এক্সপ্লোর

Job Seekers Protest: আগামীকাল শিক্ষামন্ত্রী সঙ্গে বৈঠক চাকরিপ্রার্থীদের, ধর্না মঞ্চে গিয়ে আশ্বাস কুণালের

SLST Protest: ১০০০ দিনে পার করল SLST চাকরিপ্রার্থীদের আন্দোলন। মাথা কামিয়ে প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারীরা।

কলকাতা: বাম-কংগ্রেস-বিজেপি-র উপস্থিতির মধ্য়েই SLST সভামঞ্চে পৌঁছলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। কথা বললেন চাকরিপ্রার্থীদের (Job Seekers Protest) সঙ্গে। সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের আশ্বাস দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তবে, গতকাল কুণাল পৌঁছতেই ওঠে চোর চোর স্লোগান। যদিও কুণালের দাবি, চোর স্লোগান কোনও আন্দোলনকারী দেননি।

আগামীকাল চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর: ১০০০ দিন পার করল SLST চাকরিপ্রার্থীদের আন্দোলন। মাথা কামিয়ে প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারীরা। আর সেদিনই চাকরিপ্রার্থীদের মঞ্চে গিয়ে সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীদের বৈঠকের আশ্বাস দিলেন কুণাল ঘোষ। আবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সেখানে থাকাকালীনই উঠেছে চোর স্লোগান। শনিবার SLST চাকরিপ্রার্থীদের আন্দোলনের হাজার দিনে, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য়রা সেখানে যান। তবে কুণাল ঘোষ ধর্নাস্থলে পৌঁছোতেই হুলস্থূল বাধে। কিছুক্ষণ বসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তিনি। তারপর সেখান থেকে ফোন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুকে। তারপর তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক দাবি করেন, সোমবার চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। কুণাল ঘোষ বলেন, “কোনও একটা জটিলতার জন্য আটকে আছে। আদালতের কোনও একটা জায়গায় আটকে আছে। মাননীয়া চান চাকরি হোক। শিক্ষামন্ত্রী চান চাকরি হোক। অভিষেক তো বৈঠক করে বলটা রোল করে দিয়েছিলেন। একটা আঁকশি লেগে আছে। সোমবার শিক্ষামন্ত্রী ওঁদের সঙ্গে দেখা করবেন।’’

গতবছরের ৮ অগাস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুর সঙ্গে বৈঠক করেছিলেন SSC-র আন্দোলনকারীরা। SSC-র চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও। সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে কি SLST চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র পাওয়ার পথে বাধা কাটবে? অবসান হবে দীর্ঘদিনের অপেক্ষার? এক চাকরিপ্রার্থী বলেন, “কুণাল ঘোষ এসেছিলেন। আমরা এতদিন বিভিন্ন জায়গায় ছুটে ছুটে বেরিয়েছি। উনি ৬ জন প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন। আমরা চাই সোমবার যে বৈঠক হবে, সেটাই যেন শেষ বৈঠক হয়। ২০২৪-এই যেন আমরা স্কুলে যেতে পারি।’’ আরেক চাকরিপ্রার্থীর কথায়, “গত বছর অগাস্টে বৈঠক হয়েছে। আজ কুণালের উপস্থিতিতে শিক্ষামন্ত্রীদের নিয়ে বৈঠক হবে। আমরা চাই আগামী বৈঠক যেন শেষ বৈঠক হয়। আমরা আর ফেস করতে পারছি না।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Illegal Parking : বেআইনি পার্কিং রুখতে অ্যাপ আনছে কলকাতা পুরসভা, কীভাবে কাজ ?

সেরা শিরোনাম

Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget