এক্সপ্লোর

Diamond Harbour: 'শিশুদের যৌন নিগ্রহের মামলার রায় পছন্দ হয়নি', দুষ্কৃতীদের দাপাদাপি; চিঠিতে আতঙ্কের কথা লিখলেন বিচারকরা

Miscreants Fear: দুষ্কৃতীদের কাছে প্রাণঘাতী অস্ত্র রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

প্রকাশ সিনহা ও পার্থপ্রতিম ঘোষ, ডায়মন্ড হারবার : নিরাপত্তাহীনতায় খোদ বিচারকরাই ! রায় পছন্দ না হওয়ায় বিচারকদের আবাসনে দুষ্কৃতীদের দাপাদাপি বলে অভিযোগ উঠছে! শিশুদের যৌন নিগ্রহের মামলার রায় পছন্দ না হওয়ায় এই পরিবেশ তৈরি করা হয়েছে বলে সন্দেহ বিচারকদের। এক পুলিশ অফিসারের বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ উঠেছে !

অভিযোগ জানিয়েছেন তিনজন বিচারক। ডায়মন্ড হারবার সাব ডিভিশন কোর্টে তাঁরা বসেন। ডায়মন্ড হারবার কোর্টের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ ৪ নম্বরের সই রয়েছে। তাঁদের অভিযোগ, গত ৮ তারিখ রাতে তাঁদের আবাসনে হানা দেয় দুষ্কৃতীরা। সেই চিঠি ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে কাছেে পৌঁছে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলা জজকে চিঠি দিয়েছিলেন তাঁরা। তিনি সেই চিঠি ফরওয়ার্ড করেছেন।

তাতে দুষ্কৃতীদের কাছে প্রাণঘাতী অস্ত্র রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। চিঠিতে তাঁরা লিখেছেন, তাঁরা দেখছেন ক্যাম্পাসের বাইরে দুষ্কৃতীরা ঘোরাঘুরি করছে। জোর করে তারা আবাসিকদের ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করছে। সেখানে নিরাপত্তারক্ষীরা তাদের আটকান। 

বিচারকরা এই চিঠিতে এও উল্লেখ করেছেন, ঘটনার জেরে তাঁরা এবং তাঁদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই দুষ্কৃতীদের মদত দিয়েছেন এক পুলিশ অফিসার, এমনই অভিযোগও জানিয়েছেন তাঁরা। সংশ্লিষ্ট পুলিশ অফিসারের নামও তাঁরা উল্লেখ করেন। শিশুদের যৌন নিগ্রহ মামলায় রায় পছন্দ না হওয়ায় দুষ্কৃতীদের এই দাপাদাপি বলে সন্দেহ করছেন বিচারকরা। POCSO-র একাধিক মামলায় যেহেতু অনুকূলে রায় দেওয়া হয়নি, তাই এই ঘটনা ঘটানো হয়েছে।

এদিকে জেলা জজকে বিচারকদের চিঠির পরই নড়েচড়ে বসল ডায়মন্ড হারবার পুলিশ। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শোকজ করা হয়েছে অভিযুক্ত পুলিশ অফিসারকে। নিরাপত্তা বাড়ানো হয়েছে বিচারকদের আবাসনের। জানানো হয়েছে ডায়মন্ড হারবার পুলিশের তরফে। এই পরিস্থিতিতে সিসি টিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সংশ্লিষ্ট দুষ্কৃতীদের খোঁজ করা হচ্ছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে।

এপ্রসঙ্গে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, 'এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের দৃঢ় পদক্ষেপ হওয়া উচিত। কারণ, এটা বিচার বিভাগের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। এতে বোঝা যায়, এ রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই। এটা খুব দুর্ভাগ্যের কথা।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Abhishek Banerjee Sebaashray : 'মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, পকেটে ফোন-পেন, কোমরে বেল্ট সবই আছে, আর এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে...'
'মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলাম, পকেটে ফোন-পেন, কোমরে বেল্ট সবই আছে, আর এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গেলে...'
GKSS Poll: তৃণমূলে জোরাল হচ্ছে অভিষেককে সরানোর দাবি, দল বাঁচাতে কঠোর সিদ্ধান্ত নেবেন মমতা? কী বলছেন সাধারণ মানুষ?
তৃণমূলে জোরাল হচ্ছে অভিষেককে সরানোর দাবি, দল বাঁচাতে কঠোর সিদ্ধান্ত নেবেন মমতা? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'
Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget