এক্সপ্লোর

Sougata Roy: ‘পার্থ বিড়ম্বনা, অনুব্রত-মানিক নয়’ চাঞ্চল্যকর মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের

Sougata Roy Partha Chatterjee: দুর্নীতির বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যতটা নেতিবাচক, মানিক ভট্টাচার্য ও অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে ততটা নেতিবাচক নয়। দলের অবস্থান স্পষ্ট করে দিলেন সৌগত রায়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: পার্থ বিড়ম্বনা, অনুব্রত-মানিক নয়। চাঞ্চল্যকর মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Sougata Roy)। তাঁর কথায়, “পার্থর ক্ষেত্রে খোলাখুলি টাকা পাওয়া গিয়েছে  সবাই দেখেছে। তারপর দল চুপ থাকতে পারে না। মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) থেকে টাকা পাওয়া যায়নি। অনুব্রতর ক্ষেত্রেও নথি পাওয়া গেছে, টাকা পাওয়া যায়নি।” চাঞ্চল্যকর মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের।

চাঞ্চল্যকর মন্তব্য সৌগত রায়ের: নিয়োগ দুর্নীতি মামলা থেকে গরু পাচার মামলায় তোলপাড় রাজ্য। এই প্রেক্ষিতে প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস একাধিকবার জানিয়েছে, দুর্নীতির ক্ষেত্রে তাদের জিরো টলারেন্স নীতি। যার অর্থ, যারা দুর্নীতিতে যুক্ত থাকবে তাদের পাশে থাকবে না দল। এদিন দলের অবস্থান স্পষ্ট করে দিলেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। পার্থ চট্টোপাধ্যায় অনু্ব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন। দুর্নীতির বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ক্ষেত্রে যতটা নেতিবাচক, মানিক ভট্টাচার্য ও অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে ততটা নেতিবাচক নয়। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তাঁকে দলীয় পদ থেকে সরানো হয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা তো দূরের কথা বরং তাঁর পাশে দাঁড়িয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি।

ঠিক কী বললেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ? এদিন তৃণমূল সাংসদ বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে টাকার হদিশ মিলেছে। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তদন্ত করেও স্তুপাকারে টাকা পাওয়া যায়নি। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়টি প্রমাণ সাপেক্ষ। তাই দল অপেক্ষা করছে। অনুব্রতর ক্ষেত্রেও একই। কাগজ পত্র কী পেয়েছে সেটা আলাদা বিষয় কিন্তু খোলাখুলি কোনও টাকা পাওয়া যায়নি। ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেলেও কিন্তু তা প্রমাণিত হয়নি। পার্থ চট্টোপাধ্যায় অনু্ব্রত মণ্ডল এবং মানিক ভট্টাচার্যের তুলনায় বিড়ম্বনার কারণ।’’

তৃণমূল সাংসদের এই মন্তব্যে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “অর্থাৎ তৃণমূলের নেতারাই মানুষের বিড়ম্বনার কারণ। এটা সৌগত রায় বুঝতে পারবেন না। কারণ হাতে হাতে টাকা নিয়ে উনিও থ্যাঙ্ক ইউ বলেছেন।’’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “সৌগত রায় নিজেই তৃণমূল দলের বিড়ম্বনা। ওঁকে হাতে টাকা নিতে দেখা গিয়েছিল।’’ রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ওঁর একটু বিশ্রামের প্রয়োজন।’’

আরও পড়ুন: Howrah News: হাওড়ার টিকিয়াপাড়া কারশেডের কাছে বোমাতঙ্ক, ব্যাহত ট্রেন চলাচল

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget