এক্সপ্লোর

Joy Kamdar : সোনা পাপ্পু মামলায় জয় কামদারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ED-র ! OC-র বদলিতেও লম্বা হাত তার ?

ED On Joy Kamdar : সোনা পাপ্পু মামলায় ধৃত জয় কামদারের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি  ED-র ।

কলকাতা:  সোনা পাপ্পু মামলায় ধৃত জয় কামদারের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি  ED-র । কলকাতা পুলিশের OC-র বদলিতেও লম্বা হাত জয় কামদারের? 'শান্তনু সিন্হা বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জয় কামদারের। সেই সূত্রেই কলকাতার একাধিক থানার OC-র সঙ্গে যোগাযোগ', বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

 

আরও পড়ুন, ভোটের আগে নন্দীগ্রামে তুলকালাম ! TMC-BJP হাতাহাতি, "ধারালো অস্ত্র নিয়ে হামলা", আহত একাধিক..

শান্তনু সিন্হা বিশ্বাসের ২ ছেলের সঙ্গে লেনদেনের তথ্য পেশ করেছে ED। সেখানে দাবি করা হয়েছে,'DCP-র সঙ্গে যোগাযোগের সূত্রে পুলিশেও ব্যাপক প্রভাব রয়েছে কামদারের। একাধিক থানার OC-র বদলিতেও হাত ছিল জয় এস কামদারের। বদলি করার পরে 'মাই লর্ড, থ্যাঙ্ক ইউ' বলে মেসেজ এক OC-র। আশীর্বাদ চেয়ে মাই লর্ড বলে মেসেজ সিঁথির তৎকালীন অতিরিক্ত OC-র', সোনা পাপ্পু মামলায় ধৃত জয় কামদারের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র। 

হাসপাতালে ভর্তির কারণে, এদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা যায়নি ধৃত ব্যবসায়ীকে। ED-র আইনজীবী আদালতে বলেন, আমরা হেফাজত চাইছি। তদন্তে অনেক তথ্য প্রমাণ পাওয়া গেছে। অন্যান্য সন্দেহভাজনের সঙ্গে এই অভিযুক্তর যোগ আছে। হাসপাতালকে চিঠি দেওয়া হয়েছে। আমাদের অফিসার ওখানে নজরদারি করবে। বিরোধিতা করে অভিযুক্তর আইনজীবী বলেন, আমরা জামিন চাইছি না। তবে এভাবে নজরদারি করাকে চ্যালেঞ্জ করছি। বিষয়টি স্পষ্ট করতে হবে। বিচারক বলেন, আর জি করে চিকিৎসা চলুক অভিযুক্তের। ED-র নজরদারি থাকবে। সোমবারের মধ্যে হয় আদালতে উপস্থিত করাতে হবে নয় তো মেডিক্যাল রিপোর্ট দিতে হবে।

যদিও শেষ অবধি পাওয়া খবরে, আর জি কর হাসপাতাল থেকে ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যাওয়া হল জয় এস কামদারকে। সকালে ধৃত ব্যবসায়ীর শারীরিক অবস্থা জানতে হাসপাতালে আসেন ৪ ED আধিকারিক। গ্রেফতারের পর মেডিক্যাল টেস্টের জন্য ধৃত কামদারকে গতকাল বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ে। ওই হাসপাতালে বেড না থাকায়, ধৃত ব্যবসায়ীকে নিয়ে জোকা ESI-এর দিকে রওনা দেয় ED। গাড়িতে আরও অসুস্থ হয়ে পড়েন ধৃত ব্যবসায়ী জয় এস কামদার। এরপর গাড়ি ঘুরিয়ে আর জি কর মেডিক্যালে নিয়ে যাওয়া হয় ধৃত ব্যবসায়ীকে। গতকাল আর জি কর মেডিক্যালে  জয় এস কামদারকে ভর্তি করা হয়। 

সেরা শিরোনাম

West Bengal News Live: INDIA ব্লকে ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, মমতা তৃণমূল, স্ট্যালিনকে বোঝাতে চেন্নাইয়ে সনিয়া, রাহুল ও মমতারা
INDIA ব্লকে ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, মমতা তৃণমূল, স্ট্যালিনকে বোঝাতে চেন্নাইয়ে সনিয়া, রাহুল ও মমতারা
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Embed widget