এক্সপ্লোর

Sisir Adhikari: 'শিশির অধিকারী তো তৃণমূলেরই সাংসদ..', কুণালের 'সম্পত্তি-খোঁচা'-র জবাব শমীকের

Samik On Sisir Adhikari: '১০ লক্ষ থেকে ১০ কোটি কীভাবে ?', শিশির অধিকারীর সম্পত্তি নিয়ে প্রশ্ন কুণালের, কী বললেন বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য ?

কলকাতা: শিশির অধিকারীর (Sisir Adhikari) সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। আর এবার কুণাল ঘোষের ট্যুইটের পাল্টা আক্রমণ করলেন বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য।

 এদিন কুণালের পাল্টা শমীক ভট্টাচার্য বলেন,'হতাশা ও আতঙ্ক থেকে এই ধরনের অভিযোগ তুলছে তৃণমূল, শিশির অধিকারী তো তৃণমূলেরই সাংসদ।' প্রসঙ্গত, বঙ্গ রাজনীতির বুকে একই পরিবারে বিজেপি-তৃণমূলের এমন উদাহরণ আরও একাধিক হয়তো আছে। তবে একটু ফিরে তাঁকালে সবচেয়ে বেশি যে যে নাম গুলি আলোচিত হয়, তা অবশ্যই 'রায়' পরিবার এবং অপরটা 'অধিকারী' পরিবার। যেখানে বাবা ও ছেলের মাঝে পৃথক রাজনৈতিক রঙ রয়েছে। 

একদিকে শুভ্রাংশ রায়, বাবার (মুকুল রায়) পথ ধরেই যিনি ২০১৯ সালে লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই, তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। এখনও বঙ্গ রাজনীতির চোখে, মুকুল রায়ের হাতে পদ্ম দিয়ে স্বাগত জানানোর সেই ছবির রেশ লেগে আছে। যদিও দুই বছর পর বাবার সঙ্গেই তিনি ফের ফিরে আসেন পুরনো ঘরেই। তবে মাঝে শারীরিক অসুস্থতার জেরে, নিজে ঠিক কোন দলে রয়েছেন ? এনিয়ে বিতর্ক জিইয়ে রেখেছিলেন মুকুল রায় নিজেই।

অপরদিকে, 'অধিকারী পরিবারের' প্রসঙ্গ উঠলেও একুশের নির্বাচনের হাওয়া লাগে শরতেও। গোটা বাংলা সেসময় দেখেছিল, দল ছাড়ার আগে, দীর্ঘ মেয়াদী মিটিং শুভেন্দুর। তবে শেষ অবধি তৃণমূলে তাঁকে আটকে রাখা যায়নি। তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন শুভেন্দু। এদিকে তখনও তাঁর ঘরে সারিসারি ঘাসফুল। যদিও তার কিছুটা পরেই দেখা যায় পদ্মের মুখ পরিবারে। তবে বিতর্ক-জল্পনা জিইয়ে বাইশের জুলাই মাসে,রাষ্ট্রপতি নির্বাচনে  দিল্লিতে সংসদ ভবনে গিয়ে ভোট দিয়ে এসে শিশির অধিকারী বলেছিলেন, 'তৃণমূলে ছিলাম, আছি, থাকব'।

আরও পড়ুন, থেমে নেই শুভেন্দুতেই, শিশির অধিকারীর সম্পত্তি নিয়ে এবার প্রশ্ন কুণালের

প্রসঙ্গত, নথি দেখিয়ে পোস্টে তিনি লেখেন, ২০০৯-র শিশির অধিকারী যখন কেন্দ্রীয় মন্ত্রী, তখন নির্বাচনী হলফনামায় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১০ লক্ষ টাকা। প্রধানমন্ত্রীর দফতরের তথ্য অনুযায়ী ২০১২-য় সম্পত্তির পরিমাণ দাঁড়ায় ১০ কোটি টাকা। ২০১৯-এ ৩ কোটি। কুণালের প্রশ্ন, এই পরিসংখ্যান সত্য না মিথ্যা? ১০ লক্ষ থেকে কীভাবে ১০ কোটি হল? আবার ১০ কোটি কমে হল ৩ কোটি? এটা কি ম্যাজিক? শিশির অধিকারীর সম্পত্তির খতিয়ান বলে নথি পেশ করে পোস্টে খোঁচা কুণালের।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget