এক্সপ্লোর

Sonarpur News: মোবাইল ছিনতাইয়ে বাধা, অ্যাপ বাইক চালককে চপার দিয়ে আঘাত, ২ নাবালক গ্রেফতার

South 24 Pargana: দুই নাবালকের কীর্তিতে কার্যত আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। আহত অ্যাপ বাইক চালকও এই গোটা ঘটনায় যথেষ্ট আকস্মিকতায় রয়েছেন। 

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : সোনারপুর: সোনারপুরে কুপিয়ে মোবাইল ছিনতাই, পুলিশের জালে ২ নাবালক। বাইক থামিয়ে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা। বাধা দেওয়ায় অ্যাপ বাইক চালককে কোপ। সোনারপুরের মালঞ্চ এলাকায় ছিনতাইয়ের ঘটনা। হাত দেখিয়ে বাইক থামায় দুই কিশোর, দাবি বাইক চালকের। এলোপাথাড়ি তাঁকে কুপিয়ে, মোবাইল ফোন ছিনতাই করে চম্পট। ২ জনকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। 

মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় অ্যাপ বাইক চালককে চপারের এলোপাথাড়ি কোপ মেরে ধরা পড়লো দুই নাবালক। তাদের গ্রেফতার করেছে পুলিস। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। রাত তখন দেড়টা, এক অ্যাপ বাইক চালক বাড়ি ফিরছিলেন। গড়িয়া-বারুইপুর রোডের কুলপি রোডের মালঞ্চ থেকে মল্লিকপুরের রাস্তায় ঢুকেছিলেন সবে। সোনারপুর ও বারুইপুর থানার সীমান্তে সরকার মোড়ের কাছে অন্ধকার জায়গাতে হঠাৎ দু'জন ওই অ্যাপ বাইক চালকের বাইকের সামনে এসে দাঁড়ায়।    

অ্যাপ বাইক চালক গাড়ি ধীর গতিতে করতেই, ওই দু'জন তাঁর গাড়ির হ্যান্ডেল ধরে নেয় বলে দাবি করেছেন যুবক। এরপর বাইক চালকের কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে ওই ২ জন। বাইক চালক বাধা দিলে, তখনই তার শরীরের একাধিক জায়গায় চপার দিয়ে এলোপাথাড়ি ভাবে কোপাতে থাকে দুই ছিনতাইবাজ। তীব্র যন্ত্রণায় চিৎকার করতে থাকেন ওই অ্যাপ বাইক চালক। ততক্ষণে মোবাইল ছিনিয়ে দু'জন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আহত হলেও দমেননি ওই অ্যাপ বাইক চালক। চিৎকার করতে করতে ওই দু'জনের পিছনে বাইক নিয়ে ধাওয়া করেন তিনি। 

সেই সময় স্থানীয় কয়েকজন চিৎকার শুনে রাস্তায় বেরিয়ে এসে ওই দু'জন ছিনতাইবাজকে হাতেনাতে ধরে ফেলে। খবর দেওয়া হয় সোনারপুর থানায়। পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় অ্যাপ বাইক চালককে উদ্ধার করে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পাশাপাশি স্থানীয়রা দুই ছিনতাইবাজকে সোনারপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। তাদের একটু জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ জানতে পারে এই দুই ছিনতাইবাজ নাবালক। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে। সেবারেও এই নাবালক ধারাল অস্ত্র দিয়ে আরেকজনকে কোপানোর অভিযোগ উঠেছিল। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুই নাবালকের কীর্তিতে কার্যত আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। আহত অ্যাপ বাইক চালকও এই গোটা ঘটনায় যথেষ্ট আকস্মিকতায় রয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget