এক্সপ্লোর

Sana Pappu : 'ঘরেই ছিলাম', ED দফতরে ঢোকার মুখে দাবি 'কলকাতা মোস্ট ওয়ান্টেড' সোনা পাপ্পুর

Kolkata News : সোনা পাপ্পুর বাড়ি, তাঁর শাগরেদের বাড়ি, একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছিল।

আবির দত্ত, কলকাতা : অবশেষে ED দফতরে পৌঁছালেন 'কলকাতা মোস্ট ওয়ান্টেড' বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। কাঁকুলিয়ায় বোমা-গুলিকাণ্ডের পর থেকেই উধাও হন তিনি। আর্থিক প্রতারণা ও তোলাবাজি মামলায় সোনা পাপ্পুকে বারবার তলব করেছিল ED। তাঁর বাড়ি থেকে এর আগে সম্পত্তি সংক্রান্ত প্রায় ৩০০ পাতার নথি উদ্ধার হয়েছিল। তাঁর ফার্ন রোডের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল দেশি পিস্তলও। এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরের অফিসে ঢোকার সময় এবিপি আনন্দর প্রতিনিধির প্রশ্নে সোনা পাপ্পু দাবি করেন, তিনি ঘরেই ছিলেন। বাইরে বেরোননি। তিনি কোনও বোমাবাজির সঙ্গে জড়িত নন।

বিস্তারিত...

সোনা পাপ্পুর বাড়ি, তাঁর শাগরেদের বাড়ি, একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। পরবর্তীকালে শান্তনু সিনহা বিশ্বাসের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। এই তল্লাশিগুলো চালানোর কারণ, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে তথ্য ছিল বিভিন্ন জায়গা থেকে তিনটি প্রক্রিয়ায় সাধারণ মানুষের কাছ থেকে জমি নিয়ে নেওয়া হচ্ছে। প্রথমত, তাঁদের ভয় দেখিয়ে। দ্বিতীয়ত, পুলিশের ভয় দেখিয়ে। পুলিশ মামলা করতে পারে এই ভয় দেখিয়ে জমি নেওয়া হত এবং তৃতীয়ত, বাজারমূল্যর থেকে কম টাকা দিয়ে তাঁদের বুঝিয়ে, ক্ষমতা-প্রয়োগে, বাহুবলে তাঁদের কাছ থেকে জমি নিয়ে নেওয়া। এই চক্রের নেপথ্যে যেতে চেয়েছে ইডি।

সেইজন্য প্রথমে জয় এস কামদারের এবং তারপরে কলকাতা পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করা হয়। কিন্তু, কোনওভাবেই নাগালে আসছিলেন না সোনা পাপ্পু। সেই সোনা পাপ্পুকেই আজ দেখা গেল।

শুধু তা-ই নয়, কাকুলিয়া রোডের ঘটনার পাশাপাশি তাঁর নামে একাধিক মামলা রয়েছে। কলকাতা পুলিশের পার্ট, অন্যদিকে ইডির পার্ট। এরমধ্যে আর একটা তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে- 'কলকাতার মোস্ট ওয়ান্টেড' হিসাবে তাঁকে পাওয়া যাচ্ছিল না, অথচ সোশাল মিডিয়ায় তিনি বারবার লাইভে এসেছেন। লাইভে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম তোলেন, সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তোলেন। নামগুলো তুলে প্রচার করেন। এরপরেও তাঁর নাগাল পাওয়া যাচ্ছিল না। এর পিছনে কারণ কী ? সেটা জিজ্ঞাসা করাতেও তিনি সেভাবে উত্তর দিতে পারেননি।

তাঁকে প্রশ্ন করা হয়, আপনাকে কলকাতা পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছে। আপনার বিরুদ্ধে আর্মসের-বোমাবাজির অভিযোগ রয়েছে। আপনি আজ ইডি দফতরে। এর আগে শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার হয়েছেন। কী বলবেন ? এর উত্তরে সোনা পাপ্পু বলেন, "আমি আগেও বলেছি, আমি কোনও বোমাবাজি, কোনও কাকুলিয়া কেসে জড়িত ছিলাম না। সেদিন আমি পুজোতে বসেছিলাম। আমার স্ত্রী লাইভ ছাড়ছিল। আমি এখনও তা-ই বলছি।" তাঁকে আরও প্রশ্ন করা হয়, আপনাকে পুলিশ খুঁজে পেয়েছিল ? সোনা পাপ্পুর বক্তব্য, "না। আমি ঘরেই ছিলাম। পুলিশ এক-দু'বার এসেছিল ঘরে। বাইরে বেরোইনি।" 
 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
DA Hike Update: ২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget