজে পান প্রদীপ।

গোটা বিষয়টা বুঝতে পেতেই, নথি অনুযায়ী দেওয়া ফোন নম্বরে, ফোনে ২ ভাইয়ের যোগাযোগ হয়। নথি সংগ্রহের সূত্রেই, হারিয়ে যাওয়া ২ ভাইয়ের মধ্যে ফের কথা হল। গোটা ঘটনায়, পরিবারে খুশিরর হাওয়া। ৩৭ বছর পরে, দুই ভাই, প্রদীপ ও বিবেকের ফোনে কথা হয়। চক্রবর্তী পরিবার জুড়ে খুশির হাওয়া। যেখানে SIR বলতেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন বিভ্রান্তির ছবি, কোথাও আবার অভিযোগ উঠছে কাজের চাপে BLO-র মারা যাওয়ার, সেই সমস্ত নেতিবাচকতার মধ্যে, এই ছবি যেন খুশির। একটি পরিবারের খুশিতে সামিল গোটা গ্রাম। 

অন্যদিকে, মেমারির পর মালবাজার, ফের কাজের চাপে BLO-র মৃত্য়ুর অভিযোগ উঠেছে। জলপাইগুড়ির মালবাজারে এক মহিলা BLO-র অস্বাভাবিক মৃত্য়ুর অভিযোগ উঠেছে। গোটা ঘটনায়, জলপাইগুড়ির জেলাশাসকের রিপোর্ট তলব কমিশনের। কেন BLO-র মৃত্যু? জানতে চেয়ে রিপোর্ট চাইল কমিশন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিস্তারিত রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ির পাশে গাছে উদ্ধার শান্তিমুনি ওরাওঁয়ের ঝুলন্ত দেহ। SIR-এর কাজ নিয়ে চাপে ছিলেন BLO, দাবি পরিবারের। মালবাজার বিধানসভার রাঙামাটি পঞ্চায়েতের ২০/১০১ বুথের BLO-র মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত শান্তিমুনি ওরাওঁ পেশায় ICDS কর্মী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget