এক্সপ্লোর

Soumendu Adhikari: একাধিক দুর্নীতি মামলায় তলব, কাঁথি থানায় হাজিরা দিলেন শুভেন্দুর ভাই

Suvendu Adhikari Brother: কাঁথি পুরসভার দু’বারের পুরপ্রধান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। পুরপ্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে।

ঋত্বিক প্রধান, কাঁথি : একাধিক দুর্নীতি মামলায় তলব পেয়ে কাঁথি থানায় আজ হাজিরা দিলেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)। সারদার (Sarada) ফাইল উধাও থেকে শুরু করে রাঙামাটি শ্মশান দুর্নীতি, পুরসভার আলো দুর্নীতি সহ একাধিক মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে এর আগে নোটিস পাঠিয়েছিল কাঁথি থানা (Contai Police Station)।              

পুজোর পর, আজ আইনজীবীকে সঙ্গে নিয়ে কাঁথি থানায় হাজির হয়েছেন সৌমেন্দু। তিনি কাঁথির প্রাক্তন পুরপ্রধান ও বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। যদিও সৌমেন্দু অধিকারী সুপ্রিম কোর্টের নির্দেশে রক্ষাকবচ রয়েছে। পুলিশ তদন্ত করতে পারবে, কিন্তু গ্রেফতার কোনওমতে করতে পারবে না। কাঁথি পুরসভার দু’বারের পুরপ্রধান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। পুরপ্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। পুলিশ সৌমেন্দু অধিকারীকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ চালানোর চেষ্টা করলেও, তা সম্ভব হয়ে ওঠেনি। তবে হাইকোর্টের রক্ষাকবচে স্বস্তিতেই ছিলেন। 

আরও পড়ুন, ভারতে তৈরি কাশির সিরাপে রয়েছে এই ক্ষতিকর রাসায়ানিক উপাদান? সতর্ক করল হু

সৌমেন্দুর বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের হয়েছিল। গত ১১ অগাস্ট কলকাতা হাইকোর্টের একটি অন্তবর্তীকালীন নির্দেশে রক্ষাকবচ পান তিনি। তার মাঝে কাঁথি থানার পুলিশ তাঁকে ডেকে পাঠায়। এরপর ২৯ সেপ্টেম্বর সেই সমনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু। সেই সময় বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে ফের রক্ষাকবচ দেন।       

অন্যদিকে, আজ গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আসানসোল আদালতের স্পেশাল ভেকেশন কোর্টে চার্জশিট জমা দিল সিবিআই। গ্রেফতারির ৫৭ দিনের মাথায় চার্জশিট দেওয়া হল। দুর্নীতি দমন আইনের একাধিক ধারার উল্লেখ করা হয়েছে ৩৫ পাতার এই চার্জশিটে। এর সঙ্গে ৫টি অ্যানেক্সচারও জমা দেওয়া হয়েছে। চার্জশিটে অনুব্রত ও তাঁর পরিবারের সম্পত্তির ৫৩টি দলিল এবং প্রায় ১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের যাবতীয় তথ্য উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে তথ্যও চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। পাশাপাশি, ৯৫ জন সাক্ষীর বয়ানের কপিও দেওয়া হয়েছে চার্জশিটে।                           

 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?

ভিডিও

Suvendu Adhikari :
Kalyan Banerjee : 'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে গিয়েছে', বললেন কল্যাণ | ABP
Birbhum News : শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার
Kaustav Bagchi: তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তি করছে: কৌস্তভ বাগচী
Samik Bhattacharya News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Embed widget